04/06/2026
💊 উচ্চ রক্তচাপের ওষুধ Amlodipine (যেমন: Amdocal, Camlodin, Amlopin, Amlovas, Amlotab) যেভাবে রক্তচাপ কমায়ঃ
উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো রক্তনালীর দেয়ালের মসৃণ মাংসপেশি (vascular smooth muscle) সংকুচিত হয়ে যাওয়া।
এই সংকোচনের জন্য কোষের ভেতরে Calcium (Ca²⁺) প্রবেশ করতে হয়। Calcium ঢুকলে মাংসপেশি শক্ত হয়, রক্তনালী সরু হয় (vasoconstriction) এবং রক্তচাপ বেড়ে যায়।
Amlodipine রক্তনালীর মাংসপেশিতে থাকা দরজা L-type Calcium Channel ব্লক করে দেয়।
ফলে-
Calcium কোষে কম প্রবেশ করে,
মাংসপেশি শিথিল হয়, vasodilation হয়,
রক্তপ্রবাহ সহজ হয়, রক্তচাপ কমে।
এ কারণেই Amlodipine-কে Calcium Channel Blocker (CCB) বলা হয়।
Amlodipine এর ভালোবাসা অনেক মানুষের (পড়ুন মেডিসিন) এর সাথে। এর যতগুলো কম্বিনেশন বাংলাদেশে রয়েছে:
Amlodipine + Atenolol
Amlodipine + Atorvastatin
Amlodipine + Benazepril
Amlodipine + Olmesartan
Amlodipine + Telmisartan
Amlodipine + Valsartan
Bisoprolol + Amlodipine
Perindopril + Amlodipine
Indapamide + Amlodipine
কোন কম্বিনেশনটা নিয়ে পরের পোস্টে জানতে চান?