হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet
Call Directions Website Contact the business

হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet, Alternative & holistic health service, লোহারপাড়া গল্লির মুখে, শাহিন স্কুলের পাশে , আম্বরখানা, সিলেট । 01646265036, Sylhet.

বন্ধ্যাত্ব, টিউমার, মূত্রনালীর সংকোচন, নাকের পলিপাস, পাইলস, গনোরিয়া, যৌন দূর্বলতা, মানসিক সমস্যা, শিশুদের বৃদ্ধি জনিত সমস্যার সফল হোমিওপ্যাথিক চিকিৎসক।
স্বাস্থ্য বিষয়ক যে কোন টিপস পেতে লাইক দিন।
হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet

পুরুষের যৌন সমস্যার হোমিওপ্যাথিক সমাধান। হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ন ঔষধ লক্ষন সাপেক্ষে দেওয়া হল🛑  Lyco...
26/09/2026

পুরুষের যৌন সমস্যার হোমিওপ্যাথিক সমাধান।

হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ন ঔষধ লক্ষন সাপেক্ষে দেওয়া হল

🛑 Lycopodium clavatum
লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি।

🛑 Selenium
যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।

🛑 Agnus Castus
সাধারণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।

🛑 Caladium seguinum
যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীর্য নির্গত হয় না বা যাদের বীর্য তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন,তাদের জন্য কার্যকরী।

🛑 Staphisagria
পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বামাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়েগেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটিখেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গসম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।

🛑 Salix nigra
মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজনকমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।

মলদ্বারে রক্তপাতহীন পাইলস, মনে হয় মলদ্বারে ছোট ছোট কাঠির টুকরো গুঁজে রাখা হয়েছে; কোমরের নিচের অংশে ও স্যাক্রামে তীব্র ...
25/09/2026

মলদ্বারে রক্তপাতহীন পাইলস, মনে হয় মলদ্বারে ছোট ছোট কাঠির টুকরো গুঁজে রাখা হয়েছে; কোমরের নিচের অংশে ও স্যাক্রামে তীব্র টান ধরা ব্যথা।

উক্ত লক্ষণে কোন হোমিওপ্যাথিক ঔষধ গুরুত্বপূর্ণ?

25/09/2026

প্রস্রাব ত্যাগকালে যন্ত্রনা,প্রস্রাব বন্ধ,প্রস্রাবে প্রচন্ড বেগ, অনবরত রক্তমিশ্রিত প্রস্রাব উক্ত লক্ষণে হোমিওপ্যাথিক মেডিসিন ইরিজিরন Q

#ইরিজিরন

ইপিকাকের উৎস কি? A. খনিজ  । B. উদ্ভিজ ।C. প্রাণীজ ।
25/09/2026

ইপিকাকের উৎস কি?

A. খনিজ ।
B. উদ্ভিজ ।
C. প্রাণীজ ।

শিশুদের কান্নাকাটি সঠিক চিকিৎসা ও হোমিও ঔষধ ।🛑  কোন কারণ ছাড়াই যদি শিশুরা কান্নাকাটি করে তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে...
25/09/2026

শিশুদের কান্নাকাটি সঠিক চিকিৎসা ও হোমিও ঔষধ ।

🛑 কোন কারণ ছাড়াই যদি শিশুরা কান্নাকাটি করে তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, তার পেটব্যথা হচ্ছে। ক্যালশিয়াম জাতীয় খাবার পেটে গ্যাস বা এসিডের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। শিশুরা যেহেতু দুধ বেশি বেশি খায় এবং দুধে যেহেতু প্রচুর ক্যালশিয়াম আছে ; কাজেই ধরে নিতে পারেন শিশুদের পেটে এসিডিটি বা গ্যাসের সমস্যা থাকবেই। শিশুরা দিনে-রাতে যে-কোন সময়ে অকারণে কান্নাকাটি করলে বা খুব মেজাজ দেখালে Nux vomica দুয়েকটি বড়ি খাইয়ে দিন ; সাথে সাথে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। যদি কান্নাকাটি বন্ধ করে আপনার বাচ্চা মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে তবে ভয় পাবেন না ! কারণ নাক্স ভমিকা আসলে ঘুমের জন্যও একটি ভালো ঔষধ। সাধারণত শিশুর মেজাজ কড়া না হলে নাক্সে কাজ হয় না ; কেননা নাক্স হলো প্রধানতঃ বদমেজাজি লোকদের ঔষধ।

🛑 এক্ষেত্রে Colocynthis (যদি পেটে চাপ দিলে ব্যথা কমে) এবং Dioscorea (যদি পেটে চাপ দিলে ব্যথা বাড়ে) ঔষধ দুটির যে-কোনটি কিছুক্ষণ পরপর খাওয়াতে থাকুন। হ্যাঁ, শিশু যদি খুবই ছোট হয় যেমন দুয়েক দিন থেকে দু'য়েক মাস বয়স, তাদেরকে ঔষধ না খাইয়ে বরং তাদের মাকে খাওয়ানোই যথেষ্ট (যদি তারা বুকের দুধ খায়)। প্রয়োজনে পানিতে গলিয়ে খাওয়াতে পারেন।
যে-সব শিশুরা সারাদিন ভালো থাকে কিন্তু রাতে খুব কান্নাকাটি করে তাদেরকে Jalapa নামক ঔষধটি কয়েকবার খাওয়ান।
পক্ষান্তরে যে-সব শিশুরা সারাদিন কান্নাকাটি করে কিন্তু রাতে চুপচাপ থাকে তাদেরকে Lycopodium নামক ঔষধটি কয়েকবার খাওয়ান।

🛑 শিশুদের কান্নাকাটির আরেকটি কারণ থাকতে পারে পায়খানার রাস্তায় সুতাকৃমির উৎপাত। এজন্য পায়খানার রাস্তা যতটা সম্ভব ফাঁক করে দেখতে পারেন সুতাকৃমি দেখা যায় কিনা অথবা পায়খানা করে সময় খেয়াল রাখবেন পায়খানার সাথে কোন ধরনের কৃমি যায় কিনা । কৃমি পাওয়া গেলে Teucrium নামক ঔষধ টি রোজ দুইবেলা করে তিনদিন খাওয়ান।

🛑 অনেক শিশু ঘুমের ভেতরে গোঙাতে থাকে এবং চীৎকার করতে থাকে, এদেরকে Calcarea Carbonica নামক ঔষধটি (শক্তি ২০০) এক মাত্রা খাওয়ান। শিশু একটু বড় হলে এবং স্বাস্থ্য ভালো থাকলে ১০০০ (1M) অথবা ১০,০০০ (10M) শক্তিতে একমাত্রা খাওয়াতে পারেন।

🛑 শিশুদের কান্নাকাটি এবং বদমেজাজের একটি বড় কারণ হলো টিকা (vaccine) নেওয়া। সাধারণত বিসিজি, ডিপিটি, এটিএস, হাম, পোলিও, হেপাটাইটিস ইত্যাদি টীকা নেওয়ার কারণে শিশুদের কান্নাকাটি করার রোগ হয়। তারা দিনে-রাতে, কারণে-অকারণে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বাসার সবার ঘুম হারাম করে ফেলে। এজন্য Thuja occidentalis নামক ঔষধটি সপ্তায় এক মাত্রা করে ছয় সপ্তাহ খাওয়ান। থুজাতে পুরোপুরি না সারলে বিকল্প হিসেবে Silicea, Vaccininum, Malandrinum ইত্যাদি নামক ঔষধগুলোও খাওয়াতে পারেন।
মূলত শিশুর কান্নার অন্তর্নিহিত কারুন বের করে লক্ষন সাদৃশ্যে উপযুক্ত ঔষধ প্রয়োগ করলে কান্নাকাটি বন্ধ করা সম্ভব।

হোমিও ঔষধ নাক্স ভমিকা HOMEOPATHIC MEDICINE NUX VOMICA✅  উৎসঃ উদ্ভিজ✅  প্রুভারঃ হ্যানিম্যান✅  মায়াজমঃ সোরিক, সাইকোটিক,সিফ...
25/09/2026

হোমিও ঔষধ নাক্স ভমিকা HOMEOPATHIC MEDICINE NUX VOMICA

✅ উৎসঃ উদ্ভিজ

✅ প্রুভারঃ হ্যানিম্যান

✅ মায়াজমঃ সোরিক, সাইকোটিক,সিফিলিটিক,টিউবারকুলার।

✅ কাতরতাঃ শীত

✅ ক্রিয়াকালঃ ১হতে ৭দিন

✅ সংক্ষিপ্ত আলোচনাঃ-
হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যে শত-হাজার মেডিসিন ব্যবহার হয়ে থাকলেও নাক্স-ভূমিকা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত মেডিসিন। যা কুঁচিলা নামক এক ধরনের ফলের বীজ থেকে তৈরি করা হয়ে থাকে। ডাঃ এনসি ঘোষ ওনার কম্পারেটিভ মেটিরিয়া মেডিকাতে লিখেছেন –এই মেডিসিন দ্বারা মানব শরীরের প্রায় এক-তৃতীয়াংশ ব্যাধির আরোগ্য সম্পাদিত হয়। এবার ভিউয়ারস চিন্তা করে দেখুন-হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে উক্ত মেডিসিনটি কতটা গুরুত্বপূর্ণ।

✅ নাক্স-ভূমিকার অনেক গুরুত্বপূর্ণ রোগ লক্ষণ থাকলেও ভিউয়ারস আপনাদের সুবিধার্থে আমি অত্যান্ত গুরুত্বপূর্ন কয়েকটি লক্ষণ প্রকাশ করছি

✅ কোষ্টবদ্ধতা,মল ত্যাগে হবে হবে ভাব ,কিন্তু পরিস্কার ভাবে হয় না(আরো কয়েকটি মেডিসিনেও এই লক্ষনটি আছে) আপনি নাক্স ভমিকাকে আগে স্বরন করবেন।

✅ রাত্রি জাগা জনিত অসুস্থতা।

✅ গুরুপাক জাতীয় খাদ্য খাওয়ার কারনে অসুস্থতা।

✅ কোন অপচিকিৎসার কারনে শরীরে কোন পাশ্ব-প্রতিক্রিয়ার দেখা দিলে প্রথমে ১মাত্রা নাক্স-ভমিকার কথা বিবেচনা করা আবশ্যক।

#হোমিও #ঔষধ #নাক্সভমিকা

হোমিও ঔষধ সালফার Homeopathic Medicine Sulphur✅ উৎসঃ-খনিজ✅ মায়াজম: সালফার একটি অত্যন্ত গভীর এন্টিসোরিক, এন্টিসাইকোটিক, এন...
25/09/2026

হোমিও ঔষধ সালফার Homeopathic Medicine Sulphur

✅ উৎসঃ-খনিজ

✅ মায়াজম: সালফার একটি অত্যন্ত গভীর এন্টিসোরিক, এন্টিসাইকোটিক, এন্টিসিফিলিটিক ও গভীর এন্টিটিউবারকুলার ঔষধ।

✅ ক্রিয়াস্থল:-
চর্ম, চর্মগ্রন্থি, ঝিল্লি, স্নায়ুমন্ডলী, শ্বাস – যন্ত্র, পাকাশয়।

✅ আবিষ্কার:-মহত্ন্যা হ্যানিম্যান।

✅ প্রয়োগস্থল:-
চর্মরোগ, হাম.বসন্ত,পাঁচড়া,বয়োঃব্রণ, ফোঁড়া, আঁচিল, আমবাত, গ্রন্থির স্ফীতি, উম্মত্ততা, হিস্টিরিয়া, হৃদরোগ, হাইড্রোকেফালস (মস্তিষ্কে জলসঞ্চয়-এপিস), হাইড্রোকোফালয়েড, সর্দ্দি-কাশি, যক্ষ্মা, ব্রংকাইটিস, নিউমোনিয়া, ডিপথেরিয়া, চক্ষুরোগ আলোকাতঙ্ক, কর্ণ রোগ স্বপ্নদোষ (কোমর ব্যাথা) নাক্স.ক্যাল্ক, পুরাতন প্রমেহঃসাদা রংগের ধাতুনির্গমন, প্রদর, প্লুরিসি, ম্যারাসমাস / শীর্ণতা রোগ, মাথাঘুরা (দাড়াইলে.বসিলে), মাথাব্যথা - প্রাতঃকালীন ডানদিকে, মৃগী (হস্থমৈথুন হেতু-অমাবস্যায় বৃদ্ধি) মূত্রাবরোদ, শয্যামূত্র, মূত্রে সুগার, এলবুমিন, স্তন প্রদাহ, বোবায় ধরা, ঋতুস্রাব, উদরাময় (ভোরের দিকে.কাপড় নষ্ট হয়) বাত/সায়েটিকা - রাত্রে রক্তস্রাব, কোষ্ঠবদ্ধ (২-৩ দিন পর টয়লেটে যায়।) অম্ল ও অজীর্ণ, বুকজ্বালা, অর্শ (মলদ্বার জ্বালা, চুলকানী) উদরাময় (প্রাতঃকালীন-ব্রায়ো, এলো, পডো) লিভার সিরোসিস, পিত্তপাথরী, পুরাতন আমাশয় (ফেনা ফেনা, আম বা রক্ত মিশ্রিত পরিবর্তনশীল।) সর্বপ্রকার জ্বর ইত্যাদি।

🍓বিশেষ লক্ষণ পাঁচটি:
🛑 শারীরিক ও মানসিক অপরিচ্ছন্নতা।
🛑 প্রাতকালে মলত্যাগ (N.S) ও মধ্যাহ্নে ক্ষুধা।
🛑 গোসলে অনিচ্ছা (বিশেষতঃ শীত কালে) দুগ্ধে অরুচি।
🛑 মাথার তালু , হাতের তালু, পায়ের তলায় উত্তাপ বা জ্বালা।
🛑 ঠান্ডায় আরাম (শীত অসহ্য) গরমে বৃদ্ধি।
সালফারের রোগী প্রত্যহ প্রাতঃকালে মলত্যাগ করে. মলত্যগের বেগে ঘুম ভেঙ্গে যায়।

✅ আর "নেট্রাম সালফ"ঘুম থেকে উঠে মল ত্যাগ করে।

✅ চরিত্রগত লক্ষণ:-
🛑 পায়ের তলা জ্বালার জন্য পা বিছানার বাহিরে রাখিতে হয়।
🛑 উত্তম রুপে ধৌত করা সত্বেও শরীরের দুর্গন্ধ দূর হয়না। -(সোরিন)
🛑 উঁচু বালিশে কপালে হাত না রাখিয়া ঘুমাতে পারেনা।
🛑 ঠোঁট রক্ত বর্ণ (বেল, ল্যাকে, টিউবার)
🛑 হাত - পা সরু সরুড় পেটটি বড়।
🛑 কোল-কোজো,সম্মুখ ঝুঁকে চলে।
🛑 দিবাভাগে নিদ্রা আর রাত্রে নিদ্রা না হইয়া আচ্ছন্নভাব ও তন্দ্রা।
🛑 সকল স্থানের স্রাবই হাজা কর , অত্যন্ত দুর্গন্ধ (টকগন্ধ) স্রাব দ্বার লাল বর্ণ হয়।
🛑 মুখ গলা শুস্ক ক্রমাগত ঢোক গিলে।
🛑 জিহ্বার মধ্য ভাগ সাদা, ধার গুলো ও ডগা লাল।
🛑 দুর্গন্ধ মল,ঘর্ম বা স্রাব -টক বা অম্লগন্ধ যুক্ত
🛑 রাত্রি দ্বিপ্রহরের পর রোগের বৃদ্ধি, বেলা ১১টায় উদরের মাঝে খালি বোধ ও জ্বালা।

✅ মানসিক লক্ষণ:-
🛑 খিটখিটে
🛑 একগুঁয়ে
🛑 সামান্যেই ক্রোধ পরক্ষণে অনুতপ্ত।
🛑 সামান্য জিনিষের তারিফ করে।
🛑 কিছুই ভালোলাগেনা আনন্দ পায়না।
🛑 সন্ধ্যার সময় বিষাদ বিষন্নতা
🛑 গুছাইয়া রাখতে জানেনা।
🛑 নোংরা অথচ নিজেকে মহাজ্ঞানি মনেকরে
🛑 স্বার্থপর.
🛑 পরের দোষ খোজে
🛑 দ্রুতগতিশীল. {অরাম,আর্জনাই,}
🛑 তীক্ষ্ণ বুদ্ধি

✅ চর্ম রোগে ৬-৩০ ভালো কাজ করে, উচ্চ শক্তি প্রয়োগে রোগ বৃদ্ধি পায়।

✅ ক্রম: ৩০, ২০০শ ও তদুর্দ্ধ শক্তি।

#হোমিও #ঔষধ #সালফার #হোমিওপ্যাথিক #মেডিসিন #সালফার

নিচের কোন ঔষধটি সেঁকো বিষ বলা হয় ?ক) আর্সেনিক এলবামখ) ক্রোটন টিগগ) নাক্স ভমিকা ।
24/09/2026

নিচের কোন ঔষধটি সেঁকো বিষ বলা হয় ?

ক) আর্সেনিক এলবাম
খ) ক্রোটন টিগ
গ) নাক্স ভমিকা ।

যৌন দুর্বলতায় লক্ষন সাদৃশ ঔষধ ও হোমিওপ্যাথি চিকিৎসা।🛑 Lycopodium clavatum:লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত...
24/09/2026

যৌন দুর্বলতায় লক্ষন সাদৃশ ঔষধ ও হোমিওপ্যাথি চিকিৎসা।

🛑 Lycopodium clavatum:
লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি।

🛑 Selenium:
যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।

🛑 Agnus Castus:
রণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।

🛑 Caladium seguinum:
যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীরয নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তাদের জন্য কার্যকরী।

🛑 Origanum marjorana:
ওরিগ্যানাম ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।

🛑 Moschus Moschiferus:
ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।

🛑 Staphisagria:
পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।

🛑 Salix nigra:
মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।

🛑 Sabal serrulata:
সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন (কম থাকলে) ইত্যাদিও বৃদ্ধি পায়। এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।

🛑 Conium:
স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম।সহবাস কালে সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হইয়া পড়ে।

🛑 Calcarea Carb:
ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে।

🛑 Natrum carbonicum:
যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় (অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।

🛑 Nux Vomica:
নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি ইত্যাদি।

🛑 Titanium:
সঙ্গমে অতি শীঘ্রই বীর্যপাত ও বীর্যপাতলা
পূর্ব প্রকাশের পর।

# CalcareaCarb

24/09/2026

ফোঁটা ফোঁটা প্রস্রাব, প্রস্রাবে জ্বালাযন্ত্রণা, কষ্টে প্রস্রাব নিঃসরণ, প্রস্রাবে রক্ত মিশ্রিত থাকিলে লক্ষন অনুযায়ী কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন টেরাবিন্থিনা।

Address

লোহারপাড়া গল্লির মুখে, শাহিন স্কুলের পাশে , আম্বরখানা, সিলেট । 01646265036
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801646265036

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet:

Shortcuts

Share