09/07/2026
রুকইয়াহ কী এবং কীভাবে করে?
আমরা ‘রুকইয়াহ’ শব্দের সঙ্গে অতটা পরিচিত না হলেও, ‘ঝাড়ফুঁক’ শব্দটির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত।
আসুন সংক্ষেপে জেনে নিই রুকইয়াহ আসলে কী।
রুকইয়াহ কী?
রুকইয়াহ হলো একটি শরিয়াহসম্মত চিকিৎসা পদ্ধতি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনার এক বিশেষ নিয়ম। বদনজর, জিন-পরী, জাদু-টোনা, কুফরি, ব্ল্যাক ম্যাজিক, বিয়ে বন্ধ বা আটকে রাখা, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টির জাদু এবং বিভিন্ন জটিল শারীরিক ও মানসিক সমস্যার জন্য—কুফর ও শিরকমুক্ত উপায়ে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করার নামই হলো রুকইয়াহ শারইয়াহ।
রুকইয়াহ কীভাবে করতে হয়?
রুকইয়াহ বা চিকিৎসা নেওয়ার প্রধানত দুটি পদ্ধতি রয়েছে:
১. সরাসরি রুকইয়াহ (Direct Ruqyah)
২. সেলফ রুকইয়াহ (Self Ruqyah)
১. সরাসরি রুকইয়াহ:
এ পদ্ধতিতে রোগী রাকির (চিকিৎসক) সামনে বসেন। রাকি উচ্চ আওয়াজে কুরআনের রুকইয়াহর আয়াত ও হাদিসে বর্ণিত দোয়াগুলো তিলাওয়াত করেন।
রোগীর জিনের সমস্যা থাকলে জিন হাজির হতে পারে অথবা পালিয়ে যেতে পারে। হাজির হলে রাকি তাকে চলে যাওয়ার নির্দেশ দেন।
শুধু জাদুর সমস্যা থাকলে সাধারণত জিন হাজির হয় না। তখন জাদু ও বান কাটার জন্য রুকইয়াহ করা হয়। রুকইয়াহ করা পানি, মধু ও কালোজিরা খাওয়ালে আল্লাহর রহমতে জাদু নষ্ট হয়ে যায়। অনেক সময় রোগীর লাল বা কালো বমি হতে পারে, যা দ্রুত সুস্থ হওয়ার লক্ষণ।
২. সেলফ রুকইয়াহ:
‘সেলফ’ শব্দের অর্থ নিজে। অর্থাৎ, রাকি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজে নিজে নিজের ওপর রুকইয়াহ বা আমল করাকে সেলফ রুকইয়াহ বলে।
সেলফ রুকইয়াহতে যা প্রয়োজন হয়:
দৈনিক নিয়ম করে ২-২.৫ ঘণ্টা রুকইয়াহর অডিও শোনা বা তিলাওয়াত করা।
রুকইয়াহ করা পানি খাওয়া ও তা দিয়ে গোসল করা।
ঘরে রুকইয়াহর পানি ছিটানো।
বরই পাতা দিয়ে গোসল করা, ডিটক্স রুকইয়াহ করা, মধু ও কালোজিরা খাওয়া ইত্যাদি।
নিয়ম: রুকইয়াহ করার সময় প্রথমে বদনজরের, তারপর জিন বা জাদুর এবং সবশেষে অন্যান্য সমস্যার জন্য রুকইয়াহ করতে হয়।
সরাসরি রুকইয়াহ কি একবার করলেই ভালো হয়ে যায়?
জিন ও জাদুর সমস্যা অনেক সময় ক্যানসারের মতো—দিন যত যায়, রোগ তত ছড়ায়। রোগ জটিল হলে সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সেশন সরাসরি রুকইয়াহ লাগতে পারে। এটি সম্পূর্ণই রোগীর অবস্থার ওপর নির্ভর করে।
শুধু জাদুর সমস্যার জন্য সরাসরি রুকইয়াহর এক সেশনই যথেষ্ট হতে পারে (পাশাপাশি সেলফ রুকইয়াহ চালাতে হবে)।
তবে জিনের সমস্যার জন্য সরাসরি রুকইয়াহ অত্যন্ত জরুরি। ৯০-৯৫% ক্ষেত্রে জিনের সমস্যায় শুধু সেলফ রুকইয়াহ করে পুরোপুরি সুস্থ হওয়া কঠিন।
যেসব সমস্যার জন্য রুকইয়াহ করা হয়:
✅বদনজর, অতিরিক্ত ওয়াসওয়াসা ও জিনের আছর।
✅পড়াশোনা নষ্ট করার জাদু ও পাগল বানানোর জাদু।
✅বিবাহ বন্ধের জাদু ও স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টির জাদু।
✅বান মারা বা মেরে ফেলার জাদু এবং দীর্ঘমেয়াদি অসুস্থ রাখার জাদু।
✅নারীদের অনিয়মিত পিরিয়ড ও বন্ধ্যাত্বের জাদু।
✅সহবাসে অক্ষম করার জাদু ও কাউকে বশ করার জাদু।
✅আর্থিক উন্নতি বন্ধ করার জাদু, অতিরিক্ত অলসতা, বিষণ্নতা ও অশান্তি।
শেষ কথা: আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিয়মমিত আমল ও রুকইয়াহ করলে যেকোনো জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জাদুর প্রভাব কেটে গেলে ইনশাআল্লাহ বিয়ের বাধা কেটে যাবে এবং পারিবারিক সম্পর্ক সুন্দর হবে।
📞 রুকইয়াহ শারইয়াহ চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
(শুধুমাত্র WhatsApp অথবা IMO-তে মেসেজ দিন। ফ্রি থাকলে কল ব্যাক করা হবে ইনশাআল্লাহ)
💬 হোয়াটসঅ্যাপ/ইমো নম্বর:
📱 01866-388409 (WhatsApp)
📱 +8801753517790(imo)