Ruqyah Service Sylhet

Ruqyah Service Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqyah Service Sylhet, Medical and health, ২৩, ওয়াজিদ মহল, জালালাবাদ, আম্বরখানা।, Sylhet.

জিন | জাদু | বদনজর | হাসাদসহ মানসিক ও
শারীরিক অসুস্থতার সুন্নাহভিত্তিক একমাত্র শরঈ
সমাধান হলো-তিব্বে নববীর আলোকে রুকইয়াহ শারইয়্যাহ।

সরাসরি রুকইয়াহর জন্য এপয়েন্টমেন্ট/ সিরিয়াল নিতে আমাদের অফিসিয়াল নম্বর 01335281584-এ কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।

12/09/2026

'আশিক জ্বিন ধ্বংসের রুকইয়াহ'

চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শুনবেন। শুনার কেমন রিয়েকশন করে জানাবেন।

12/09/2026

বদনজর ও হাসাদ নষ্টের রুকইয়াহ

12/09/2026

ব্ল্যাক ম্যাজিক/জাদুকরের শাস্তি!

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

মহিলা: আসসালামু আলাইকুম।
শায়খ: ওয়া 'আলাইকুমুস সালাম।
মহিলা: শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?

শায়খ: কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

মহিলা: কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

শায়খ: না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন, (নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

মহিলা: আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলা: আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরীফ ছুঁইয়েও দেখিয়েছে। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খ: তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলা: আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খ: অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলা: সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।
জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খ: এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।
যুবক: আসসালামু আলাইকুম
শায়খ: ওয়া 'আলাইকুমুস সালাম।
যুবক: হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।
শায়খ: জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলে: শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খ: কী ঘটনা?

ছেলে: জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভব হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পালিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলেন। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,
তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।
আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খ: প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আলা মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।

মুল লেখা [ Atik Ullah হাফিযাহুল্লাহ।] এর টাইম লাইন থেকে নেওয়া।

যারা যাদু চর্চা করেছেন, যারা যাদুর ইন্ধনদাতা তাহারা দুনিয়া ও আখিরাতে কখনো সুখ শান্তি খুঁজে পাবে না।

কেননা এই সমস্ত বিষাক্ত মানুষনামক প্রানী গুলোর দ্বারা বহু মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে। বহু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা মানুষ গুলো অন্ধকার কবরে চলে গেছে। বহু দাম্পত্য জীবনকে বিচ্ছেদের বিশাল প্রাচীর বানিয়ে দিয়েছে। বহু সুখের সংসার কে জাহান্নামের নরক বানিয়ে দিয়েছে। অতএব এই সমস্ত অভিশাপ্ত বনী আদম গুলো কখনো সুখে থাকতে পারেনা। আল্লাহ তাদের কে দুনিয়া ও আখিরাতে ধ্বংস করুক।

আমিন।

11/09/2026

খাল কেটে কুমির আনার মতো, ঘরে বালামুসিবত টেনে আনার অন্যতম উপায় হল, পরিবারের হাসিখুশি ছবি অনলাইনে প্রকাশ করা—বদনজর

শাইখ আতিকুল্লাহ হাফি.

11/09/2026

মেধাশক্তি বৃদ্ধি ও স্মরণশক্তি শক্তিশালী করার কিছু দোয়া ও আমল!

অনেক সময় পড়াশোনায় মন বসে না, দ্রুত ভুলে যাই, মনে অস্থিরতা কাজ করে। শুধু চেষ্টা নয়, আল্লাহর সাহায্যও প্রয়োজন।

নিয়মিত কিছু দোয়া ও আমল মেধাশক্তি বৃদ্ধি, স্মরণশক্তি শক্তিশালী করা এবং অন্তরের প্রশান্তির জন্য খুব উপকারী হতে পারে, ইনশাআল্লাহ।

● প্রথমে নিয়ত করুন

মনে মনে বলুন—

“হে আল্লাহ! আপনি আমার অন্তর পরিষ্কার করে দিন, আমার স্মরণশক্তি, বোঝার ক্ষমতা ও ইলমে বরকত দান করুন।”

● সূরা আল-ইনশিরাহ (পূর্ণ সূরা)

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ۝
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ۝
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ۝
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ۝
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ ۝
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب ۝

অর্থঃ
আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দিইনি?
এবং আপনার বোঝা নামিয়ে দিইনি?
যা আপনার পিঠকে ভারাক্রান্ত করেছিল।
এবং আমি আপনার মর্যাদা সমুন্নত করেছি।
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
অতএব যখন অবসর পান, তখন ইবাদতে পরিশ্রম করুন।
এবং আপনার রবের দিকেই মনোনিবেশ করুন।

● ৩বার বা ৭ বার পড়ুন

● সূরা ত্ব-হা (আয়াত ২৫–২৮)

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ۝
وَيَسِّرْ لِي أَمْرِي ۝
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ۝
يَفْقَهُوا قَوْلِي ۝

অর্থঃ
হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দিন,
আমার কাজ সহজ করে দিন,
আমার জিহ্বার জড়তা দূর করে দিন,
যাতে তারা আমার কথা বুঝতে পারে।

● ৩ বার বা ৭বার পড়ুন

● হাদিস থেকে দোয়া

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا

উচ্চারণঃ
আল্লাহুম্মান ফা‘নী বিমা ‘আল্লামতানী
ওয়া ‘আল্লিমনী মা ইয়ানফা‘উনী
ওয়া যিদনী ‘ইলমা

অর্থঃ
হে আল্লাহ! আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন, আমাকে উপকারী জ্ঞান শিক্ষা দিন, এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।

● ৩ বা ৭ বার পড়ুন

● আরও কিছু উপকারী দোয়া

رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণঃ
রব্বি যিদনী ইলমা

অর্থঃ
হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।

● বেশি বেশি পড়ুন

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ

উচ্চারণঃ
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু

অর্থঃ
আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই।

● মানসিক অস্থিরতা কমাতে উপকারী।

● বিশেষ যিকির

11/09/2026

জিন-জাদুর কারণে এমন অনেক বড় বড় রোগ সৃষ্টি হতে পারে- যা দীর্ঘদিন ধরে মেডিক্যালি চিকিৎসা করেও ভালো হয় না।

10/09/2026

তীব্র মাথাব্যথা, মাথা ভার লাগা, মাথা জ্যাম লাগা
ইত্যাদি মাথায় জ্বিন শয়তান থাকার লক্ষণ....

ভিডিওতে মাথায় অবস্থানকারী ইয়াহুদী জিন
শয়তানের রিয়েকশন।

10/09/2026

আপনার যে কোনো চাওয়া আল্লাহর কাছে চান। আপনার চাওয়া আপনার কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনোকিছুই অসম্ভব নয়!

10/09/2026

ইয়া আল্লাহ! পুরো পরিবারের উপরে থাকা বদনজর, হাসাদ ও জাদু নষ্ট করে দিন।

রুকইয়াহ হোমসার্ভিসে কুলাউড়া আসছি!আলহামদুলিল্লাহ, পেশেন্টদের প্রয়োজন ও অনুরোধে সিলেটের বাইরে বিভিন্ন জায়গায় হোমসার্ভিসে য...
10/09/2026

রুকইয়াহ হোমসার্ভিসে কুলাউড়া আসছি!

আলহামদুলিল্লাহ, পেশেন্টদের প্রয়োজন ও অনুরোধে সিলেটের বাইরে বিভিন্ন জায়গায় হোমসার্ভিসে যেতে হয়। এবার কুলাউড়ায় একই পরিবারের কয়েকজন পেশেন্টের রুকইয়াহ সেবার জন্য আসা।

আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করুন এবং সকল অসুস্থ ভাই-বোনকে শিফায়ে কামিলা দান করুন। আমিন।

রুকইয়াহ হোমসার্ভিস সবার জন্য প্রযোজ্য নয়। রুকইয়াহ করানোর আমাদের সেন্টারে আসতে হবে।

Address

২৩, ওয়াজিদ মহল, জালালাবাদ, আম্বরখানা।
Sylhet
3100

Telephone

+8801731349536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Service Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruqyah Service Sylhet:

Shortcuts

Share