Rubia's Everyday LIfe

Rubia's Everyday LIfe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rubia's Everyday LIfe, Medical and health, Sylhet.

❤️লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন।সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন ...
12/03/2026

❤️লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন।

সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন রাত জেগে ইবাদত করার এনার্জি পাওয়া যায় ইন শা আল্লাহ। গোসল থেকে শুরু করে সকল ধরনের বড় কাজ আগেভাগেই সেরে রাখুন যাতে মাগরিবের পর এক মুহূর্ত সময় নষ্ট না করতে হয়।

১। মাগরিবের পর থেকে অহেতুক স্ক্রিন টাইম, আনমনে স্ক্রল করে যাওয়া, টিভি দেখা থেকে একদম বিরত থাকুন। হাতের কোন কাজ থাকলেও মুখে দোয়া জিকির করতেই থাকুন।

২। মাগরিবের পর থেকেই কিন্তু কদরের রাতের শুরু, তাই ইফতারের পরে আপনি কোন ধরনের কথা উচ্চারণ করছেন খেয়াল রাখবেন। গীবত, পরনিন্দা হয়ে গেলে এ সমস্ত গুনাহের প্রভাবে যেন আপনার কদরের রাত যেন নষ্ট না হয়ে যায়।

৩| মাগরিবের নামাজের পর সন্ধ্যার দোয়া জিকির গুলো বই দেখে ভালোভাবে সবগুলো শেষ করুন। এগুলো আপনার পুরো রাতের ইবাদতকে সহজ করে তুলবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

৪। এশার নামাজ ভাইরা তো মসজিদে পড়বেন আর বোনেরা যারা ঘরে থাকবেন একই সময়ে নামাজ শুরু করে দিবেন যাতে সম্পূর্ণ এনার্জি নিয়ে লম্বা সময় ধরে নামাজ পড়তে পারেন।

৫। এরপর কিছুটা বিশ্রাম নিন, কুরআন পড়তে পারলে রাত ১২টা ১টা পর্যন্ত কুরআন পড়ুন।

৬। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন।

যেমনঃ-

🔸 কদরের রাতে সর্বশ্রেষ্ঠ দুয়াটি বেশি বেশি পড়তে থাকুন— "আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি!"

🔸‌ আপনার জান্নাতে একটা একটা করে গাছ লাগাতে থাকুন লাইলাতুল কদরের রাতে " সুবহানাল্লাহিল আ'যিম ওয়া বিহামদিহ" এই জিকিরের মাধ্যমে।

আরো জিকির করুন ~
🔸 সুবহান আল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার।
(১০০+ বার করে)
🔸 লা ইলাহা ইল্লাল্লহ (১০০+ বার)
🔸আস্তাগফিরুল্লহ ( ১০০+ বার, যত বেশি সম্ভব হয়)
🔸বেশী বেশী দুরুদ পড়া।
🔸 সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

🔸 "লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

🔸 দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

🔸 "সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

🌹"লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

🌹 সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

🌹স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

🌹সুরাহ মুলক পাঠ করা।

🌹সুরাহ বাকারাহ এর শেষ দুই আয়াত পাঠ করা।

🌹 কুরআনে উল্লেখিত দুআগুলো পাঠ করা।

🌹জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা ~
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার "

রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত আবার নামাজ পড়ুন। (তারাবির নামাজ) এবার ধীরে-সুস্থে রুকুতে এবং সিজদায় অনেকক্ষণ সময় দিবেন। বিশেষ করে সিজদায় অসম্ভব সময় নিয়ে দুয়া করবেন। সিজদায় বেশী বেশী সময় ব্যয় করুন।

৭।তারপর বিতরের নামাজ পরুন।

৮। শেষ রাতে অবশ্যই হাত তুলুন মালিকের কাছে।
আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন. চোখের পানি ফেলে বলুন, "হে আমার মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...।
৯। সাহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।
***
*রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন রাত শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, দশ রাতেই আমল করুন। ***

আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন।

(মূল লেখা লিখেছে: Baseera
বেশ কিছু পরিমার্জনা করা হয়েছে)
©

শেষ মুহূর্তে উঠলেও লাইলাতুল কদর ধরার উপায়..ধরুন ঘুম থেকে উঠে দেখলেন সেহরির সময় আর মাত্র ২০ মিনিট বাকি আছে। তাও এখন হয়...
10/03/2026

শেষ মুহূর্তে উঠলেও লাইলাতুল কদর ধরার উপায়..

ধরুন ঘুম থেকে উঠে দেখলেন সেহরির সময় আর মাত্র ২০ মিনিট বাকি আছে। তাও এখন হয়তো রমাদানের শেষ ১০ রাত চলছে এবং আপনাকে কদরের রাত তালাশ করতে হবে! এখন কী উপায়?
আমি কি সেহরি রেডি করব? খাব? নাকি লাইলাতুল কদরের জন্য নামাজে দাঁড়াব? কোনটা রেখে কোনটা করব?
যদি এমন হয়ও যায়, তবুও কিছু আপনি লাইলাতুল কদর ধরার জন্য অবশ্যই করবেন। যদি ঘুম থেকে উঠে দেখেন, হাতে মাত্র ১৫-২০ মিনিট বাকি আছে, তাহলে নিচের পয়েন্টগুলো ফলো করুন ইনশাআল্লাহ—

➤ ঘুম থেকে উঠেই অবশ্যই অজু সাথে সাথে করে ফেলবেন।

➤ খাবার গরম করতে করতে মৌখিক জিকির করতে থাকুন সারাক্ষণ
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি” (১০ মিনিট ধরে টানা বললেও কিছু অনেকবার বলা হয়ে যায় আলহামদুলিল্লাহ)। আনুষঙ্গিক কাজ করতে করতে সারাক্ষণ মুখ ব্যস্ত রাখুন জিকিরে।

➤ ৩ বার সূরা ইখলাস পড়ে ফেলুন। ৩ মিনিটেও কম সময় লাগবে। আল্লাহ কবুল করলে সম্পূর্ণ একবার কুরআন খতম করার সওয়াব জমা পড়বে অ্যাকাউন্টে! আর লাইলাতুল কদর হলে তো আরও ভালো আলহামদুলিল্লাহ!

➤ ২ মিনিটে সূরা বাকরার শেষ দুই আয়াত পড়ে ফেলুন। যে বান্দা সূরা বাকরার শেষ ২ আয়াত পড়ল, এটুকু তার পুরো রাতের জন্য যথেষ্ট হবে, সুবহানাল্লাহ!

➤ সময় একেবারে কম থাকলে একটি খেজুর, এক গ্লাস পানি এবং এক গ্লাস দুধ খেয়ে সেহরি সেরে ফেলুন।
আর ৫ মিনিটে আল্লাহর কাছে আপনি আগামী বছর তাকদীরে যা যা কল্যাণ দেখতে চান, সেগুলো আন্তরিকভাবে চাইতে থাকুন। যেমন: হে আল্লাহ! আপনি আমাকে ২০২৬ সালে সুন্দরভাবে হজ পালন করার তাওফিক দান করুন।
আপনি লাইলাতুল কদরে আমার ভাগ্য নির্ধারণের সময় আগামী বছর ২০২৬ সালে আমার নামে হজ লিখে দিন! আগামী বছর আমার জন্য একটি ভালো বিবাহ লিখে দিন, আগামী বছরের মধ্যে আমার ভাগ্যে নেককার সন্তান লিখে দিন, আগামী বছর আমাদের রিজিকের সমস্ত দুঃখ কষ্ট উঠিয়ে নিন, আমাদের ঋণ মুক্তি দান করুন ইত্যাদি ইত্যাদি...
বড় করে দুআ করার সময় না থাকলেও ৫ মিনিটে ঝটপট চেয়ে ফেলুন, নিশ্চয়ই আমাদের রব সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ!

➤ কম করে সেহরি খেয়ে যদি দেখেন হাতে আরও ৫-৭ মিনিট বাকি আছে, তাহলে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যান। দুই রাকাত হলেও নফল নামাজ পড়ে ফেলুন। ফজরের আযান দেওয়ার আগেই এজন্য বলেছিলাম ঘুম থেকে উঠেই সাথে সাথে অজু করে নিন, সময় বেশি থাকলে টট করে দুই রাকাত এক্সট্রা নামাজ পড়ে ফেলা যায়।
লাইলাতুল কদর ইবাদত করার একটা মুহূর্তও হারাবেন না।
একটা সেকেন্ডও না!
হাতে যদি ১৫ মিনিটও পাওয়া যায়, এই ১৫ মিনিটের সর্বোত্তম ব্যবহার করে এমন আমল করা যায়, যেটা আল্লাহ কবুল করলে ১০০০+ মাস ধরে ইবাদত করার থেকেও উত্তম হয়ে কবুল হবে, বি-ইজনিল্লাহ!

হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন,আমীন ইয়া রব।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubia's Everyday LIfe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share