Imtiaze Ahmed HCPC Registered Physiotherapist - UK

Imtiaze Ahmed HCPC Registered Physiotherapist - UK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imtiaze Ahmed HCPC Registered Physiotherapist - UK, Medical and health, Dhaka, Sylhet.
(1)

কোমর ব্যথা • ঘাড় ব্যথা • স্ট্রোক পুনর্বাসন • স্পোর্টস ইনজুরি
HCPC-নিবন্ধিত (UK) সিনিয়র ফিজিওথেরাপিস্ট
Pain-Cure, উত্তরা ঢাকা | সাবেক: CRP, Evercare, Asgar Ali
📞 01715-444538

15/05/2026

Pain Cure এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের ইউকে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট ডা: ইমতিয়াজ আহমেদ, পিটি স্যার কে, যিনি সফলভাবে HCPC Renewal সম্পন্ন করেছেন।

তিনি দীর্ঘ সময় CPD ট্রেনিং সম্পন্ন করেছেন, যেখানে Neuro Rehab এবং MSK কন্ডিশন নিয়ে উন্নত আন্তর্জাতিক কোর্স ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছেন। এই অর্জন তার দক্ষতা আরও বৃদ্ধি করেছে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগে তাকে আরও প্রস্তুত করেছে।

তার এই সাফল্য আমাদের জন্য গর্বের। এর মাধ্যমে আমাদের রোগীরা এখন আরও কার্যকর, আপডেটেড এবং আন্তর্জাতিক মানের সেবা পাবেন।

Imtiaze Ahmed-HCPC,UK- Registered Physiotherapist

21/04/2026

সঠিকভাবে রোগ নির্ণয় করে সিঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিলে পি এল আই ডি অর্থাৎ কোমর ব্যথা যাদের পা পর্যন্ত নামে,ঝি ঝি এবং অবস অবস ভাব হয়, তাদের ব্যাথা ঔষধ এবং সার্জারি ছাড়াই ১০০% পারসেন্ট ভালো হয়।

কোমড় ব্যাথা নিরাময়ের প্রধান শর্ত সঠিকভাবে ডায়াগনোসিস, সব কোমর ব্যথা পিএলআইডি না।
#এএক্সারসাইজ #ফিজিও

12/04/2026

দীর্ঘমেয়াদী কোমর ব্যথা রোগীদের জন্য ইলেক্ট্রো আকুপাংচার #ফিজিও একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি।

কনভেনশনাল ফিজিওথেরাপির সাথে এর সংযোজন রোগীকে দ্রুত সুস্থ করতে সাহায্য করে। #ফিজিও #এএক্সারসাইজ #ফিটনেসফ্যাক্টস

মৌলভীবাজার এবং সিলেটবাসীদের জন্য সুখবর। এখন থেকে আবার প্রত্যেক শুক্রবার নিয়মিত রোগী দেখব মৌলভীবাজারের হেলথ এইড ফিজিওথের...
10/04/2026

মৌলভীবাজার এবং সিলেটবাসীদের জন্য সুখবর।
এখন থেকে আবার প্রত্যেক শুক্রবার নিয়মিত রোগী দেখব মৌলভীবাজারের হেলথ এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে।

এছাড়া সপ্তাহের অন্যান্য দিন টেলি রিহ্যাবিলিটেশন সেবা নিয়ে পাশে থাকব।

বাত ব্যথা প্যারালাইসিস ফিজিওথেরাপি সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়।

বি দ্র: শনি থেকে বুধ রোগী দেখব ঢাকার উত্তরায় Pain Cure- পেইন কিউর ও NeuroFit।
#ফিজিও #এক্সারসাইজ #স্ট্রোক

Knee Osteoarthritis:- Exercise reduces pain- Stay active- Physiotherapy helps mobility “Movement is medicine.”
09/04/2026

Knee Osteoarthritis:
- Exercise reduces pain
- Stay active
- Physiotherapy helps mobility

“Movement is medicine.”

08/04/2026

অফিসে সঠিকভাবে বসে কাজ করার পদ্ধতি।
#ফিজিও #এক্সারসাইজ

কোমর ব্যথা প্রতিরোধে সঠিকভাবে বসার নিয়ম। #ফিজিও  #এক্সারসাইজ    #ফিটনেসফ্যাক্টস
05/04/2026

কোমর ব্যথা প্রতিরোধে সঠিকভাবে বসার নিয়ম।
#ফিজিও #এক্সারসাইজ #ফিটনেসফ্যাক্টস

রায়হান হাবিব, ৩২ বছর বয়সী তরুণ ছাত্রনেতা, ৬ মাস আগে ম্যাসিভ স্ট্রোক করে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। প্রায় ২ সপ্তাহ ই...
05/04/2026

রায়হান হাবিব, ৩২ বছর বয়সী তরুণ ছাত্রনেতা, ৬ মাস আগে ম্যাসিভ স্ট্রোক করে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। প্রায় ২ সপ্তাহ ইউনাইটেড হাস্পাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা শেষে উনার পরিবার আমার এক পুরাতন রোগীর রেফারেন্সে আমার সাথে যোগাযোগ করেন।

শুরুতে উনি টোটালি বেড রিডেন অর্থাৎ বিছানায় ছিলেন, নিজে নিজে উঠতে পারতেন না, বসতে পারতেন না,দাঁড়াতে পারতেন না, হাঁটতে পারতেন না।

উনাকে দুইজন ধরে বাথরুমে নেওয়া লাগতো, উনার মাসল পাওয়ার ১/৫ ছিল, আমি উনাকে ৩ মাস এভিডেন্স বেইসড, স্ট্রাকচার্ড ওয়েতে, টাস্ক স্পেসিফিক ট্রেনিং করাই, উনাকে আমি ব্যালেন্স ট্রেনিং কোঅর্ডিনেশন ট্রেনিং এবং স্ট্রেন্থ ট্রেনিং করাই।

এখন উনি নিজে নিজে হাঁটাচলা করতে পারেন।
গতকাল উনি সিলেট থেকে ঢাকায় এসে আমার সাথে দেখা করে গেছেন।অর্থাৎ উনি এখন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট।

সো স্ট্রোক রোগী স্ট্রোকের পর যত তাড়াতাড়ি ফিজিওথেরাপি শুরু করবেন তত তাড়াতাড়ি নরমাল জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে।

সচেতনতায়:
ইমতিয়াজ আহমেদ
ইউকে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট
#স্ট্রোক #ফিজিও

Stoke Rehabilitation
04/04/2026

Stoke Rehabilitation

02/04/2026

স্ট্রোকের ঝুঁকির কারণগুলো দুই ভাগে ভাগ করা যায়:
পরিবর্তনযোগ্য (Modifiable) ঝুঁকি
এগুলো নিয়ন্ত্রণ বা চিকিৎসা করা সম্ভব:

উচ্চ রক্তচাপ — সবচেয়ে বড় ঝুঁকি
ডায়াবেটিস
উচ্চ কোলেস্টেরল
হৃদরোগ (বিশেষত Atrial Fibrillation)
স্থূলতা (Obesity)

জীবনযাত্রা:
ধূমপান
অতিরিক্ত মদ্যপান
শারীরিক নিষ্ক্রিয়তা
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
মানসিক চাপ

অপরিবর্তনযোগ্য (Non-modifiable) ঝুঁকি
এগুলো নিয়ন্ত্রণ করা যায় না:
বয়স — ৫৫ বছরের পর ঝুঁকি বাড়তে থাকে
লিঙ্গ — পুরুষদের ঝুঁকি বেশি, তবে নারীদের মৃত্যুহার বেশি
পারিবারিক ইতিহাস — পরিবারে স্ট্রোকের ইতিহাস থাকলে
জাতিগততা — দক্ষিণ এশিয়ানদের ঝুঁকি তুলনামূলক বেশি

01/04/2026

স্ট্রোক রোগীদের খাদ্য তালিকা:
সাধারণত স্ট্রোক রোগীদের খাবারে কোন বাধা নেই,সাধারণ নরম এবং সহজ পাচ্য খাবার গুলোকে প্রিফার করা হয় ।

তবে নরম অথবা শক্ত যে রকমের খাবারই দেওয়া হোক না কেন তার আগে অবশ্যই চেক করে নিতে হবে তার গিলতে কোন সমস্যা আছে কিনা।

আর খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কোনভাবেই রোগীকে শোয়া আবস্থায় খাবার দেওয়া যাবে না। খাবার দেওয়া রোগীকে বসিয়ে অথবা আধা বসা অবস্থায় দিতে হবে।
ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন প্রকার কোন খাবার মুখে দেওয়া যাবে না যদি রোগীর নাকে নল দেওয়া থাকে।
ধন্যবাদ সবাইকে
সচেতনতায়:
ইমতিয়াজ আহমেদ
যুক্তরাজ্য রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট

Address

Dhaka
Sylhet

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801864223887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imtiaze Ahmed HCPC Registered Physiotherapist - UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imtiaze Ahmed HCPC Registered Physiotherapist - UK:

Share