মা ও শিশু স্বাস্থ্য সেবায় মিডওয়াইফ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • মা ও শিশু স্বাস্থ্য সেবায় মিডওয়াইফ

মা ও শিশু স্বাস্থ্য সেবায় মিডওয়াইফ Midwife means with women

10/09/2026

মাথায় আঘাতের পর বারবার বমি, খিঁচুনি, অজ্ঞান, জাগানো কঠিন, কথা জড়ানো বা হাত-পা দুর্বল হলে অপেক্ষা নয় দ্রুত জরুরি বিভাগে নিন।
#শিশুরস্বাস্থ্য #মাথায়আঘাত #জরুরিচিকিৎসা

নবজাতকের জন্ডিস কখন বিপদ?নবজাতকের জন্ডিস খুবই সাধারণ। তবে সব জন্ডিস স্বাভাবিক নয়।দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন যদি-• জন্মে...
10/09/2026

নবজাতকের জন্ডিস কখন বিপদ?

নবজাতকের জন্ডিস খুবই সাধারণ। তবে সব জন্ডিস স্বাভাবিক নয়।

দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন যদি-

• জন্মের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে জন্ডিস দেখা দেয়
• জন্ডিস দ্রুত বাড়তে থাকে
• শিশু ঠিকমতো বুকের দুধ খেতে না পারে
• অতিরিক্ত ঘুমিয়ে থাকে, জাগানো কঠিন হয় বা খুব নিস্তেজ থাকে
• অস্বাভাবিক তীক্ষ্ণ কান্না, শরীর শক্ত হয়ে যাওয়া, পেছনের দিকে বাঁকানো বা খিঁচুনি হয়
• প্রস্রাব গাঢ় এবং পায়খানা ফ্যাকাশে/সাদাটে হয়

গুরুত্বপূর্ণ

শুধু শিশুর ত্বকের রং দেখে বিলিরুবিনের মাত্রা নির্ভুলভাবে নির্ধারণ করা যায় না। প্রয়োজন হলে রক্তের বিলিরুবিন পরীক্ষা করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত বিলিরুবিন মস্তিষ্কে ক্ষতি করতে পারে। তাই বিপদের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
রোদে রাখা জন্ডিসের নির্ভরযোগ্য চিকিৎসা নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফটোথেরাপি দেওয়া হয়।

09/09/2026

প্রথম ৬ মাস শুধু বুকের দুধ পানিও নয়। এতে শিশুর সংক্রমণের ঝুঁকি কমতে পারে। ৬ মাস পর পরিপূরক খাবারের সঙ্গে ২ বছর বা তার বেশি বুকের দুধ চালিয়ে যান।
#মাওশিশু
#সুস্হতা

08/09/2026

🤰 গর্ভাবস্থায় বুকজ্বালা হচ্ছে? এটি শুধু “গ্যাস” নয় হরমোন ও জরায়ুর চাপে এমন হতে পারে। অল্প অল্প করে খাবেন, খাওয়ার পর শুবেন না। তীব্র বুকব্যথা বা শ্বাসকষ্ট হলে জরুরি চিকিৎসা নিন। #মাতৃস্বাস্থ্য

07/09/2026

বুকের দুধ খাওয়ানোর সময় নিপল ব্যথা বা ফেটে যাচ্ছে? অবহেলা করবেন না। ভুল ল্যাচ, পজিশন বা পাম্প ব্যবহারে এমন হতে পারে। ল্যাচ ঠিক করুন ও ক্ষত পরিষ্কার-শুকনো রাখুন। ব্যথা না কমলে, পুঁজ, স্তন লাল-গরম বা জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

#মাতৃস্বাস্থ্য #মিডওয়াইফ

07/09/2026

প্রসবের পর স্রাবে দুর্গন্ধ? অবহেলা করবেন না!
এটি সংক্রমণের সতর্ক সংকেত হতে পারে বিশেষ করে জ্বর বা তলপেটে ব্যথা থাকলে দ্রুত চিকিৎসা নিন।

06/09/2026

বাচ্চা বারবার কান টানছে মানেই কানের ইনফেকশন নয়। জ্বর, কানব্যথা, অতিরিক্ত কান্না বা কান থেকে তরল বের হলে বিষয়টি গুরুত্ব দিন। কানে কটন বাড ঢোকাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
#শিশুর_যত্ন #কানের_যত্ন

05/09/2026

গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ। পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার ও হালকা হাঁটা উপকারী হতে পারে। আয়রন নিজে থেকে বন্ধ করবেন না। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
#কোষ্ঠকাঠিন্য

04/09/2026

শিশুর নিউমোনিয়ায় ঘরোয়া যত্ন সহায়ক, চিকিৎসার বিকল্প নয়। বুকের দুধ দিন, ধোঁয়া থেকে দূরে রাখুন। শ্বাসকষ্ট, বুক দেবে যাওয়া বা ঠোঁট নীল হলে দ্রুত চিকিৎসা নিন। পোস্টটি শেয়ার করুন।

#শিশুরনিউমোনিয়া #শিশুরযত্ন

03/09/2026

রাতে বারবার প্রস্রাব হচ্ছে? গর্ভাবস্থায় এটি অনেক সময় স্বাভাবিক। কিন্তু প্রস্রাবে জ্বালা, ব্যথা, রক্ত বা জ্বর থাকলে UTI হতে পারে-অবহেলা করবেন না। এই তথ্যটি প্রয়োজন হতে পারে এমন একজন মাকে শেয়ার করুন।

#গর্ভাবস্থা

Address

Moulvbazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when মা ও শিশু স্বাস্থ্য সেবায় মিডওয়াইফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা ও শিশু স্বাস্থ্য সেবায় মিডওয়াইফ:

Shortcuts

Share