MediCall

MediCall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MediCall, Medical and health, Hanoi.

MediCall - সহজ স্বাস্থ্যসেবা, সবার জন্য।

সহজ ডিজিটাল স্বাস্থ্যসেবাকে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

ভিসিট করুন: medicall.bd

সেবা সম্পর্কে জানতে আজই আমাদের মেসেজ করুন! 💬

সহজ ডিজিটাল স্বাস্থ্যসেবাকে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।ভিসিট করুন medicall.bdসেবা সম্পর্কে জানতে আজই ...
28/08/2026

সহজ ডিজিটাল স্বাস্থ্যসেবাকে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

ভিসিট করুন medicall.bd

সেবা সম্পর্কে জানতে আজই আমাদের মেসেজ করুন!
+8801351090329

🩺 নার্স নিয়োগ বিজ্ঞপ্তিMediCall-এর Home Healthcare Service-এর জন্য মৌলভীবাজার ও আশেপাশের এলাকায় রোগীদের আন্তরিকতা, দক্...
24/08/2026

🩺 নার্স নিয়োগ বিজ্ঞপ্তি

MediCall-এর Home Healthcare Service-এর জন্য মৌলভীবাজার ও আশেপাশের এলাকায় রোগীদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের লক্ষ্যে নার্স নিয়োগ করা হচ্ছে।
আবেদন এর শেষ তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬

প্রয়োজনের সময় অক্সিজেন, পৌঁছে যাবে আপনার দরজায়।রোগীর প্রয়োজনের সময়ে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের ঝামেলা কমাতে MediCall-এর...
19/08/2026

প্রয়োজনের সময় অক্সিজেন, পৌঁছে যাবে আপনার দরজায়।

রোগীর প্রয়োজনের সময়ে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের ঝামেলা কমাতে MediCall-এর হোম ডেলিভারি সেবা।

প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

Phone: 01351090329
Service Area: Moulvibazar Sadar & Rajnagar

#স্বাস্থ্যসেবা

স্বাস্থ্যসেবা সবার জন্য আরও সহজ, দ্রুত এবং আস্থার করে তুলতেই MediCall-এর পথচলা।🌱 নতুন ওয়েবসাইট খুব শীঘ্রই আসছে!📞 যোগাযো...
18/08/2026

স্বাস্থ্যসেবা সবার জন্য আরও সহজ, দ্রুত এবং আস্থার করে তুলতেই MediCall-এর পথচলা।

🌱 নতুন ওয়েবসাইট খুব শীঘ্রই আসছে!

📞 যোগাযোগ: 01351090329
🌐 বর্তমান ওয়েবসাইট: www.medicall.bd

ধন্যবাদ TheMoulvibazarToday-কে।MediCall -এর মানবসেবামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য আন্ত...
14/06/2026

ধন্যবাদ TheMoulvibazarToday-কে।
MediCall -এর মানবসেবামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সংবাদ প্রচার ও ইতিবাচক সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মানুষের কল্যাণে আপনাদের এমন দায়িত্বশীল সাংবাদিকতা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
শুভেচ্ছান্তে,
Medicall

A free health camp was held in Rajnagar Upazila of Moulvibazar on Saturday (11 June) from 9:00 a.m. to 3:00 p.m. to ensure healthcare services for women and children.

ধন্যবাদ The Campus View-কে।Medicall-এর মানবসেবামূলক কার্যক্রম ও মহৎ উদ্যোগগুলোকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য Th...
14/06/2026

ধন্যবাদ The Campus View-কে।
Medicall-এর মানবসেবামূলক কার্যক্রম ও মহৎ উদ্যোগগুলোকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য The Campus View-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আপনাদের এই মূল্যবান সহযোগিতা আমাদেরকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে, জনসচেতনতা বৃদ্ধি করতে এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে আরও উৎসাহিত করবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আপনাদের এমন দায়িত্বশীল সংবাদ পরিবেশন সেই পথকে আরও সুদৃঢ় করে।
আমরা আশা করি, ভবিষ্যতেও মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সেবামূলক কর্মকাণ্ড প্রচারের মাধ্যমে আপনাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
The Campus View-এর প্রতি রইল আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভকামনা।
— Medicall পরিবার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শনিবার (১১ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা প.....

ধন্যবাদ এশিয়া বিডিকে।Medicall-এর মহৎ উদ্যোগ ও মানবসেবামূলক কার্যক্রম সবার সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য আন্তরিক কৃতজ্ঞ...
12/06/2026

ধন্যবাদ এশিয়া বিডিকে।
Medicall-এর মহৎ উদ্যোগ ও মানবসেবামূলক কার্যক্রম সবার সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই সহযোগিতা আমাদেরকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে অনুপ্রাণিত করবে।
আশা করি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এমন ইতিবাচক উদ্যোগ ও সংবাদ প্রচারের মাধ্যমে আপনাদের মূল্যবান সহযোগিতা অব্যাহত থাকবে।
ধন্যবাদ ও শুভকামনা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শনিবার (১১ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা প.....

12/06/2026

গতকালকে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করার পেছনে শাকিল, ইসতিয়াক, সালমান, তামিম, তাহা, শাকিল,রাহুল, সপ্তর্ষি, ফারহানা,ইমন,রিমন,সাবের
আপনাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং মানবসেবার মানসিকতা ছিল অনন্য। সারাদিন নিষ্ঠা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আপনারা এই আয়োজনকে সফল করেছেন এবং অসংখ্য মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মানবতার কল্যাণে আপনাদের এই নিঃস্বার্থ অবদান সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। আপনাদের সময়, শ্রম ও সহযোগিতা ছাড়া এ আয়োজনের সাফল্য সম্ভব হতো না।
MediCall এর পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা। আমরা বিশ্বাস করি, আপনাদের মতো মানবিক ও নিবেদিতপ্রাণ তরুণরাই আগামীর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একদিন দেশের অমূল্য সম্পদে পরিণত হবে।

❤️ মানবসেবার এই যাত্রায় ভবিষ্যতেও আপনাদের পাশে পাওয়ার প্রত্যাশা রইল।
ধন্যবাদ ও ভালোবাসা।
— Medicall Family ❤️




















12/06/2026

রাজনগরে মহিলা ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইসিডিডিআরবি (কলেরা হাসপাতাল, মহাখালী) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে, Medicall-এর সহযোগিতায় এবং উৎসর্গ ফাউন্ডেশন-এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চোয়াব আলী বাজারস্থ বিমলা চরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, পাবলিক হেলথ রিসার্চার শাহ ছাব্বির, জুয়েল, সৌরভ, কাসেম আলী, রাজু আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে ৩০০-এরও বেশি নারী ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।
ক্যাম্পে উচ্চ রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, হিমোগ্লোবিন পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।
MediCall বিশ্বাস করে, মানসম্মত স্বাস্থ্যসেবা সবার মৌলিক অধিকার। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Address

Hanoi

Alerts

Be the first to know and let us send you an email when MediCall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MediCall:

Shortcuts

Share