08/08/2026
রাত ১১:০৭ মিনিটে :
আপু, তালের বড়া কত করে ?
🙎♀️১৫ টাকা প্রতি পিস।
💁♂️ এত দাম কেন আপু ?
🙎♀️তালের দামই তো প্রায় ১০০ টাকার উপরে তাছাড়া দুধ, চিনি, চালের গুড়ো ভাজার জন্য তেল তো কিনতে হয়। মিনিমাম ৩০ মিনিট লাগে এক একটা তাল থেকে রস বের করতে। কী করব বলুন ? এর চেয়ে কম রাখলে পড়তায় পোষাবেনা।
💁♂️ তালের পিঠা ৪৫০ টাকা কিলো ?
🙎♀️ না তো !
💁♂️তাহলে ??
🙎♀️ কি তাহলে ??
💁♂️ বল্লেন যে ৪৫০ টাকা কিলো।।
🙎♀️ কোথায় বল্লাম ৪৫০ টাকা কিলো ??
💁♂️ এই তো বল্লেন ।
🙎♀️আরে বিবিখানা পিঠার দাম ৪৫০ টাকা কিলো ।তালের বড়া নহে।কখনো কী শুনছেন বিবিখানা পিঠা তেল দিয়ে ফ্রাই হয় ??
💁♂️ ইংলিশ ফ্রাই হয়তো হয়না। বাংলা ভাজা তো হয় ।
🙎♀️আরে আপনি চাইছেনটা কি ? তালের বড়া নাকি তালের বিবিখানা পিঠা ??
💁♂️ আরে না না ।আমি ফ্রাই-ট্রাই খাইনা ।তালও খাইনা।
🙎♀️ তাহলে ফোন করে দাম জিজ্ঞেস করলেন কেন ?
💁♂️ এমনি আর কি। বসে ছিলাম বাড়িতে নেট শেষ কি আর করব। গার্লফ্রেন্ড ও ফোন তুলছেনা। 😭 তাই ভাবলাম !!
🙎♀️ সিরিয়াসলি ??
💁♂️ আচ্ছা তাল কী ক্ষেতে চাষ হয় না গাছে ধরে ??
🙎♀️কমোডে 🙆♀️🙆♀️
- 🙄🙄