Osmani Medical High School ¤ Sylhet

Directions

Osmani Medical High School ¤ Sylhet Official page of Osmani Medical High School ¤ Sylhet
Page Link Code -> @[196961813761111:]

ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, মিরের ময়দান, সিলেটে "জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬" পালিত হয়েছে এবং বিদ্যাল...
12/08/2026

ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, মিরের ময়দান, সিলেটে "জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬" পালিত হয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ম পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ও বিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী স্যার । এসময় সাথে ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তফা তৌফিক আহমদ স্যার। এসময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি ডা. আফরোজা রশীদ নীপা, সহযোগী অধ্যাপক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ডা. ফয়সল আহমদ, সহকারী অধ্যাপক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কে নিয়ে বিদ্যালয়ে "শিক্ষার মান উন্নয়ন শীর্ষক" এক মতবিনিময় সভায় বসেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি প্রফেসর ডা. মোস্তফা তৌফিক আহমদ, অধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী, ভাইস চ্যান্সেলর, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. আফরোজা রশীদ নীপা ও ডা. ফয়সল আহমদ অভিভাবক প্রতিনিধি এবং বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দুলাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের সার্বিক মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

তারিখ: ১১.০৮.২০২৬ খ্রি. মঙ্গলবার।

মোঃ আরিফুল হক সরকার
সহকারী প্রধান শিক্ষক
ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়
মিরের ময়দান, সিলেট।

ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে "আল আমাল ফাউন্ডেশনের" উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি !ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে ।
14/06/2026

ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে "আল আমাল ফাউন্ডেশনের" উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি !
ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে ।

এসএসসি পরীক্ষা-২০২৬ এর কেন্দ্র: ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, সিলেটের এক নজরে আসন বিন্যাস।
20/04/2026

এসএসসি পরীক্ষা-২০২৬ এর
কেন্দ্র: ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, সিলেটের এক নজরে আসন বিন্যাস।

শিক্ষক নিয়োগ | ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় (প্রাথমিক শাখা), সিলেট📚 সহকারী শিক্ষক (ইংরেজি)📚 সহকারী শিক্ষক (গণিত ও বিজ্...
16/04/2026

শিক্ষক নিয়োগ |
ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় (প্রাথমিক শাখা), সিলেট
📚 সহকারী শিক্ষক (ইংরেজি)
📚 সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান)
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাজ করার দারুণ সুযোগ।
✨ আজই আবেদন করে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিন।

বাংলা নববর্ষ ১৪৩৩💖🎉বৈশাখী শোভাযাত্রা 🎉🎊ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়।
14/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩💖🎉
বৈশাখী শোভাযাত্রা 🎉🎊
ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওসমানী মেডিকেল উচ্চ বিদ্য...
26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, মিরের ময়দান, সিলেট।

২৬ মার্চ, ২০২৬, বৃহস্পতিবার।

🕌 বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৬ - সম্পন্ন 🕌​"নিশ্চয়ই রাসূলুল্লাহ (সা.) এর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর...
29/01/2026

🕌 বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৬ - সম্পন্ন 🕌
​"নিশ্চয়ই রাসূলুল্লাহ (সা.) এর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ।" — (সূরা আহযাব: ২১)
​আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দ ও গুরুত্বের সাথে আজ ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আমাদের বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল ও মিলাদ মাহফিল।
​আজ ২৯ জানুয়ারি ২০২৬ (১০ শাবান ১৪৪৭ হিজরী), বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে নবী করিম (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং দোয়ার মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।
​শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আজকের এই আয়োজন সফল ও সার্থক হয়েছে। নবীজির আদর্শ যেন আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়, সেই কামনাই করি।

সাফল্যের সাথে সম্পন্ন হলো ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়-এর "বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ...
26/01/2026

সাফল্যের সাথে সম্পন্ন হলো ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়-এর "বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - ২০২৬"! 🏆🎨
আজকের দিনটি আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দদায়ক এবং গর্বের। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অসাধারণ নৈপুণ্য অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের প্রতি।
ধন্যবাদ জানাই:
✨ প্রধান অতিথি: অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী (অধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ)।
✨ বিশেষ অতিথি: ডা: আখলাক আহমেদ এবং আমন্ত্রিত অতিথি: ডা: আফরোজা রশীদ নিপা, ডা: ফয়সাল আহমেদ ও ডা: বেনজামিন মহোদয়কে।
আপনাদের অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের শিক্ষার্থীদের আগামী দিনের পথ চলায় বড় পাথেয় হয়ে থাকবে। সেই সাথে ধন্যবাদ জানাই সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সবশেষে, সকল বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন! তোমাদের জয়যাত্রা অব্যাহত থাকুক। ❤️

Osmani Medical High School Cricket 🏏 boys 💖💚
14/01/2026

Osmani Medical High School Cricket 🏏 boys 💖💚

Opportunity for you. Female candidates are encouraged to apply.
07/01/2026

Opportunity for you. Female candidates are encouraged to apply.

Address

Mirer Moydan
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 13:50
Tuesday 08:00 - 13:50
Wednesday 08:00 - 13:50
Thursday 08:00 - 13:50
Sunday 08:00 - 13:50

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osmani Medical High School ¤ Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share