Dr. Alim Al Razy - Medicine Specialist

Dr. Alim Al Razy - Medicine Specialist Dr Alim Al Razy
MBBS, BCS, MCPS (Medicine), FCPS (Medicine)

Chamber:
AL HARAMAIN HOSPITAL
Subhani Ghat, Sylhet-3100

From 7 June 2026 onward, I will be available for evening consultations and will also be actively involved in the care of...
08/06/2026

From 7 June 2026 onward, I will be available for evening consultations and will also be actively involved in the care of admitted patients at Al Haramain Hospital.

For the convenience of my patients, well-wishers, and the wider community, Al Haramain Hospital will now serve as my primary and permanent consultation venue, replacing all previous chamber addresses.

I am grateful for your continued trust and support, and I look forward to serving you and your families in this new chapter of my professional journey.

লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর আইসিইউতে লাইফ সাপোর্টে যাওয়ার পর অনেকেই ফ্যাটি লিভার নিয়ে আত...
10/05/2026

লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর আইসিইউতে লাইফ সাপোর্টে যাওয়ার পর অনেকেই ফ্যাটি লিভার নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ফেসবুকে ভাইরাল কিছু পোস্টে দেখা যাচ্ছে, কেউ কেউ তার সংকটাপন্ন অবস্থার জন্য ফ্যাটি লিভারকে দায়ী করছেন।

বিষয়টি আসলে তা নয়।

ফ্যাটি লিভার একটি নীরব রোগ। দীর্ঘদিন ধরে ধীরে ধীরে লিভারে চর্বি জমতে থাকে। এর ফলে ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়, যা সময়ের সাথে লিভারের ক্ষতি করে। শেষপর্যন্ত এটি সিরোসিস বা লিভার ক্যানসারের মতো জটিল রোগের কারণ হতে পারে।
তবে ফ্যাটি লিভার হঠাৎ করে কাউকে গুরুতর অসুস্থ করে আইসিইউতে নিয়ে যায় না।

কারিনা কাইসারের ক্ষেত্রে যা হয়েছে, তা হলো ভাইরাল হেপাটাইটিস। তিনি হেপাটাইটিস A এবং E ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার ফলে তার লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে। এই দুই ধরনের ভাইরাস সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়।

তাই ফেসবুকের ভাইরাল পোস্ট দেখে ফ্যাটি লিভার নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সচেতন হোন।

আর হ্যাঁ... অবশ্যই ফ্যাটি লিভার নিয়েও সচেতন থাকুন।
ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা — আলট্রাসনোগ্রাফিতে ফ্যাটি লিভার ধরা পড়লেই মুড়ির মতো কোলেস্টেরলের ওষুধ খাওয়া শুরু করবেন না, কিংবা চিকিৎসককে ওষুধ লেখার জন্য চাপ দেবেন না (প্লিজ, আল্লাহর দোহাই লাগে)।

ছবিতে একজন অভাগা চিকিৎসককে দেখা যাচ্ছে — যাকে প্রায়ই রোগীদের চাপে পড়ে কোলেস্টেরলের ওষুধ লিখতে হয়।

ছোটবেলায় বাবা–মা কী যন্ত্রণাটাই না দিয়েছেন!ধরে বেঁধে একের পর এক টিকা মেরেছেন। ইনজেকশনের সূঁচের ব্যথা, তারপর জ্বর, গা-ব্য...
15/03/2026

ছোটবেলায় বাবা–মা কী যন্ত্রণাটাই না দিয়েছেন!
ধরে বেঁধে একের পর এক টিকা মেরেছেন। ইনজেকশনের সূঁচের ব্যথা, তারপর জ্বর, গা-ব্যথা, কান্নাকাটি…
ভুং-ভাং বুঝ দিয়ে তারা বলতেন, “কিছু হবে না! একটা গুতা মাত্র।

সময় এসেছে হিসাব মেটানোর। সময় এসেছে প্রতিশোধের।

শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জাজনিত নিউমোনিয়ায় প্রতিবছর বিশ্বে ৫ লাখেরও বেশি মানুষ মারা যান।
বাংলাদেশে বছরে প্রায় ৩ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন ইনফ্লুয়েঞ্জাজনিত জটিলতায়।
নিউমোনিয়ার কারণে প্রতি লাখে মৃত্যু হয় প্রায় ৩০ জন মানুষের!

ফ্লু ভ্যাক্সিন বড়দের নিউমোনিয়াজনিত হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমায় প্রায় ৩০ শতাংশ। শুধু ফ্লু নয়, ফ্লু-পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমিয়ে দেয়।
নিউমোকক্কাল ভ্যাক্সিন গুরুতর নিউমোনিয়ার ঝুঁকি কমায় প্রায় ৫০–৭০ শতাংশ। এর সাথে রক্তে সংক্রমণ (Sepsis) এবং মেনিনজাইটিস থেকেও সুরক্ষা দেয়।

তাই ছোটবেলার টিকার সব কষ্টের সবচেয়ে সুন্দর প্রতিশোধ নিন।
আপনার বাবা–মাকে টিকা দিন।

কেওমেও করলে জবাব দিন, “কিছু হবে না, একটা ছোট্ট গুতা মাত্র!”

এক মা এসেছিলেন তাঁর দুই ছেলেকে নিয়ে। ছোট ছেলের বয়স ১৪, বড় ছেলের বয়স ১৭।অতি সংক্ষেপে দুই ছেলের বর্ণনা দেয়া যাক।ছোটছেলে -ও...
04/03/2026

এক মা এসেছিলেন তাঁর দুই ছেলেকে নিয়ে। ছোট ছেলের বয়স ১৪, বড় ছেলের বয়স ১৭।
অতি সংক্ষেপে দুই ছেলের বর্ণনা দেয়া যাক।
ছোটছেলে -
ওজন ৭০ কেজি। গলায়, বুকে, পেটে পুরু চর্বির আস্তরণ। ঘাড়ে ইনসুলিন রেজিস্টেন্সের কালো দাগ। ছেলেটি অল্প কথা বলেই হাপিয়ে যাচ্ছে। তার চেহারায় ঘুম ঘুম ভাব। সম্ভবতঃ obstructive sleep apnea-র জন্য রাতে ঠিকঠাক ঘুমও হয়না।
বড় ছেলে -
ওজন ৫০ কেজি। কথাবার্তায় বেশ চটপটে। দেখেই বুঝা যায় একটু চঞ্চল প্রকৃতির ছেলে। সম্ভবতঃ বিকেলে খেলাধুলাও করে।
---
কী মনে হয়?
মা আসলে কাকে নিয়ে এসেছেন হাসপাতালে? ছোট ছেলে?
জ্বি না। এই বাঙালি মায়ের দৃষ্টিতে অসুস্থ হচ্ছে তাঁর বড় ছেলে।
উনার ভাষ্যতেই শোনা যাক -
'ডাক্তার সাব, এই ছেলেটারে দেখেন। বয়সে বড়, কিন্তু গায়ে গতরে কিচ্ছু নাই। মুখে রুচি নাই, শরীরে ভিটামিন নাই। ছোটটারে দেখেন। মাশ-আল্লাহ স্বাস্থ্য কতো সুন্দর! রুচির ওষুধ আর ভিটামিন দিয়ে বড়টারে ছোটটার মতো বানাইয়া দেন। প্লিজ।'

---
আজ বিশ্ব স্থুলতা দিবস।
মোটা মানেই সুস্বাস্থ্য নয়।

আজ আমি কিছু কথা বলবো। কিছু সত্য প্রকাশ করবো।আমি জানি, এই তথ্যগুলো প্রকাশ করার পর অনেকের সঙ্গে আমার সম্পর্ক আর আগের মতো থ...
03/03/2026

আজ আমি কিছু কথা বলবো। কিছু সত্য প্রকাশ করবো।
আমি জানি, এই তথ্যগুলো প্রকাশ করার পর অনেকের সঙ্গে আমার সম্পর্ক আর আগের মতো থাকবে না। অনেকে আমাকে আর স্বাভাবিকভাবে নেবেন না। কেউ ভ্রূ কুঁচকে তাকাবেন, কেউ আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন। অতি উৎসাহী কেউ হয়তো আমার সার্টিফিকেট আসল না নকল—তা যাচাই করতেও চলে আসতে পারেন। তাতেও আমি অবাক হব না।
বাংলাদেশের অন্য এলাকার কথা আমি জানি না; তবে বৃহত্তর সিলেটের একটি বড় অংশের মানুষের কাছে হয়তো আজ থেকেই আমি অপছন্দনীয় হয়ে যাব। দীর্ঘদিন ধরে পোষণ করা ধারণায় আঘাত করলে পাল্টা প্রতিক্রিয়া আসাই স্বাভাবিক।

কিন্তু—
সময় এখন সত্য প্রকাশের।

সত্যগুলো হলো -
১) রক্তের কলোস্টেরলের কারণে মাথা গরম হয়না, হাত পা জ্বালাপোড়া করেনা।
২) ক্যালসিয়ামের অভাবে গিরায় গিরায় ব্যথা করেনা।
৩) ফ্যাটি লিভারের কারণে পেটে ব্যথা করেনা।

Address

New Medical Road; Kajolshah
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Alim Al Razy - Medicine Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share