Organic Blends BD

Organic Blends BD Organic Blends BD is a store set up with the vision of providing high quality product.

এই বিষাক্ত সময়ে চলুন একটু বুক ফুলিয়ে আড্ডা দেওয়া যাক। তবে আড্ডাটা হাসাহাসির নয়, আড্ডাটা এক বুক হাহাকার আর নির্মম সত্যের।...
26/05/2026

এই বিষাক্ত সময়ে চলুন একটু বুক ফুলিয়ে আড্ডা দেওয়া যাক। তবে আড্ডাটা হাসাহাসির নয়, আড্ডাটা এক বুক হাহাকার আর নির্মম সত্যের।

আজকাল যখন কোনো রেস্তোরাঁর সামনে দিয়ে যাই, দেখি এক ঝাঁক নিষ্পাপ শিশু রঙিন মোড়কে ঢাকা ফাস্ট ফুড কিংবা জাংক ফুড খাচ্ছে। তাদের মুখে হাসি। কিন্তু এই হাসির আড়ালে যে কত বড় একটা অন্ধকার লুকিয়ে আছে, তা কি আমরা টের পাচ্ছি? এই চকচকে খাবারগুলোর মোড়কে মূলত এক শ্রেণীর জালিম ব্যবসায়ী আমাদের সন্তানদের একটু একটু করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তারা খাবারের নামে স্লো-পয়জন বিক্রি করছে, আর আমরা ভাবছি, বাচ্চা আমার আধুনিক সমাজে বড় হচ্ছে। এ খাবারগুলো না খেলে তো আবার আধুনিক হওয়া যায় না।

কী অদ্ভুত, তাই না?

গল্পটা এখানেই শেষ হলে অন্তত সান্ত্বনা থাকতো। কিন্তু লোভের জিহ্বা তো অনেক বড়। এই জালিমরা তো থাবা বসিয়েছে একেবারে কোলের শিশুদের খাবারেও। বাজারে যে নকল আর মেয়াদোত্তীর্ণ এত এত শিশু খাদ্য দেদারসে বিক্রি হচ্ছে, তা কি কোনো সুস্থ ব্যবসায়ীর কাজ হতে পারে?

মা-বাবারা বুক ভরা ভরসা নিয়ে, পকেটের শেষ পয়সাটা খরচ করে সন্তানের জন্য যে কৌটোটা কিনে আনছেন, তারা জানেনও না—সেখানে ভালোবাসার বদলে লুকিয়ে আছে এক নিরেট প্রতারণা।

ওটসের নামে এই কোন বিষ?

আজকাল স্বাস্থ্য সচেতন মা-বাবাদের প্রথম পছন্দ ওটস। বাচ্চার পুষ্টির কথা ভেবে অনেকেই সকাল কিংবা বিকালের নাস্তায় এটা রাখছেন। কিন্তু আপনি কি জানেন, আপনি আসলে আপনার সন্তানকে কী খাওয়াচ্ছেন?

আমি যদি বলি, এই দেশের ৯৫% ওটসের মান যদি আজ সততার সাথে যাচাই করা হয়, তবে একটা ওটসও পাস করতে পারবে না—আপনি কি খুব অবাক হবেন? হওয়া উচিত নয়। কারণ, ভেজালের এই ভিড়ে শুদ্ধতা এখন এক ডুমুরের ফুল।

চমকে ওঠার মতো একটা তথ্য দেই। BCAIR-এর ল্যাবের একটা সাম্প্রতিক পরীক্ষার রিপোর্ট দেখলাম SA টিভিতে। রিপোর্টটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। বিশ্বাস করুন, সেখানে দেখা গেছে,আমাদের বাজারের ওটসের মাত্র ১ গ্রামে পাওয়া গেছে:

৬৩ হাজার ব্যাকটেরিয়া❗

৩৮ হাজার ছত্রাক❗

আমি কিন্তু পুরো এক বাটি কিংবা এক কেজির কথা বলছি না। ভালো করে খেয়াল করুন—মাত্র ১ গ্রাম ওটসের ভেতর এই পরিমাণ বিষাক্ত জীবাণু কিলবিল করছে! যে খাবারটা সন্তানের পেটে গিয়ে পুষ্টি দেওয়ার কথা ছিল, সেটা গিয়ে তার লিভার, কিডনি আর পাকস্থলীকে ঝাঁঝরা করে দিচ্ছে।

আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে টাকার লোভ মানুষের বিবেককে গিলে খেয়েছে। শিশুদের মুখের গ্রাস নিয়ে যারা এভাবে ছিনিমিনি খেলে, তাদের মানুষ বলাও মানুষের জন্য অপমান।

এদের বিরুদ্ধে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। আর সবশেষে, এই অসহায়ত্ব নিয়ে সেই মহান সত্তার দরবারেই হাত তুলে বলতে হয়— হে আল্লাহ, এই নরপশু, জালিমদের আপনি হেদায়েত না থাকলে ধ্বংস করে দিন। আমাদের অবুঝ, নিষ্পাপ সন্তানদের এদের বিষাক্ত হাত থেকে হেফাজত করুন।

বি:দ্র: ঈদ পরবর্তী সময়ে ছোট্ট সোনামণিদের নিয়ে জাংক ফুড বনাম হেলদি ফুড নিয়ে ওয়েবিনারটি আয়োজন করবো ইন শা আল্লাহ।
Jahid Hasan vai

#শিশুখাদ্য #জাংকফুড #খাদ্য

একটা প্রোডাক্ট তৈরি করতে কত পরিশ্রম করতে হয় সেটা ভেবে বলা দুষ্কর। আপনারা কিনছেন আর আমরা প্রোডাক্টের মান উন্নয়নের চেষ্ট...
26/05/2026

একটা প্রোডাক্ট তৈরি করতে কত পরিশ্রম করতে হয় সেটা ভেবে বলা দুষ্কর।

আপনারা কিনছেন আর আমরা প্রোডাক্টের মান উন্নয়নের চেষ্টা অব্যহত রেখেছি।

আল্লাহ ভরসা

আখলাকের সস পাওয়া যাচ্ছে Organic blend bd তে
26/05/2026

আখলাকের সস পাওয়া যাচ্ছে Organic blend bd তে

সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, আসলে দাগ ছিলআমার চেহারায়।মির্জা গালিবের এই কথাটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্ত...
26/05/2026

সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, আসলে দাগ ছিল
আমার চেহারায়।

মির্জা গালিবের এই কথাটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একইভাবে সত্যি। আমরা অনেকেই লিভারের সমস্যা, হজমের সমস্যা বা অল্প বয়সেই ক্লান্ত হয়ে যাওয়ার মতো নানা রোগের সমাধান খুঁজি। ডাক্তার দেখাই, ওষুধ খাই... অর্থাৎ, আমরা আয়না পরিষ্কার করার চেষ্টা করি।

কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, আসল দাগটা হয়তো আমাদের চেহারায়? মানে, সমস্যার মূল কারণটা হয়তো লুকিয়ে আছে আমাদের রান্নাঘরেই?

বাংলাদেশে হাজার হাজার মানুষের লিভারের সমস্যার পেছনের
অন্যতম একটি মূল কারণ রান্নার তেল!

তাহলে উপায় কী?

🔺 কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি দেশি সরিষার তেল – একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি, কোনো কেমিক্যাল বা অতিরিক্ত তাপ ছাড়াই।
এইভাবে তৈরি হওয়া তেলেই থাকে:

✔️ MUFA ও PUFA – হার্টের জন্য ভালো ফ্যাটি অ্যাসিড
✔️ ওমেগা-৩ ও ওমেগা-৬ – প্রদাহ কমায়, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে
✔️ অ্যান্টিঅক্সিডেন্টস – শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয়

আপনার পরিবারের সুস্থতা আপনার হাতেই।

রান্নার তেল বদলানো মানে শুধু স্বাদ নয়, বরং স্বাস্থ্য নিয়ে সচেতন সিদ্ধান্ত।
একটা ছোট পরিবর্তন, অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে।

প্রতি বছর আমাদের দেশে কালবৈশাখী ঝড়ে নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ মেট্রিক টন কাঁচা আম। ঝরে পড়া এই আমগুলো অবহেলায় নষ্ট না করে, স...
26/05/2026

প্রতি বছর আমাদের দেশে কালবৈশাখী ঝড়ে নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ মেট্রিক টন কাঁচা আম।

ঝরে পড়া এই আমগুলো অবহেলায় নষ্ট না করে, সেগুলোকে অর্থনৈতিকভাবে মূল্যবান করে তুলতেই আমাদের এই বিশেষ প্রচেষ্টা—আখলাক কাঁচা আমের সস (Akhlaq Green Mango Sauce)!

এটি শুধু একটি সস নয়, বরং বোতলবন্দী এক টুকরো খাঁটি বাঙালি স্বাদ।

মাল্টিপারপাস ম্যাজিক:

ডিপিং সস হিসেবে:

যেকোনো ভাজাপোড়া, চপ, সিঙ্গারা বা স্ন্যাকসের সাথে এর টক-ঝাল-মিষ্টি স্বাদ জিভে জল এনে দেবে।

ঝটপট রিফ্রেশিং শরবত:

কাঁচা আমের শরবত খেতে ইচ্ছে করছে?
কোনো ঝামেলা নেই!

মাত্র ১ টেবিল চামচ আখলাক কাঁচা আমের সস, পরিমাণমতো পানি, কয়েকটা পুদিনা পাতা আর বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি একদম রিফ্রেশিং কাঁচা আমের শরবত!

রিন ১৭০ থেকে এখন ১৯৫ ফ্রি গামলা বালতি নাই আর!হোয়াইট ক্লিন ১৪০ থেকে এখন ১৬০ টাকা।পরিস্কার হয় রিনের চেয়ে অনেক ভাল...
24/05/2026

রিন ১৭০ থেকে এখন ১৯৫ ফ্রি গামলা বালতি নাই আর!

হোয়াইট ক্লিন ১৪০ থেকে এখন ১৬০ টাকা।
পরিস্কার হয় রিনের চেয়ে অনেক ভাল...

১ টন কাগজ রিসাইকেল করলে ১৭টি গাছ কাটা থেকে বেচে যায়। আমাদের বাসা বাড়িতে বই, লিখার খাতা, নিউজপেপার, ম্যাগাজিন, লিফলেট ইত্...
24/05/2026

১ টন কাগজ রিসাইকেল করলে ১৭টি গাছ কাটা থেকে বেচে যায়।

আমাদের বাসা বাড়িতে বই, লিখার খাতা, নিউজপেপার, ম্যাগাজিন, লিফলেট ইত্যাদি ব্যবহার এর পরে গুছিয়ে রাখুন, একটি পাতাও ফেলে দিবেন না, শপিং ব্যাগ, কার্টুন বক্স, ঠোংগা, এনভেলাপ যাই থাকুক না কেন, একসাথে বিক্রি করে দিন। হয়তো অল্প কিছু টাকা পাবেন, আপনার গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু কাগজের গল্পটা এখান থেকেই শুরু।

ফেরিওয়ালার হাত ধরে এই কাগজ ২ /৩ ধাপে আবার পেপার মিলে যাবে। বাংলাদেশে ১২০ টির বেশি পেপার মিল আছে, সেখানে এই পুরাতন কাগজ থেকে কালি, রং, ময়লা, প্লাস্টিক, দড়ি, স্টাপ্লার পিন সব কিছু বের করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে পাল্পিং করা হবে, এই পাল্প অথবা মন্ড থেকে পেপার মেশিনে আবার নতুন কাগজ বের হবে।

সেই কাগজ আপনি আবার ব্যবহার করবেন এবং পরিবেশ বেচে যাবে। এভাবেই লিখার সাদা কাগজ অথবা কার্টুন বক্স ৫ – ৭ বার নতুন জীবন পায় মানে রিসাইকেল হয়।

১ টন (১০০০ কেজি) কাগজ বানাতে ১০ - ৬০ হাজার লিটার পানি প্রয়োজন হয়। ৪২০০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। ৬৮০ কেজি কার্বন ডাই অক্সাইড পরিবেশে রিলিজ করে। ১ টন কাগজ রিসাইকেল করলে – ৭৪% পরিবেশ দূষণ হওয়া রোধ করে।

এবার করি ব্যবসায়িক আলাপ –
ভার্জিন কাগজ (উড পাল্প) বাংলাদেশে হয় না, আমেরিকা, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া থেকে আমদানী করা হয়। বছরে প্রায় ১১০ কোটি টাকার মতো। পুরাতন সাদা কাগজ আপনি হকারকে বিক্রি করেন – ৩০ - ৩৫ টাকা / কেজিতে, সেটা পেপার মিলে নতুন কাগজ হলে বিক্রি করা হয় ৭০ – ৯০ টাকায়।

বাংলাদেশে পাল্প আমদানি করা হয় প্রায় ৯০ – ১০০ টাকায় (কেজিতে)। সেই উন্নত গ্রেডের কাগজ পেপার মিল বিক্রি করে ১৩০ – ১৪৫ টাকায়।

তাহলে বুঝতেই পারছেন – আপনার বাসার সামান্য ১০/ ১৫ কেজি কাগজ বিক্রি করা কতটা গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখছেন, শুধু তাই না, আপনি পরিবেশ বাচাচ্ছেন – আপনাকেই বাচাচ্ছেন।

অন্তত এতটুকু দেশপ্রেম তো করতেই পারি, তাই না –
তাহলে আজ থেকে কাগজ ডাস্টবিনে না ফেলে, গুছিয়ে রাখুন এবং পরে বিক্রি করে দিন।
লেখক – দেলোয়ার হোসেন
Delowar Hossain

Address

Sylhet
3130

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801641567144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Blends BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organic Blends BD:

Shortcuts

Share