20/08/2026
আলহামদুলিল্লাহ আজকের এই বাবুটার খবরটা আমার কাছে সত্যিই অনেক বেশি আনন্দের ও আবেগের। বাবুটা লন্ডনে হয়েছে।আমাকে অনলাইনে দেখিয়েছিলো আপু লন্ডন থেকে ।আপু এত ভালো আর ধৈর্যশীল ছিলেন ।আমি এত ভালো মনের মানুষ কমই দেখেছি ।
এই আপু ২০২৪ সাল থেকে আমার কাছে চিকিৎসা নিচ্ছেন। মজার ব্যাপার হলো—এতদিন চিকিৎসা চললেও আপুর সঙ্গে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। ভিডিও কলে কত কথা হয়েছে, কতবার চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। তখন আমি নিজেও প্রেগন্যান্ট ছিলাম এবং থাইল্যান্ডে ছিলাম। সেখান থেকেই আপুকে নিয়মিত অনলাইনে চিকিৎসা ও পরামর্শ দিয়েছি।
একটা সময় আপুকে লন্ডন থেকে IVF করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপুকে বলেছিলাম—
“আরেকটু সময় দেখি, আরেকটু চেষ্টা করি।”
আল্লাহর কী অসীম রহমত!
শেষ পর্যন্ত IVF-এর প্রয়োজন হয়নি—শুধু মেডিসিন ও চিকিৎসাতেই আপুর বাবু কনসিভ হয়। আর আজ সেই কাঙ্ক্ষিত বাবুটাও পৃথিবীতে এসেছে। আলহামদুলিল্লাহ।
এই আনন্দটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দীর্ঘদিন ধরে একজন মানুষের অপেক্ষা, আশা আর দুশ্চিন্তার সঙ্গে থাকতে থাকতে যখন শেষ পর্যন্ত তার কোলজুড়ে সন্তান আসে—তখন সেই সুখটা নিজের কাছেও খুব আপন মনে হয়।
সবাই মা ও ছোট্ট বাবুটার জন্য মন থেকে দোয়া করবেন।
আর যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, কেউ হতাশ হবেন না। চিকিৎসা চালিয়ে যান, ধৈর্য রাখুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন।
Allah is the best planner.
কখন, কীভাবে আপনার জন্য সবচেয়ে সুন্দরটা আসবে—সেটা তিনিই সবচেয়ে ভালো জানেন।
📍 আল-জুমিরা হাসপাতাল
নিউ বাস টার্মিনালের নিকটে, মিল্কভিটা রোড, দেওলা, টাঙ্গাইল।
📞 যোগাযোগ:
+880 17 1986 6977
+880 16 2314 2929