20/08/2026
সোল্ডার বা কাঁধে ব্যথা? অপারেশন বা ইনজেকশন ছাড়াই ফিজিওথেরাপি এর মাধ্যমে সুস্থ হয়ে উঠুন।
কাঁধ বা শোল্ডার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সকল কাজের জন্য হাতের সাহায্য নিয়ে থাকি। হাত নাড়াচাড়ার সঙ্গে কাঁধের নাড়াচাড়া খুবই স্বাভাবিক। এজন্য কাঁধের কোনো সমস্যা বা ব্যথা হলে তা থেকে হাতের মুভমেন্ট বাধাগ্রস্থ হয়।
কাঁধে ব্যথার সাধারণ কারন গুলো হলো:
১. বাচ্চাদের জন্মের সময় শোল্ডারে ইনজুরিসহ হাড় ভেঙে যেতে পারে।
২. ছোট বাচ্চাদের হাত ধরে উঠানোর সময় জোরে টান লাগলে শোল্ডারে ইনজুরিসহ ডিসলোকেশন হতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদের কাঁধ ধরে উঠাতে পারেন।
৩. অত্যাধিক ভারী জিনিস তোলার কারণে মাংসপেশী ও লিগামেন্টস ইনজুরি হতে পারে।
৪. ব্যায়াম করার সময় অধিক চাপের কারণে মাংস পেশী বা লিগামেন্টস ইনজুরি হতে পারে।
৫. ক্রিকেট খেলায় যারা স্পিডে বল করে তাদের ইনজুরি হতে পারে।
আঘাতের কারণে মাংস পেশী, লিগামেন্টসে বড় ধরনের বা ছোট ধরনের ইনজুরি হতে পারে। ইনজুরি ঠিক হওয়ার জন্য পর্যাপ্ত সময় বা বিশ্রাম না দিলে বা নিয়োমিত ভাবে ব্যথার অংগ দিয়ে কাজ চালিয়ে গেলে সেই ইনজুরি থেকে দীর্ঘ মেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন হতে পারে।
যে সকল ব্যক্তিরা ঝুঁকিতে থাকেন
১. বয়স ৪০ বা তার ঊর্ধ্বে তারা এই সমস্যার জন্য ঝুঁকিতে থাকেন।
২. যে সকল কারণে শোল্ডারের মুভমেন্ট কমে যায় যেমন- রোটেটর কাফ ইনজুরি, হাত ভেঙে যাওয়া, স্ট্রোক ও অপারেশন জনিত কারণে দীর্ঘদিন শোল্ডারের মুভমেন্ট কমে যাওয়া যারা দীর্ঘদিন অস্টিওয়ারথ্রাইটিস বা রিউম্যাটয়েড আরথ্রাইটিসে ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে।
একটু সতর্ক থাকলেই আমরা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারি। কাধের জয়েন্টস ক্ষতিগ্রস্ত হলে আমরা শারীরিক মানাসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। তাই এসব জায়গা আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হতে হবে। কোনো কারণে আক্রান্ত হয়ে গেলে সঠিক চিকিৎসা নেয়া অত্যন্ত জরুরি।প্রথমে ডাক্তার আপনাকে ব্যথা নিরাময়ক ঔষধ এর পাশাপাশি স্টেরোয়েড ইনজেকশন নেওয়ার পরেও আশানুরূপ উপকার পান নাই, তাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আপনি খুব স্বল্প সময়ে মধ্যে আপনার কাঁধে ব্যথা হতে মুক্তি পাবেন।
আর দেরি না করে cad ফিজিওথেরাপি তে চলে আসুন।
বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর অধীনে পরিচালিত এবং পুরুষ ও মহিলা রোগীদের জন্য পৃথক ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থা আছে।