20/05/2026
📢 সম্পূর্ণ ফ্রি স্পেশালাইজড নার্সিং কোর্স!
রেজিস্টার্ড নারী নার্সদের উন্নত ভবিষ্যতের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রোগ্রামের অধীনে কুমুদিনী নার্সিং কলেজ নিয়ে এসেছে এক বছর মেয়াদি (জুলাই ২০২৬ - জুন ২০২৭) সম্পূর্ণ ফ্রি স্পেশালাইজড নার্সিং কোর্স ।
শিক্ষাগত যোগ্যতা: এই কোর্সসমূহে ভর্তি হওয়ার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং এবং বিএনএমসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত রেজিস্টার্ড নার্স ।
নিচের যেকোনো একটি কোর্স-এ ভর্তি হয়ে আপনিও হতে পারেন ।
একজন দক্ষ স্পেশালাইজ্ড নার্স:
ডিপ্লোমা ইন রেনাল নার্সিং
ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক নার্সিং
ডিপ্লোমা ইন ট্রমা নার্সিং
ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং
ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং
ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং
কেন এই কোর্সটি আপনার জন্য সেরা?
সম্পূর্ণ বিনা খরচে উন্নত বিশেষায়িত নার্সিং প্রশিক্ষণ।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে মাসিক বৃত্তি ৬০০০/= টাকা।
নিরাপদ ও সুন্দর পরিবেশে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা।
দেশের সেরা স্পেশালাইজ্ড হাসপাতালসমূহে ইন্টার্ণশীপের সুযোগ।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কতৃক সনদপত্র প্রদান।
দেশে এবং বিদেশে স্পেশালাইজ্ড নার্স হিসেবে উচ্চ বেতনে চাকরির সুযোগ।
স্বাস্থ্যসেবা পেশায় নিজেকে একজন দক্ষ ও যোগ্য পেশাদার স্পেশালাইজ্ড নার্স হিসেবে নিজেকে গড়ে তুলতে এটি হতে পারে আপনার স্বপ্নের সেরা সিদ্ধান্ত।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা নিচের যেকোনো একটি মাধ্যমে আবেদন করতে পারেন:
🔗 অনলাইন আবেদনের লিংক: https://forms.gle/HPfYxLJXP51SaBZy7
📧 ই-মেইল: [email protected]
📮 ডাকযোগে: কুমুদিনী নার্সিং কলেজ, কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর-১৯৪০, টাঙ্গাইল।
সরাসরি যোগাযোগের নম্বর: 01755-649832, 01751-244999, 01878-241161, 01910-588145
আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৬
**বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/kumudiniseip
&Midwifery #নার্সিংকোর্স #রেজিস্টার্ডনার্স #নার্সিংভর্তি -dinFoundationHospital