Nutritionist & Dietitian Mahfuza Nasreen Shampa

Nutritionist & Dietitian Mahfuza Nasreen Shampa অনলাইন ও অফলাইন ডায়েট চার্ট ও কাউন্সিলিং এর জন্য ইনবক্সে এ যোগাযোগ করুন অথবা ওয়াটস্ আপ এ নক করুন.

what's app - 01312180451
“As a dietitian and nutritionist, I would like to recommend healthy food choices and proper nutritional practices for good health.”

👉 এভাবে চালের সাথে বিভিন্ন রকম বাদাম, বিচি,ডাল মিশিয়ে যদি  রান্না করা হয় তা কিন্তু অনেক পুষ্টিকর খাদ্যে পরিনত হয়।উচ্চ আম...
09/06/2026

👉 এভাবে চালের সাথে বিভিন্ন রকম বাদাম, বিচি,ডাল মিশিয়ে যদি রান্না করা হয় তা কিন্তু অনেক পুষ্টিকর খাদ্যে পরিনত হয়।
উচ্চ আমিষ যুক্ত একটি খাবার হবে যার সাথে মাছ, মাংস, ডিম না নিলেও চলবে।
দক্ষিণ চীনে এভাবে মিক্সড চাল বাজারে কিনতে পাওয়া যায় এবং মিক্সড চালের ভাত টা প্রতিদিন তারা তাদের খাদ্য তালিকায় রাখেন।
যদিও ওদের চালের ভাত একটু স্টিকি বা আঠালো হয়।
আমাদের চাল দিয়েও আমরা বিভিন্ন রকম ডাল, বাদাম,বিচি মিশিয়ে রান্না করে আমিষে চাহিদা পূরণ করতে পারি।

09/06/2026

বাচ্চাদের সময় মতো কৃমির ওষুধ খাওয়াচ্ছেন তো?

World Food Safety Day বা বিশ্ব  নিরাপদ খাদ্য দিবস যা  প্রতি বছর ৭ই জুন পালন করা হয়।​খাদ্যজনিত ঝুঁকি প্রতিরোধ, শনাক্তকরণ...
07/06/2026

World Food Safety Day বা বিশ্ব নিরাপদ খাদ্য দিবস যা প্রতি বছর ৭ই জুন পালন করা হয়।
​খাদ্যজনিত ঝুঁকি প্রতিরোধ, শনাক্তকরণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ এই দিনটি পালন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) যৌথভাবে এই দিবসটি পালন করে থাকে।

​এই বছরের প্রতিপাদ্য (Theme): "From burden to solutions – safe food everywhere" (বোঝা থেকে সমাধান – সর্বত্র নিরাপদ খাদ্য)।

অনিরাপদ খাদ্য বিশ্বব্যাপী অসুস্থতার অন্যতম প্রধান কারণ। এই দিবসটি কৃষিজাত উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি স্তরে খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে।

আশা করি আমাদের দেশের সরকার এই দিবসটির গুরুত্ব বুঝে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করবে।

04/06/2026

দায়িত্ববোধ জিনিসটা সবার মধ্যে থাকে না। আর যার মধ্যে থাকে সে এটা থেকে বের হয়ে আসতেও পারেনা কোনদিন।

03/06/2026

কষ্টের এক বছর 😔 পার হয়ে গেলো যতদিন বাঁচবো এই কষ্ট কে সাথে নিয়েই বাঁচতে হবে।আল্লাহ যেনো আর কোন কষ্টের মধ্যে আমাদের পরিবার কে না ফেলে দোয়া করবেন।
আপনাদের সবাই কে আল্লাহ তায়ালা ভালো রাখুক।

অনেক অনেক দোয়া করবেন আমার কলিজার ধন ছেলেটার জন্য আর সকল কবর বাসিদের জন্য।

আল্লাহ সকল কবর বাসির কবর আযাব মাফ করুক, সকল কবর বাসির গুনাহ মাফ করে জান্নাতবাসী করুক, আমিন।

01/06/2026

ডায়বেটিস এ আক্রান্ত রোগীদের
প্রতিদিন পায়ের ব্যায়াম
করা জরুরি।

আমাদের এই বাংলাদেশে সব খাদ্য যে পরিমান ভেজাল তাই যতটা সম্ভব ঘরের তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন।বিশেষ করে বাচ্চাদের খাবার...
31/05/2026

আমাদের এই বাংলাদেশে সব খাদ্য যে পরিমান ভেজাল তাই যতটা সম্ভব ঘরের তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন।
বিশেষ করে বাচ্চাদের খাবার গুলো অন্তত ঘরের তৈরি খাবার দিন।

বাচ্চাদের টিফিন এ বাইরের দোকানের কেনা ডোনাট,কেক,পেস্ট্রি, বার্গার, প্যাটিস, বাটার বান,এসব না দিয়ে নিজেই বাসায় এসব তৈরি করে দিন।কিছু না পারলে ফল,ডিম, খেজুর, বাদাম,খিচুড়ি এসব দিন।

বাইরের ভেজাল, অস্বাস্থ্যকর খাবার গুলো থেকে নিজেকে এবং কোমলমতি বাচ্চাদের কে দূরে রাখুন তাদের কিডনি লিভার,হার্ট কে সুস্থ রাখুন।

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন
পুষ্টিবিদ
মাহফুজা নাসরীন শম্পা

29/05/2026

💢 অনেক MBBS পাশ করা ডাঃ রাও আজকাল ফেইস বুকে স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন খাবারের কথা বলে ভিডিও দেন।
এটা ভালো একটা দিক।
ওষুধের পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতে যে খাদ্যর ভূমিকা আছে এটা শুধু পুষ্টিবিদরা বললেই হবে না স্বাস্হ্য খাতে যারা জড়িত আছে সবাই কে এই ব্যাপারে কথা বলতে হবে জানাতে হবে।
শুধু মাত্র সংক্ষেপে কোন ডায়েট চার্ট দেয়া উচিত নয়।এতে রোগী মিসগাইড হয়।

কোরবানি ঈদে গরু, খাসির মাংস খাবো না এটা কি হয়। এমন কথা সবাই বলে থাকে।মুসলমান দের পবিত্র এই দিনে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ...
26/05/2026

কোরবানি ঈদে গরু, খাসির মাংস খাবো না এটা কি হয়। এমন কথা সবাই বলে থাকে।
মুসলমান দের পবিত্র এই দিনে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য পশু কোরবানি দেয়া হয়।
কোরবানি মাংস সব বাসায়ই রান্না করা হয়।কিন্তু কিছু কিছু রোগে আসলেই গরু,খাসি, মহিষ এর মাংস একটু ভেবে চিন্তেই খেতে হবে।
যেমন --
#উচ্চরক্তচাপ রোগী
#হৃদরোগী
#কিডনি রোগী
#ইউরিক এসিডের রোগী
#এছাড়া যাদের ডায়বেটিস ও ওজনাধিক্য রয়েছে।

এই সমস্ত রোগে যারা আক্রান্ত তারা গরু, খাসির মাংস রান্না ও খাওয়ার সময় কিছু টিপস্ আমি আপনাদের দিবো যা মনে রেখে খাওয়ার চেষ্টা করবেন।

#চর্বি কম এমন মাংস বেছে নিবেন।
#দৃশ্যমান চর্বি সব ভালো করে ফেলে দিবেন।
#মাংস রান্নায় কাঁচা পেঁপে ব্যাবহার করবেন।
#রান্না মাংসের ঝোল এড়িয়ে চলবেন।
#মাংস দুপুরের সময় খাওয়ার চেষ্টা করবেন রাতে এড়িয়ে চলবেন।
#মাংস রান্নায় কম তেল ব্যাবহার করবেন।

আশা করি এই টিপস গুলো মেনে চললে আপনাদের উপকার হবে।

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন
পুষ্টিবিদ
মাহফুজা নাসরীন শম্পা

MDCF-2 (Microbiota-Directed Complementary Food) হলো আইসিডিডিআর,বি (icddr,b) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি কর্তৃক উদ্ভাবিত এক...
24/05/2026

MDCF-2 (Microbiota-Directed Complementary Food) হলো আইসিডিডিআর,বি (icddr,b) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি কর্তৃক উদ্ভাবিত একটি বৈপ্লবিক খাদ্য উপাদান, যা শিশুদের অপুষ্টি দূরীকরণে ব্যবহৃত হয়।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এর রোহিঙ্গা ক্যাম্পে বাচ্চাদের অপুষ্টি দূরীকরণে এই MDCF-2 দারুণ ভাবে কাজ করেছে।

বৈজ্ঞানিক গুরুত্বের জন্য এটি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে এবং ২০২৫ সালের 'TIME Best Inventions'-এর তালিকায় স্থান পেয়েছে।যা আমাদের জন্য গর্বের একটি বিষয়।

​MDCF-2 ফর্মূলাটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করে, যা অপুষ্টিতে আক্রান্ত শিশুদের অন্ত্রের স্বাস্থ্য ভালো করে শিশুদের স্বাস্থ্য ভালো করে তুলে।

MDCF -2 মূলত খুব সহজলভ্য এবং সাশ্রয়ী উপাদান দিয়ে তৈরি, যার মধ্যে রয়েছে ছোলা, সয়াবিন, চিনাবাদাম এবং কাঁচা কলার গুঁড়ো।

এটি শিশুদের হাড়ের বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা (immune function) বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে।

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন
পুষ্টিবিদ
মাহফুজা নাসরীন শম্পা

Address

Impulse Hospital
Tejgaon
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist & Dietitian Mahfuza Nasreen Shampa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nutritionist & Dietitian Mahfuza Nasreen Shampa:

Share