10/09/2026
কোন দেশে বসবাস করি আমরা ভাবতে পারেন😭
চট্টগ্রামের ডবলমুরিং থানার মাতৃসেবা ক্লিনিকে নরমাল ডেলিভারিতে ফুটফুটে জমজ ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন এক টেম্পো চালকের স্ত্রী। কিন্তু বাবা হওয়ার এই আনন্দ তার কপালে বেশিক্ষণ সইল না। হাসপাতাল কর্তৃপক্ষ বিল ধরিয়ে দিল ১০ হাজার টাকার। গরিব বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুখ দেখার আগেই হন্যে হয়ে ছুটলেন ওই ১০ হাজার টাকা জোগাড় করতে।
এক ঘণ্টা দৌড়ঝাঁপ করে তিনি ৫ হাজার টাকা সংগ্রহ করে আনলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তো আর মানুষ না, তারা তো কসাই! বাকি টাকার জন্য তারা সদ্য জন্ম নেওয়া জমজ বাচ্চা দুটোকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আলাদা একটা রুমে আটকে রাখল।
অসহায় বাবা আবারও ছুটলেন। দুই ঘণ্টা পর আরও ১ হাজার টাকা ধারদেনা করে নিয়ে এলেন তিনি। কিন্তু ততক্ষণে সব শেষ! মায়ের বুকের দুধ আর অক্সিজেনের অভাবে ওই আলাদা রুমেই ধুঁকে ধুঁকে মারা গেছে ফুটফুটে নবজাতক ছেলে দুটো!
মাত্র ৪ হাজার টাকার জন্য দুটো জলজ্যান্ত প্রাণ কেড়ে নিল এরা! একবার ভাবেন, ওই মায়ের বুকের ভেতর এখন কী চলছে? যে বাবা ৪ হাজার টাকার জন্য নিজের চোখের সামনে দুটো সন্তানকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখলেন, তিনি কি আর কোনোদিন স্বাভাবিক হতে পারবেন?
এই দেশে গরিব মানুষের জীবনের দাম কি সত্যিই এত সস্তা? এই কসাইখানাগুলোর কি কোনোদিন বিচার হবে, নাকি দুই-চার হাজার টাকা জরিমানা দিয়ে এরা পার পেয়ে যাবে?