07/12/2022
ব্ল্যাক ফাঙ্গাস নামক প্রাণঘাতী এই ছত্রাকের কারণে সৃষ্ট রোগ বা সংক্রমণকে ডাক্তারি ভাষায় বলা হয় "Mucormycosis"। এই ছত্রাক শরীরের বিভিন্ন অঙ্গে আক্রমণ করতে পারে। খুব সংক্ষেপে এই রোগের লক্ষ্মণ ও রিস্ক ফ্যাক্টর সম্পর্কে কিছু বলছি:
১. ব্ল্যাক ফাঙ্গাস যদি নাসাগহ্বর ও মস্তিষ্কে (rhinocerebral mucormycosis) আক্রমণ করে তবে:
ক. মুখমন্ডল (বিশেষ করে এক পাশ) ফুলে উঠতে পারে
খ. নাক ও সাইনাস কনজেস্টেড বা আটকা-বন্ধ মনে হতে পারে
গ. মাথা ব্যথা থাকতে পারে
ঘ. নাক ও মুখের অভ্যন্তরে কালো রংয়ের ক্ষত হতে পারে এবং এই ক্ষত খুব দ্রুত তীব্র আকার ধারণ করতে পারে
ঙ. জ্বর থাকতে পারে
চ. দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে
ছ. চোয়াল নাড়াতে কষ্ট হতে পারে
২. ব্ল্যাক ফাঙ্গাস যদি ফুসফুসে (pulmonary mucormycosis) আক্রমণ করে তবে:
ক. জ্বর হতে পারে
খ. কাশি হতে পারে এবং কাশি দ্রুতই তীব্র হতে পারে
গ. বুকে ব্যথা থাকতে পারে
ঘ. শ্বাসকষ্ট হতে পারে
৩. ব্ল্যাক ফাঙ্গাস যদি চামড়ায় (cutaneous mucormycosis) আক্রমণ করে তবে:
ক. চামড়ায় ফোস্কা ও কালো রংয়ের ক্ষত হতে পারে
খ. ক্ষতের আশে-পাশে প্রচন্ড ব্যথা হতে পারে
গ. ক্ষতের আশ-পাশ গরম থাকতে পারে
৪. ব্ল্যাক ফাঙ্গাস যদি পরিপাকতন্ত্রে (gastrointestinal mucormycosis) আক্রমণ করে তবে:
ক. পেটে মৃদু থেকে তীব্র ব্যথা হতে পারে
খ. বমির সাথে রক্ত যেতে পারে এবং ক্ষেত্রবিশেষ কালো রংয়ের বমিও হতে পারে
গ. বমি বমি ভাব হতে পারে
ব্ল্যাক ফাঙ্গাস এছাড়া আরও নানান জায়গায় আক্রমণ করতে পারে এবং আরও নানান লক্ষ্মণ প্রকাশিত হতে পারে। যাদের ক্ষেত্রে এই ছত্রাকজনিত সংক্রমণের সম্ভাবনা বেশী তারা হলেন:
১. আগে থেকেই ডায়াবেটিস আছে এমন রোগী (বিশেষত যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত)
২. আগে থেকেই ক্যান্সার আছে এমন রোগী
৩. ইতোপূর্বে যাদের কোন অঙ্গ প্রতিস্থাতি হয়েছে
৪. যারা দীর্ঘ সময়ব্যাপী স্টেরয়েড গ্রহণ করেছেন বা করছেন
৫. তীব্রভাবে যারা করোনায় আক্রান্ত হয়েছেন
৬. যাদের রক্তে শ্বেত রক্ত কণিকা কম
৭. যাদের শরীরে আয়রন অনেক বেশী
৮. যাদের ত্বকে আগে থেকেই গভীর কোন ক্ষত আছে
ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের চিকৎসা আছে। কিন্তু সেই চিকিৎসা নিতে হবে খুব দ্রুত। কারণ, চিকিৎসা নিতে বিলম্ব হলে ক্ষেত্রবিশেষ চোখ তুলে ফেলে দিতে হতে পারে এবং অনেকক্ষেত্রেই মৃত্যুও হতে পারে। তাই সর্বাত্মক সচেতনতা ও সতর্কতা জরুরী।
(Collected)
তথ্যসূত্র:
১. "Epidemiology and clinical manifestations of mucormycosis" by Petrikkos et. al.
২. "Novel perspectives on mucormycosis: pathophysiology, presentation, and management" by Spellberg et. al.
৩. "Zygomycetes in human disease" by Ribes et. al.