Duare Doctor - দুয়ারে ডাক্তার

Duare Doctor - দুয়ারে ডাক্তার Duare Doctor is an online medical service targeting emerging markets that are rapidly digitizing.

যে কারণে পেছনের পকেটে মানিব্যাগ রাখার অভ্যাস আজই ত্যাগ করবেনমানিব্যাগ আমরা কোথায় রাখি? অধিকাংশের উত্তর হবে—পেছনের পকেটে।...
05/08/2025

যে কারণে পেছনের পকেটে মানিব্যাগ রাখার অভ্যাস আজই ত্যাগ করবেন
মানিব্যাগ আমরা কোথায় রাখি? অধিকাংশের উত্তর হবে—পেছনের পকেটে। অথচ পুরু ও ভারী মানিব্যাগ পেছনের পকেটে রাখা ভীষণ ক্ষতিকর। বিশেষ করে পেছনের পকেটে ম্যানিব্যাগ রেখে দীর্ঘক্ষণ বসে থাকা তো রীতিমতো আত্মঘাতী! কারণ, এই অভ্যাসেরা কারণে ধীরে ধীরে আপনার মেরুদণ্ডের হাড় সরে যেতে পারে স্বাভাবিক অবস্থান থেকে।

💥ঈদ মোবারক💥
06/06/2025

💥ঈদ মোবারক💥

🌙 ঈদ মোবারক! 🎉দুয়ারের ডাক্তার পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! 💖এই ঈদ আন...
30/03/2025

🌙 ঈদ মোবারক! 🎉

দুয়ারের ডাক্তার পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! 💖

এই ঈদ আনন্দ, সুস্থতা ও শান্তি বয়ে আনুক আপনার জীবনে। 🚑 💊

২০২৫ নতুন সম্ভাবনা, নতুন লক্ষ্যে পূর্ণ হোক—আপনাদের প্রতিটি দিন হোক সফলতা এবং সুস্থতায় ভরা।
31/12/2024

২০২৫ নতুন সম্ভাবনা, নতুন লক্ষ্যে পূর্ণ হোক
—আপনাদের প্রতিটি দিন হোক সফলতা এবং সুস্থতায় ভরা।

সুস্থতার সাথে উদযাপন হোক আমাদের বিজয়!স্বাস্থ্য সেবা সহজতর করতে আমরা অঙ্গীকারবদ্ধ।সকলকে দুয়ারে ডাক্তারের পক্ষ থেকে বিজয...
15/12/2024

সুস্থতার সাথে উদযাপন হোক আমাদের বিজয়!
স্বাস্থ্য সেবা সহজতর করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
সকলকে দুয়ারে ডাক্তারের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা।

এই গরমে ঘামাচি প্রতিরোধে পাউডার আমাদের নিত্যদিনের সঙ্গী। দেশের বাজারে ট্যালকম পাউডার আসার পর থেকেই মানুষ এটি ব্যবহার করছ...
27/07/2024

এই গরমে ঘামাচি প্রতিরোধে পাউডার আমাদের নিত্যদিনের সঙ্গী। দেশের বাজারে ট্যালকম পাউডার আসার পর থেকেই মানুষ এটি ব্যবহার করছে বিভিন্নভাবে। শরীর ঠান্ডা রাখতে, ত্বক ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি সুগন্ধি হিসেবেও ব্যবহার করা হচ্ছে পাউডার। তবে অতিরিক্ত পাউডারের ব্যবহার এবং সময় বুঝে ব্যবহার না করলে পাউডারে উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে আমরা পাউডার ব্যবহার করে থাকি। দেশের বাজারে এখন বিভিন্ন ধরনের পাউডার পাওয়া গেলেও মূলত ট্যালকম ও ডিওডোরেন্ট পাউডার বেশি দেখতে পাওয়া যায়। ট্যালকম পাউডার, যা মূলত ঘাম প্রতিরোধে ব্যবহার করা হয়। অন্যদিকে ডিওডোরেন্ট পাউডার পারফিউমের কাজ করে থাকে।

তবে অনেকের মনে সন্দেহ থাকে যে ডিওডোরেন্ট পাউডার ব্যবহারে হয়তো ট্যালকম পাউডারের মতো উপকার পাওয়া যায় না। এ ধারণা ভুল প্রমাণ করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক সৈয়দ আফজালুল করিম বলেন, ‘এ দুই ধরনের পাউডারের মধ্যে পার্থক্য একটাই, ডিওডোরেন্ট পাউডারে অতিরিক্ত কিছু সুগন্ধি ব্যবহার করা হয়। এ ছাড়া মূল উপাদান একই থাকে। তবে কোনো কোনো ডিওডোরেন্ট পাউডার ব্যবহারে অনেক সময় চুলকানি হতে পারে। যে পাউডার আপনার ত্বকের চুলকানির কারণ হতে পারে, তা ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো।’

অধ্যাপক সৈয়দ আফজালুল করিম পাউডার ব্যবহারের তিনটি প্রয়োজনীয়তার কথা জানালেন।

প্রথমত, আমরা পাউডার ব্যবহার করে থাকি ঘাম থেকে বাঁচতে। কারণ, ঘাম থেকে অনেক সময় শরীরে ঘামাচি দেখা দেয়। দ্বিতীয়ত, শরীরের বিভিন্ন জায়গার ঘর্ষণ কমাতে আমরা পাউডার ব্যবহার করে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আরামদায়ক অনুভূতির জন্য আমরা বিভিন্ন রকম পাউডার ব্যবহার করে থাকি।

বড়দের জন্য ব্যবহৃত পাউডার শিশুদের হিতে বিপরীত হতে পারে। শিশুদের জন্য বেবি পাউডারগুলো ব্যবহার করা উত্তম ।

শিশুদের জন্য বেবি পাউডারই ব্যবহার করুন

পাউডার নিয়ে অনেক আলোচনা হলো। তবে পাউডার ব্যবহারের নিয়ম কি আমরা জানি?

অনেক সময় আমরা শরীরে ঘাম থাকা অবস্থায় পাউডার ব্যবহার করে থাকি, আবার কখনো গোসলের পরপরই পাউডার ব্যবহার করি। তবে গোসল শেষে শরীর শুকানোর পর পাউডার ব্যবহার করতে হবে।

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত পাউডার ব্যবহার করলে শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

প্রেসারের রোগীরা ডাক্তারের কাছে আসলে তাদের মুখে একটাই প্রশ্ন থাকে আপনি যে ওষুধ দিয়েছেন আমি কি সারা জীবন এই ওষুধই খেয়ে যা...
09/07/2024

প্রেসারের রোগীরা ডাক্তারের কাছে আসলে তাদের মুখে একটাই প্রশ্ন থাকে আপনি যে ওষুধ দিয়েছেন আমি কি সারা জীবন এই ওষুধই খেয়ে যাবো। আসলে প্রশ্নটা খুবই জটিল আবার সহজও। রক্তচাপ বা হাইপারটেনশন সাধারণ কোনো রোগ নয়। আবার শুধু ওষুধ খেয়ে যাওয়ার বিষয় এটি নয়। উচ্চ রক্তচাপের অল্প কিছু কারণ বিজ্ঞানীরা জানতে পেরেছেন। অধিকাংশ কারণ অজানা। এজন্য উচ্চ রক্তচাপ হলেই ওষুধ খাবেন ভালো কথা। কিন্তু কারণ না জেনে ওষুধ সেবন করলে অনেক ক্ষেত্রেই ফলাফল ইতিবাচক হয় না। এই বিষয়ে কথা বলেছেন ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

তবে জনশ্রুতি আছে, উচ্চ রক্তচাপ নিরোধক ওষুধ একবার খেলে সারাজীবন চালিয়ে যেতে হয়। সারাজীবন রোগী হয়ে থাকার ভয়ে অনেকেই ব্লাডপ্রেসার কন্ট্রোলের কথা ভুলে যান। ওষুধ খাওয়ার অভ্যস্ততা ত্যাগ করেন। এটি ভালো কথা নয়। উচ্চ রক্তচাপের কারণ অজানা থাকলে দুর্ভাগ্যজনক হলেও সত্য আপনাকে ওষুধ সেবন করতে হবে সারাজীবন।

অনেক সময় স্থূলতা, ডায়াবেটিসের সঙ্গী হিসেবে উচ্চ রক্তচাপ বিরাজ করে। সেক্ষেত্রে প্রেসার কমানোর ওষুধ শুধু সেবন করেই কাজ হয় না। খাদ্যাভ্যাস, জীবনযাত্রা সব কিছুই পরিবর্তন করতে হয়। কিডনির অসুখের কারণেও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। কিডনি ধমনী সংকুচিত হয়ে গেলে কিডনি ফেইলুর, কিডনি নিকটস্থ গ্লান্ডে টিউমার হলেও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। সেক্ষেত্রে রোগ আবিষ্কার করা সম্ভব হলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ব্লাডপ্রেসার নিয়ন্ত্রক ওষুধ নিয়মিত সেবনের ফলে অনেক সময় রক্ত চাপ কমে আসতে পারে। ডায়রিয়া, অধিক বমি এসব কারণেও রক্তচাপ কমে আসতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শে ওষুধের ডোজ কমিয়ে এনে চিকিৎসা চালিয়ে যেতে হবে।

বিস্ময়কর হলেও সত্য, অনেকের আবার চিকিৎসকের শরণাপন্ন হলেই উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি সুনিশ্চিত করে উচ্চ রক্তচাপের চিকিৎসা নিতে হবে। এই বিশেষ অবস্থাটিকে আমরা চিকিৎসার পরিভাষায় হোয়াইট কোট হাইপারটেনশন বলে থাকি। প্রেসার নিয়ন্ত্রক পিল অনিয়মিতভাবে এবং অপর্যাপ্ত পরিমাণে সেবন করলে স্ট্রোক, কিডনি ফেইলুর এসব মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

অনেক ক্ষেত্রে একক মাত্রার এবং একটি মাত্র প্রেসার কন্ট্রোল পিল খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না। সেক্ষেত্রে একাধিকবার এবং ভিন্ন ভিন্ন ধরনের প্রেসার কন্ট্রোলের ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। এ অবস্থাটি রোগীর জন্য বিরক্তিকর এবং কষ্টকরও বটে। বিশেষ করে যারা বার্ধক্যে উপনীত হন তাদের পক্ষে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক ওষুধ সময় ধরে সেবন করা সম্ভব হয় না।

উচ্চ রক্তচাপের প্রাথমিক পর্যায়ে চিকিৎসকেরা মূত্রবর্ধক ওষুধ এবং অনেক ক্ষেত্রে ডায়াটেশিয়ানের পরামর্শে জীবনযাত্রার কৌশল পরিবর্তন তথা ব্যায়াম ও খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দিয়ে থাকেন। খাবারে অতিরিক্ত লবণ তো বটেই, লবণযুক্ত খাবার যেমন শুঁটকি, লোনা ইলিশ, সালাদ এসব খাবার এড়িয়ে চলতে হবে।

উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস না থাকলে স্থূল ব্যক্তিরা জীবনযাত্রার কৌশল পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ থেকে রেহাই পেতে পারেন। সেক্ষেত্রে পৃথকভাবে ওষুধ সেবনের প্রয়োজন পড়ে না। তবে উচ্চ রক্তচাপ যখন যে বয়সেই ধরা পড়ূক না কেন, তাকে মামুলি রোগ বলে উড়িয়ে দেবেন না। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন।

গরমে অনেকের প্রচুর ঘাম হয়। সঙ্গে ত্বকে ফুসকুড়ি, ঘামাচি বা র‍্যাশ হওয়া সাধারণ ব্যাপার। অনেক সময় এটি অস্বস্তিকর হয়ে দাঁ...
01/07/2024

গরমে অনেকের প্রচুর ঘাম হয়। সঙ্গে ত্বকে ফুসকুড়ি, ঘামাচি বা র‍্যাশ হওয়া সাধারণ ব্যাপার। অনেক সময় এটি অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। অনুভূত হয় সব সময় গরম ও শরীরে চুলকানি। এ কারণে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। কিছু টিপস মেনে চললে ঘামাচি বা র‍্যাশ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

যা করতে হবে

শরীর ঠান্ডা রাখুন। শরীরের তাপের কারণে ঘাম হয়। এ কারণে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। এ জন্য পর্যাপ্ত পানি পান করুন, হাইড্রেটেড ফল ও শাকসবজি খান।

ঘামাচি বা র‍্যাশ সাধারণত হাত বা গলায় বেশি হয়। তাই ঢিলেঢালা পোশাক পরুন। আঁটসাঁট পোশাক এড়িয়ে চলুন। গরমে সুতির কাপড় পরুন। কারণ, এ কাপড়ের মধ্য দিয়ে শরীরের তাপ নির্গত হতে পারে। ঘাম দ্রুত শুকিয়ে যায় এবং শরীরও শীতল হয়। কৃত্রিম কাপড়ের জামাকাপড়ে ঘাম শুকায় না এবং দীর্ঘ সময় তা শরীরে লেগে থাকলে ঘামাচি বা র‍্যাশের কারণ হয়ে দাঁড়ায়।

নিয়মিত গোসল করবেন, কিন্তু শরীর ভেজা রাখবেন না। ভালো করে গা-হাত-পা মুছবেন। শরীর ভেজা থাকলে ব্যাকটেরিয়া ও জীবাণু বাসা বাঁধতে পারে। ফলে ঘামাচি বা র‍্যাশের আশঙ্কা থাকে।

স্বাভাবিক তাপমাত্রার বা ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। ব্যায়াম বা হাঁটার পর দিনে দুবার গোসল করতে ভুলবেন না। নিয়মিত গোসলে শরীরে জমে থাকা ঘাম দূর হবে এবং হিট র‍্যাশের ঝুঁকিও কমবে।

গরমে প্রায়ই কপালে ঘামাচি বা র‍্যাশ হতে পারে। ঘামলে ধুলা ও ময়লা ত্বকে লেগে থাকে এবং ত্বকের ছিদ্রগুলো আটকে যায়। এ অবস্থায় গোসলের সময় হাত দিয়ে ত্বক ঘষে নিন। চাইলে ওটস বা বেসনের মতো কিছু ঘরোয়া জিনিস দিয়েও এটি করতে পারেন। এতে ত্বকে জমে থাকা ময়লা বেরিয়ে আসবে এবং ত্বক উজ্জ্বল হবে।

এরপরও বেশি ঘামাচির সমস্যা হলে প্রয়োজনে একজন চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

বর্ষা মৌসুম এডিস মশা প্রজননের সময়। এই মশা ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর শরীর থেকে ডেঙ্গু ভাইরাসসমৃদ্ধ রক্ত খেয়ে সুস্থ ম...
23/06/2024

বর্ষা মৌসুম এডিস মশা প্রজননের সময়। এই মশা ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর শরীর থেকে ডেঙ্গু ভাইরাসসমৃদ্ধ রক্ত খেয়ে সুস্থ মানুষের শরীরে ঢুকিয়ে দেয়। তাই এই মৌসুমে কোনো শিশুর জ্বর হলে ডেঙ্গু জ্বরের বিষয়টি মনে রাখতে হবে।

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত শিশুর লক্ষণ সাধারণত কয়েকটি ধাপে হয়ে থাকে—

জ্বরের ধাপ: এ ধাপে আক্রান্ত শিশুর অনেক জ্বর হয়। পাশাপাশি আক্রান্ত শিশুর মাথাসহ সারা শরীরে ব্যথা হয়, বমি বমি ভাব বা বমি হয়। অনেক সময় শরীরে লালচে র‍্যাশ হতে পারে।

ক্রিটিক্যাল ধাপ: এ ধাপে শিশুর জ্বর আস্তে আস্তে কমতে থাকে এবং কমার সঙ্গে সঙ্গে হাত-পা অনেকটা ঠান্ডা হয়ে যায়।

● অনেক সময় বাচ্চার নাক বা দাঁতের গোড়া থেকে বা প্রস্রাব বা বমির সঙ্গেও রক্ত আসতে পারে।

● শরীর চুলকাতে থাকে।

● কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল স্পট পড়ে, রক্ত জমে কালচে দাগ হয়ে যায়।

● এ ধাপে বাচ্চার ব্যবহারে বিরক্তিভাব বা অস্থিরতা দেখা যায়।

● অনেক সময় রক্তচাপ কমে যায়।

● কোনো ধরনের জটিলতা না হলে বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

জ্বর হলে কী করবেন
● দৈনন্দিন পরিচর্যা, খাবার আগের মতোই থাকবে। তবে একটু প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ানো ভালো।

● জ্বর কমাতে নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দিতে হবে। তবে জ্বর বা শরীরের ব্যথা কমাতে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন–জাতীয় ওষুধ দেওয়া যাবে না।

● বেশি বেশি তরল দিতে হবে—যেমন পানি, ডাবের পানি, ফলের রস ইত্যাদি। প্রতিদিন ১-২ প্যাকেট খাবার স্যালাইন দিতে হবে।

● বাচ্চার প্রস্রাব ঠিকমতো হচ্ছে কি না, খেয়াল করতে হবে।

মা-বাবাকে যেসব বিষয় খেয়াল রাখতে হবে
● বাচ্চাকে অতিশয় দুর্বল বা অস্থির দেখাচ্ছে কি না।

● নাক বা দাঁতের গোড়া থেকে বা বমির সঙ্গে রক্ত আসছে কি না।

● শরীরের কোনো জায়গায় রক্ত জমাট বাঁধার মতো মনে হচ্ছে কি না।

● বাচ্চা বারবার বমি করছে কি না।

কখন হাসপাতালে নিতে হবে
● জ্বরে আক্রান্ত শিশু বারবার বমি করলে।

● পেট ফুলে গেলে।

● পেটে অনেক বেশি ব্যথা হলে।

● নাক বা মুখ থেকে বমির সঙ্গে রক্ত বের হলে বা শরীরের কোথাও রক্ত জমাট বাঁধা কালচে দাগ দেখা গেলে।

● বাচ্চার ব্যবহারে অস্থিরতা দেখা গেলে বা ঝিমানো ভাব থাকলে।

● শ্বাসকষ্ট হলে।

এসব লক্ষণের কোনো একটি দেখা গেলে দ্রুত শিশুকে হাসপাতালে নিতে হবে।

দুয়ারে ডাক্তার এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা || ঈদ মোবারক ||
16/06/2024

দুয়ারে ডাক্তার এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা || ঈদ মোবারক ||

Address

House: 248, Azampur Super Market, Sha Kobir Mazar Road, Dakhin Khan, Uttara
Uttar Khan
1230

Alerts

Be the first to know and let us send you an email when Duare Doctor - দুয়ারে ডাক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duare Doctor - দুয়ারে ডাক্তার:

Share