Mamun Homoeo Hall

Mamun Homoeo Hall Mamun Homeo hall for best quality of homeopathy product. we are a retail and wholesale/ paikari homeopathic product or medicine shop.

৭০ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছে অরিজিনাল হোমিওপ্যাথিক ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান।

হজ্জের স্মৃতিতে ৭৯ নাম্বার গেইট-আমি যতবার মক্কায় গিয়েছিলাম, ততবারই আমি উমরাহর জন্য ইহরাম পরা অবস্থায় ৭৯ নাম্বার ( কিং ফ...
01/06/2026

হজ্জের স্মৃতিতে ৭৯ নাম্বার গেইট-

আমি যতবার মক্কায় গিয়েছিলাম, ততবারই আমি উমরাহর জন্য ইহরাম পরা অবস্থায় ৭৯ নাম্বার ( কিং ফাহাদ ) গেইট দিয়ে প্রবেশ করেছি। যখন মাতাফে প্রবেশ করে জীবনে প্রথমবারের মতো যখন কা'বা দেখি, সেই কি এক অন্য অনূভুতি! কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি আর আমার ভেতরে নেই। দু'চোখ দিয়ে শুধু পানি পড়ছে,কিন্তু মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছে না। বুক ধড়ফড় করছে নিশ্চুপ। এক স্বর্গীয় মুহুর্ত ছিল।

এবার রমজান মাসেও মাতাফে প্রবেশ করেছি এই গেইট নাম্বার ৭৯ দিয়েই। এই সফরে মাতাফে প্রবেশের সময় আমার ৫ বছরের ছোট্ট কন্যাও আমার সাথে ছিলো। আমার কন্যা আমাকে প্রশ্ন করে বাবা তুমি এতো কান্না করছো কেনো। আমি বললাম মা ক্বাবার দিকে তাকালে সবার চোখেই পানি আসে। আমার কন্যা বলে তাহলে আমার চোখে কেনো পানি আসলোনা। আমি বললাম তুমি বড় হলে তোমার চোখেও পানি আসবে মা।

আমি সবচেয়ে বেশি এই ৭৯ গেইট দিয়েই প্রবেশ করেছি। যার নাম কিং ফাহাদ গেইট। সারাজীবন স্মৃতিতে থাকবে এই প্রবেশ পথ।

পুরুষ মানুষগুলো আসলে কোথায় কাঁদে? ভোর হওয়ার আগেই যে মানুষটা ঘর থেকে বের হয়ে যায়, রাত গভীর হলে যে মানুষটা ক্লান্ত শরীর নি...
01/06/2026

পুরুষ মানুষগুলো আসলে কোথায় কাঁদে? ভোর হওয়ার আগেই যে মানুষটা ঘর থেকে বের হয়ে যায়, রাত গভীর হলে যে মানুষটা ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে, আমরা তাকে দেখি। কিন্তু তার ভেতরের যুদ্ধটা দেখি না। আমরা দেখি তার দায়িত্ব। দেখি তার আয়। তার ব্যর্থতা। কিন্তু তার ভাঙা মনটা দেখি না।

একজন পুরুষ যখন পরিবারের জন্য নিজের শখ ত্যাগ করে, কেউ হাততালি দেয় না। যখন নিজের চিকিৎসার টাকা বাঁচিয়ে সন্তানের ওষুধ কিনে, কেউ জানে না। যখন পকেটে মাত্র কয়েকশ টাকা থাকে, অথচ বাসায় ফিরে মুখে হাসি নিয়ে বলে, "সব ঠিক আছে" তখনও কেউ বুঝতে পারে না, তার বুকের ভেতর কতটা ঝড় বয়ে যাচ্ছে।

পুরুষ মানুষগুলো অদ্ভুত। তারা ক্ষুধার কথা লুকাতে পারে। অভাবের কথা লুকাতে পারে।
চোখের জলও লুকাতে পারে।শুধু পরিবারের মুখে হাসি দেখার জন্য। একটা বয়সের পর একজন পুরুষের জীবন আর তার নিজের থাকে না। সে হয়ে যায় কারো বাবা। কারো স্বামী। কারো ছেলে।
কারো ভরসা। কারো শেষ আশ্রয়।

তার কাঁধে জমতে থাকে দায়িত্বের পাহাড়। আর সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যায় তার নিজের স্বপ্নগুলো। যে ছেলেটা একদিন বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত, সে একসময় শুধু মাসের শেষে সংসার চালানোর হিসাব করে। যে মানুষটা সবার জন্য ছুটে বেড়ায়, অসুস্থ হলে তার বিছানার পাশে অনেক সময় কেউ থাকে না।

কারণ সবাই ধরে নেয়- “ও তো শক্ত মানুষ। ওর কিছু হবে না।" কিন্তু সত্যি হলো, সবচেয়ে বেশি ভেঙে পড়ে অনেক সময় সেই মানুষটাই, যে সবার সামনে সবচেয়ে বেশি শক্ত থাকার অভিনয় করে।
প্রতিদিন হাজারো পুরুষ নীরবে যুদ্ধ করে যাচ্ছে।

কেউ ঋণের সাথে। কেউ বেকারত্বের সাথে। কেউ অপমানের সাথে। কেউ নিজের অপূর্ণ স্বপ্নের সাথে। কেউ পরিবারের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়ার সাথে।তবুও তারা চলতে থাকে।
কারণ থেমে যাওয়ার সুযোগ তাদের নেই।

পৃথিবীর সবচেয়ে নীরব কান্না পুরুষ মানুষের। সমস্ত নীরব যোদ্ধা পুরুষদের প্রতি সম্মান।

01/06/2026
আবদুল্লাহ চৌধুরী হামিম-কে ভবিষ্যতের ইমাম হিসেবে আল্লাহ কবুল করুন। সবাই তার জন্য দোয়া করবেন।আমিন ।
31/05/2026

আবদুল্লাহ চৌধুরী হামিম-কে ভবিষ্যতের ইমাম হিসেবে আল্লাহ কবুল করুন। সবাই তার জন্য দোয়া করবেন।আমিন ।

27/05/2026

নিজ বারান্দায় সকালের বৃষ্টি বিলাস

আমার কন্যা ফাতিমা- র আকাঁ ছবিতে আমরা তিনজন- আমি, ফাতিমা ও তার মা। সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন।
25/05/2026

আমার কন্যা ফাতিমা- র আকাঁ ছবিতে আমরা তিনজন- আমি, ফাতিমা ও তার মা। সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন।

Address

Molla Complex (2nd Floor), Anarkoli Road
Uttarati
1710

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun Homoeo Hall:

Share