AroggoKanon - আরোগ্যকানন

AroggoKanon - আরোগ্যকানন ন্যাচারাল হেলথকেয়ার এন্ড রেজিমেন্টাল থেরাপি সেন্টার।

আমরা যেহেতু আকুপাঞ্চার নিয়ে কথা বলছি, তাই ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন (TCM) নিয়েও সংক্ষেপে কিছু বলা প্রয়োজন।​TCM (Traditio...
20/08/2026

আমরা যেহেতু আকুপাঞ্চার নিয়ে কথা বলছি, তাই ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন (TCM) নিয়েও সংক্ষেপে কিছু বলা প্রয়োজন।

​TCM (Traditional Chinese Medicine): এটি প্রায় আড়াই থেকে তিন হাজার বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিজ্ঞান। আকুপাঞ্চার মূলত এই TCM-এরই অন্যতম প্রধান একটি শাখা।

​TCM-এর মূল উপাদানসমূহ:
• ​আকুপাঞ্চার (Acupuncture): শরীরে সূক্ষ্ম নিডেল বা সূচ প্রয়োগ করে জীবনীশক্তি বা শক্তিপ্রবাহ (Qi) পরিচালনা করা।

• ​চাইনিজ হার্বাল মেডিসিন (Herbal Medicine): বিভিন্ন প্রাকৃতিক গাছগাছড়া ও ভেষজ উপাদানে তৈরি ওষুধ।

• ​কাপিং থেরাপি (Cupping Therapy): ত্বক ও পেশিতে রক্ত সঞ্চালন বাড়াতে ভ্যাকুয়াম কাপের ব্যবহার।

• ​তুই না (Tui Na): আকুপাঞ্চার পয়েন্টগুলোতে উদ্দীপনা যোগাতে ব্যবহৃত এক বিশেষ প্রাচীন চীনা ম্যাসাজ থেরাপি।

• ​কাইগং ও তাই চি (Qi Gong & Tai Chi): সঠিক শ্বাস-প্রশ্বাস, শারীরিক মুভমেন্ট ও ধ্যানের মাধ্যমে শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখার বিশেষ ব্যায়াম।_____________________________________________________

আকুপাঞ্চার — ড্রাগ-ফ্রি ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি।

বিস্তারিত জানতে ভিজিট করুন—
Dr. Sujan Ahmed &
AroggoKanon - আরোগ্যকানন

📍 ঠিকানা:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
৬৮১/২, মোল্লা বাড়ি, পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া। (তোফায়েল আজম স্কুলের ঠিক সামনেই)।
01763-582438
01932-147477 (সহযোগী)

​🌐 www.aroggokanon.com

#আকুপাঞ্চার

আরোগ্যকাননে নতুন সংযোজন — আকুপাঞ্চারআকুপাঞ্চার — ড্রাগ-ফ্রি ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। বিস্তারিত...
20/08/2026

আরোগ্যকাননে নতুন সংযোজন — আকুপাঞ্চার

আকুপাঞ্চার — ড্রাগ-ফ্রি ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি।

বিস্তারিত জানতে ভিজিট করুন—
Dr. Sujan Ahmed &
AroggoKanon - আরোগ্যকানন





📍 ঠিকানা:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
৬৮১/২, মোল্লা বাড়ি, পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া। (তোফায়েল আজম স্কুলের ঠিক সামনেই)।

01763-582438
01932-147477 (সহযোগী)

​🌐 www.aroggokanon.com

#আকুপাঞ্চার

শিশু থেকে বৃদ্ধ, লিচু নিয়ে চলছে যুদ্ধ!বাজারে লিচুর এমন দাম, মধ্যবিত্তের ছুটছে ঘাম...গরমের এই সময়ে শিশুদের পছন্দের ফলগুলো...
24/05/2026

শিশু থেকে বৃদ্ধ, লিচু নিয়ে চলছে যুদ্ধ!
বাজারে লিচুর এমন দাম, মধ্যবিত্তের ছুটছে ঘাম...

গরমের এই সময়ে শিশুদের পছন্দের ফলগুলোর মধ্যে লিচু অন্যতম। তবে সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটি খাওয়ানোর সময় সামান্য অসাবধানতাও ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে লিচু বা এর বিচি গলায় আটকে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার মতো দুর্ঘটনা হঠাৎ করেই ঘটতে পারে। তাই লিচু খাওয়ানোর সঠিক নিয়ম জানা এবং অভিভাবকদের সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি?
• লিচুর নরম ও পিচ্ছিল শাঁস (Pulp) সহজেই গলার ভেতরে পিছলে যেতে পারে।
• ছোট শিশুদের চিবানো ও গিলার সমন্বয় ক্ষমতা (Chewing and Swallowing Coordination) পুরোপুরি পরিপক্ব থাকে না।
• খাওয়ার সময় দৌড়াদৌড়ি, কান্না, হাসাহাসি বা কথা বললে খাবার ভুল পথে শ্বাসনালীতে প্রবেশ (Airway Aspiration) করতে পারে।

নিরাপদ উপায়ে লিচু খাওয়ানোর নিয়ম:
• ছোট শিশুদের কখনোই সম্পূর্ণ লিচু মুখে দেবেন না।
• বিচি সম্পূর্ণ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে খাওয়ান।
• শিশুকে বসিয়ে ও শান্ত পরিবেশে খাওয়ান।
• খাওয়ার সময় দৌড়ানো বা খেলাধুলা করতে দেবেন না।
• বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সরাসরি তত্ত্বাবধান (Adult Supervision) অত্যন্ত জরুরি।

কতটুকু লিচু খাওয়া নিরাপদ?
• সাধারণভাবে ২–৫ বছর বয়সী শিশুর ক্ষেত্রে দিনে প্রায় ৪–৫টির বেশি লিচু না দেওয়াই উত্তম।
• অতিরিক্ত লিচু খেলে বদহজম, পেটব্যথা বা রক্তে শর্করার ওঠানামা (Blood Sugar Fluctuation) হতে পারে।
• খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়ানো থেকে বিরত থাকুন।

যাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন:
• ডায়াবেটিস রোগী
• যাদের খাদ্যজনিত অ্যালার্জি (Food Allergy) বা অতিসংবেদনশীলতা (Hypersensitivity) রয়েছে
• অপুষ্টিতে ভোগা শিশু
• দীর্ঘসময় না খেয়ে থাকা শিশুদের খালি পেটে অতিরিক্ত লিচু দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে

শ্বাসরোধজনিত সমস্যার (Choking) লক্ষণ:
• হঠাৎ তীব্র কাশি
• শ্বাস নিতে কষ্ট হওয়া
• কথা বা শব্দ করতে না পারা
• ঠোঁট ও মুখ নীলচে হয়ে যাওয়া (Cyanosis)
• অতিরিক্ত অস্থিরতা বা জ্ঞান হারানোর প্রবণতা

জরুরি অবস্থায় করণীয়:
• শিশু কাশি দিতে পারলে তাকে কাশি চালিয়ে যেতে উৎসাহ দিন।
• অন্ধভাবে মুখে আঙুল ঢুকিয়ে খাবার বের করার চেষ্টা করবেন না; এটি নিষিদ্ধ পদ্ধতি (Blind Finger Sweep Contraindicated)।
• শ্বাসকষ্ট তীব্র হলে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে (Emergency Department) নিয়ে যান।
• অভিভাবকদের প্রাথমিক শ্বাসরোধজনিত সেবাপদ্ধতি (Basic Choking First Aid) ও হাইমলিক পদ্ধতি (Heimlich Maneuver) সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামান্য সচেতনতাই একটি বড় দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে। সচেতন থাকুন, শিশুকে নিরাপদ রাখুন।

মুদ্রার এপিঠ-ওপিঠ!দুঃখজনক হলেও সত্য, আমাকেও উনার কথাগুলোর সঙ্গে আংশিক সহমত পোষণ করতে হচ্ছে।কিন্তু ডাক্তার সাহেব মুদ্রার ...
25/03/2026

মুদ্রার এপিঠ-ওপিঠ!
দুঃখজনক হলেও সত্য, আমাকেও উনার কথাগুলোর সঙ্গে আংশিক সহমত পোষণ করতে হচ্ছে।

কিন্তু ডাক্তার সাহেব মুদ্রার এপিঠ নিয়ে আলোচনা করতে গিয়ে ওপিঠের কথা বেমালুম ভুলে গেছেন!

হোমিওপ্যাথির নামে অপচিকিৎসার যতগুলো উদাহরণ দেওয়া হয়েছে, সেগুলোর উপস্থিতি কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। কোনো ধরনের অপচিকিৎসা একেবারেই হয় না—এ কথা বলা যাবে না। কিন্তু কোনো ব্যক্তিবিশেষ যদি অপচিকিৎসায় জড়িত থাকে, তার জন্য পুরো একটি চিকিৎসা পদ্ধতিকেই দোষারোপ করা কতটা যৌক্তিক?

ওজন বাড়ানো, অ্যাজমা, ব্যথা, যৌন সমস্যা—এসব বিষয় নিয়ে সত্যিই ভণ্ডামি চলে। তবে এর বিপরীতে প্রচুর ভালো ও সৎ চিকিৎসক আছেন, যারা সর্বোচ্চ সততা, মেধা ও শ্রম দিয়ে একজন রোগীকে সবচেয়ে নিরাপদ চিকিৎসাসেবা প্রদান করেন।

হোমিও ওষুধে ‘স্টেরয়েড’ আছে—এই কথা কমবেশি আরও কয়েকবার শুনেছি। এটি সম্পূর্ণ অপবাদ।

যদি এসব উদ্ভট কথা সত্যিই হতো, তাহলে দেশের এত ডিগ্রি ও ডিপ্লোমা কলেজ অনেক আগেই বন্ধ হয়ে যেত। এই চিকিৎসা পদ্ধতিগুলো সরকার আইন করে নিষিদ্ধ করে দিত। সরকারি হাসপাতালগুলোতে হোমিও, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগও বন্ধ করে দেওয়া হতো।

এখন কেউ যদি ব্যক্তিগতভাবে স্টেরয়েড মিশিয়ে থাকে, তাহলে সেটি তার ব্যক্তিগত অপরাধ। তাকে আইনের আওতায় আনা উচিত। তবে স্টেরয়েড মেশান—এমন কোনো হোমিও চিকিৎসক এখনো আমার নজরে পড়েনি। নেই—এ কথা বলছি না; আপনাদের নজরে পড়লে জানাবেন।

তাহলে স্টেরয়েডের কথা আসে কেন?

মূলত যারা নামে-বেনামে ডিব্বা কোম্পানির ওষুধ রোগীদের দেয়, তাদের ওষুধেই স্টেরয়েড থাকতে পারে।

আসল হোমিও ওষুধে স্টেরয়েড থাকার সম্ভাবনা শূন্য।

আর ডিব্বা কোম্পানির দৌরাত্ম্য থেকে এলোপ্যাথিক চিকিৎসকরাও মুক্ত নন। এগুলো হারবাল-টারবালসহ বিভিন্ন নামে বাজারে চলে।

আসুন, কিছু ভণ্ড, বাটপার ও প্রতারককে চিনে নেই—

★যারা গ্যারান্টি দিয়ে ওজন বাড়ায়, যাদের ওষুধ খেলে দ্রুত শরীর ফুলে যায়—এরা ভণ্ড।
★যারা গ্যারান্টি দিয়ে ৭ দিন বা ১ মাসে আজীবনের জন্য অ্যাজমা ভালো করে—এরা ভণ্ড।
★যারা গ্যারান্টি দিয়ে ব্যথা ভালো করে—এরা ভণ্ড।
★যারা গ্যারান্টি দিয়ে যৌন সমস্যার সমাধান করে, বিফলে মূল্য ফেরতের প্রতিশ্রুতি দেয়—তারাও ভণ্ড।
★যারা অ্যাসিড দিয়ে নাকের পলিপাসের চিকিৎসা করে—এরা চরম বাটপার।
★যারা অ্যাসিড দিয়ে পাইলসের চিকিৎসা করে—এরাও বাটপার।
★যারা গ্যারান্টি দিয়ে টাক মাথায় চুল গজানোর দাবি করে—এরা বাটপার।
★যারা মালিশ/তেল/মলম দিয়ে পেনিস বড় বা মোটা করার দাবি করে—তাদের আগে প্যান্ট খুলে যাচাই করে নেবেন। এরা বাটপার।...

কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এখানেই ইতি টানলাম।
মোটকথা, ‘গ্যারান্টি’ দেখলেই শত হাত দূরে থাকুন। ভণ্ড ও প্রতারক চিকিৎসকদের কাছ থেকে নিজের জীবন বাঁচান। হোক সেটা হোমিওপ্যাথি, ইউনানী, আয়ুর্বেদিক কিংবা এলোপ্যাথিক।

- Dr. Sujan Ahmed

23/01/2026

মেছতা, ডার্ক সার্কেল ও মুখের দাগ দূর করুন ঘরোয়া উপায়ে!

মেছতার দাগ, চোখের নিচের কালো দাগ (Dark Circle), মুখের কালো ছোপ ও অন্যান্য দাগে ভুগছেন?

এই ভিডিওতে জানুন সহজ, নিরাপদ ও কার্যকর ঘরোয়া উপায়ে কীভাবে মুখের যাবতীয় দাগ ধীরে ধীরে কমানো যায়।

এই ভিডিওতে যা থাকছে:
✔️ মেছতার দাগ কমানোর ঘরোয়া সমাধান
✔️ চোখের নিচের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়
✔️ মুখের দাগ-ছোপ পরিষ্কার করার টিপস

কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ঘরে বসে প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

যা যা লাগবে—

মঞ্জিষ্ঠা ২৫ গ্রাম
মধু ৫০ গ্রাম

আর হ্যাঁ, অবশ্যই এটি চিকিৎসা এবং চিকিৎসকের বিকল্প না। যে কোন সমস্যায় নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই উত্তম সিদ্ধান্ত।

01763 582438 (WhatsApp) শুধু টেক্সট মেসেজ প্লিজ।

Dr. Sujan Ahmed

মেছতার দাগ, চোখের নিচের কালো দাগ, dark circle bangla, melasma bangla, face spot removal, home remedy bangla, skin care bangla, natural skin care, মুখের দাগ দূর করার উপায়, ঘরোয়া চিকিৎসা, কালো দাগ দূর করার উপায়, beauty tips bangla, face care at home, melasma treatment bangla

#মেছতার_দাগ
#ব্রণ #মেছতা #চেহারার_দাগ #মঞ্জিষ্ঠা

হালের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকগণ এলাজ বিত্ তাদবীর (Regimental Therapy)–এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করছেন। এই চিকিৎসা ...
12/01/2026

হালের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকগণ এলাজ বিত্ তাদবীর (Regimental Therapy)–এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করছেন। এই চিকিৎসা পদ্ধতির অন্যতম কার্যকর ও গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো তা'লিক (Leech Therapy)।

ইউনানি চিকিৎসা বিজ্ঞানে লিচ থেরাপি একটি প্রাচীন, বিজ্ঞানসম্মত ও ফলপ্রসূ চিকিৎসা পদ্ধতি, যা আজকের আধুনিক গবেষণার আলোতেও সমানভাবে প্রাসঙ্গিক। এলাজ বিত্ তাদবীর–এর এই কার্যকর মাধ্যমটি চর্চা ও প্রসারে উদ্যোগ গ্রহণ সত্যিই একটি দূরদর্শী পদক্ষেপ। এর মাধ্যমে সাধারণ জনগণ প্রকৃত ও সঠিক চিকিৎসা সেবা লাভ করতে পারবে, ইনশাআল্লাহ।

Hamdard University Bangladesh–এর Faculty of Unani & Ayurvedic Medicine (FUAM)–এর শিক্ষার্থীদের উদ্যোগে International Unani Society কর্তৃক আয়োজিত “Workshop on Leech Therapy” প্রোগ্রামটি ছিল খুবই অর্থবহ ও সময়োপযোগী।

11/01/2026

ভয়েস কেয়ার বা থ্রট কেয়ার! || স্বরভঙ্গ-গলাভাঙার প্রাকৃতিক সমাধান, নিজেই বানিয়ে ফেলুন।

একদম সহজ ও চমৎকার ফর্মুলা।

যা যা লাগবে—
পিপুল — ১০ গ্রাম
কাবাবচিনি — ১০ গ্রাম
যষ্টিমধু — ১০ গ্রাম
বহেড়া — ১০ গ্রাম
হরিতকী — ১০ গ্রাম

সবগুলোকে (ধুয়ে শুঁকিয়ে) গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। প্রতিদিন ৩-৫ গ্রাম করে দিনে ২/৩ বেলা, চা অথবা গরম পানির সাথে মিশিয়ে সেবন করুন।

Dr. Sujan Ahmed

#স্বরভঙ্গ #গলাভাঙা #ভয়েস_কেয়ার #থ্রটকেয়ার

01/01/2026

হিজামা সম্পর্কে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের অভিমত!

নববী(ﷺ) চিকিৎসা হিজামা এখন প্রায় সবাই গ্রহণ করছেন। উচ্চ শিক্ষিত থেকে কম শিক্ষিত সবাই। কেউ ধর্মীয় আবেগ থেকে আবার কেউ এর উপকারিতা জেনে বুঝে।

আজ এমনই একজন ব্যাক্তির ভিডিও ধারণ করছি—যিনি পেশায় একজন শিক্ষক, শিক্ষকতা করছেন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে। উনি আমাদের নিকট তিনটি সেশান হিজামা নিয়েছেন। উনার জবান থেকেই আমরা বিস্তারিত শুনব ইনশাআল্লাহ।

আশাকরি উনার কথাগুলো সবার ভালো লাগবে। ইনশাআল্লাহ।

Dr. Sujan Ahmed

AroggoKanon - আরোগ্যকানন

📱+880 1763 582438 (WhatsApp)

#হিজামা #আরোগ্যকানন #আহমাদহিজামাকেয়ার

Adresse

Kandipara
Democratic Republic Of The
3400

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque AroggoKanon - আরোগ্যকানন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à AroggoKanon - আরোগ্যকানন:

Raccourcis

Partager

Type