27/08/2026
কাঁচা মধুতে বা র মধুতে প্রায় ৫০০০ রকমের এনজাইম থাকতে পারে! মধুর এই হাজার হাজার এনজাইম মূলত তিনটি উৎস থেকে আসে: মৌমাছির শরীর (লালাগ্রন্থি), ফুলের নেক্টার (মধু-রস) এবং পরাগরেণু (Pollen)
এর মধ্যে ৬-৭ টা এনজাইমকে মধুর গুনাগুন ও কার্যকরীতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়।
এনজাইম গুলো হচ্ছে
ডায়াস্টেস (Diastase/Amylase),
ইনভার্টেস (Invertase),
গ্লুকোজ অক্সাইডেস (Glucose Oxidase),
প্রোটিয়াস/পেপটিডেস (Protease / Peptidase,
অ্যাসিড ফসফেটেস (Acid Phosphatase) এবং ক্যাটালেস (Catalase)
এই এনজাইম গুলোর প্রত্যেকটারই নিজস্ব কাজ আছে।
যেমনঃ
ডায়াস্টেস (Diastase/Amylase):
যেমন ফুলের নেক্টারে জটিল গঠনের স্টার্চ থাকে। মধুতে থাকা ডায়াস্টেস (Diastase/Amylase) এই জটিল স্টার্চকে সহজ কার্বোহাইড্রেট বা সুগারে পরিনত করে।
ইনভার্টেস (Invertase):
এটি ফুলের নেক্টারে থাকা সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রক্টোজে পরিনত করে।
গ্লুকোজ অক্সাইডেস (Glucose Oxidase):
এটি গ্লুকোজকে ভেঙে গ্লুকোনিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে।
প্রোটিয়াস/পেপটিডেস (Protease / Peptidase):
এটা ফুলের নেক্টার ও মধুতে যে অল্প পরিমাণ প্রোটিন থাকে, সেটাকে ভেঙে দেয়।
অ্যাসিড ফসফেটেস (Acid Phosphatase): মধুর অভ্যন্তরীণ রাসায়নিক প্রক্রিয়া এবং শর্করা তৈরিতে সহায়তা করে।
ক্যাটালেস (Catalase): এটি মধুতে হাইড্রোজেন পারক্সাইডের মাত্রা অতিরিক্ত হতে দেয় না, বরং তা নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু ক্ষতিকর।
প্রধান তিনটি এনজাইম হলো ডায়াস্টেস (Diastase/Amylase), ইনভার্টেস (Invertase) এবং গ্লুকোজ অক্সাইডেস (Glucose Oxidase),
যেহেতু কাঁচা মধু অতিরিক্ত তাপে পাস্তুরিত (high-heat pasteurization) করা হয় না, তাই তাপ-সংবেদনশীল এই উপাদানগুলো মৌমাছিদের তৈরি করা প্রাকৃতিক রূপেই সংরক্ষিত থাকে।
তবে অতিরিক্ত তাপে প্রসেস মানে মধুর ময়েস্চার কমানো হলে, এই এনজাইম ও এন্টিক্সিডেন্ট গুলো নষ্ট হয়ে যেতে পারে।
যেমন ডায়াস্টেস তাপের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ল্যাবরেটরি এবং খাদ্য নিয়ন্ত্রক সংস্থাগুলো মধু আসলেই কাঁচা (Raw) নাকি কারখানার অতিরিক্ত তাপে এর গুণাগুণ নষ্ট হয়ে গেছে, তা পরীক্ষা করার অফিশিয়াল সূচক হিসেবে এই ডায়াস্টেসের উপস্থিতি যাচাই করে।