One Click Mart

One Click Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from One Click Mart, Gale Street, London.

This page is an excellent collection ,collaboration, information sharing and exhibition of herbal products, Fashionable products & accessories, religious accessories, customs and tradition for all of us.

13/03/2023

Nando’s ,Stratford,London

21/01/2023

Samad Al Iraqi Restaurant at London, United Kingdom

11/04/2022
Hibiscus (জবা ফুল)ব্যবহারঃ১. চুলের যত্নে তেলের সাথে মিশিয়ে অথবা চুলের প্যাক হিসেবে ব্যবহার করা যায়।২. ঠান্ডা/গরম পানীয় হ...
11/10/2020

Hibiscus (জবা ফুল)

ব্যবহারঃ

১. চুলের যত্নে তেলের সাথে মিশিয়ে অথবা চুলের প্যাক হিসেবে ব্যবহার করা যায়।
২. ঠান্ডা/গরম পানীয় হিসেবে অথবা, চায়ের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।

উপকারিতাঃ

১.জবা ফুল চুল কালো, মসৃন করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে।
২.জবা ফুলের তৈরি পানীয় এবং চা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বলিরেখা দূর করে।
৩. অতিরিক্ত ওজন কমাতে জবা ফুলের পানীয় বা, Hibiscus Detox water এর কোনো তুলনা হয় না।
৪. Hibiscus detox water বিষন্নতা এবং অবসাদ দূর করতে সাহায্য করে।
৫. Hibiscus Detox water উচ্চ রক্তচাপ ও দুশ্চিন্তা দূর করে এবং লিভার(যকৃত)ভালো রাখতে সহায়তা করে।
৬. এছাড়াও এই পানীয় নারীদের ঋতুচক্রজনিত ব্যথা প্রশমিত করতে সহায়তা করে।

জবা ফুলের পানীয়/চা (Hibiscus Detox water/Hibiscus Tea) তৈরির পদ্ধতিঃ

পরিমাণ মতো পানিতে ১ চা চামচ জবা ফুলের গুঁড়ো, আদা কুচি, ২/৩ টা লবঙ্গ দিয়ে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিট অল্প আঁচে জ্বাল দিয়ে স্বাদমতো মধু ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন।

Nigella/ Black seed (কালোজিরা) ব্যবহারঃ১. ভর্তা/চাটনি হিসেবে অথবা রান্নায় আনুষঙ্গিক হিসেবে ব্যবহার। ২. তেল হিসেবে চুলে, ...
11/10/2020

Nigella/ Black seed (কালোজিরা)

ব্যবহারঃ

১. ভর্তা/চাটনি হিসেবে অথবা রান্নায় আনুষঙ্গিক হিসেবে ব্যবহার।
২. তেল হিসেবে চুলে, শরীরে এবং খাদ্যে ব্যবহার।
৩. পানীয় হিসেবে/চা এর সাথে ব্যবহার।

উপকারিতাঃ

১. কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থুলতা প্রতিরোধ করতে সহায়তা করে।
২. কালোজিরা ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী।
৩. পেটের আলসার বা,ক্ষত প্রতিরোধ করে।
৪. কালোজিরা ডায়রিয়া এবং আমাশয় প্রতিরোধে সক্ষম।
৫.কালোজিরা মানবদেহের ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে।
৬. কালোজিরা ঠান্ডা ও জ্বর প্রতিরোধ ও প্রতিকারে সহায়তা করে।
৭. কালোজিরার তেল চুল পড়া বন্ধ করে এবং চুলের আগা ফাটা রোধে সহায়ক।
৮. কালোজিরা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

কালোজিরা চা (Nigella Tea) তৈরির পদ্ধতিঃ

পরিমাণমতো পানিতে ১ চা চামচ কালোজিরা ও আদা কুচি দিয়ে ১০ মিনিট জ্বাল করে স্বাদ অনুযায়ী মধু ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করা যেতে পারে।

Fenugreek (মেথি) ব্যবহারঃ১.চুলের যত্নে প্যাক হিসেবে। ২.তরকারি রান্নায় আনুষঙ্গিক হিসেবে। ৩.পানীয় হিসেবে / রং চায়ের সাথে। ...
11/10/2020

Fenugreek (মেথি)

ব্যবহারঃ

১.চুলের যত্নে প্যাক হিসেবে।
২.তরকারি রান্নায় আনুষঙ্গিক হিসেবে।
৩.পানীয় হিসেবে / রং চায়ের সাথে।

উপকারিতাঃ

১. মেথির প্যাক চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলে পুষ্টি জোগায়।
২. মেথি ক্ষুধামন্দা সৃষ্টি করে শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।
৩. মেথি চা কিডনি ও লিভারের কার্যক্রম ঠিক রাখতে সহায়তা করে।
৪. মেথি চা মেয়েদের অনিয়মিত ঋতুচক্র নিয়মিত করতে সহায়তা করে।
৫. মেথি চা মাতৃদুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
৬.পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে।
৭. মেথি মানব দেহের পেশী ব্যথা প্রশমিত করতে সাহায্য করে।
৮. মেথি চা রক্তচাপ নিয়ন্ত্রন করতে সহায়তা করে।

মেথি চা (Fenugreek Tea) তৈরির পদ্ধতিঃ

পর্যাপ্ত পরিমাণ পানিতে ২ চামচ আস্ত মেথিদানা অথবা, ১ চা চামচ মেথি গুঁড়া দিয়ে ৮-১০ মিনিট জ্বাল করে ছেঁকে স্বাদমতো মধু ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
মেথিদানা ব্যবহার করলে চা বানানোর পরে অতিরিক্ত মেথিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলের প্যাকে ব্যবহার করা যেতে পারে। 🙂

Address

Gale Street
London
E33RP

Website

Alerts

Be the first to know and let us send you an email when One Click Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share