22/09/2025
শ্বাস নিতে দেরী হওয়ায় বা কান্না করতে লেট হওয়ায় বাচ্চা টা কে আগুনের শ্যাক দেয়া হয়েছে। দাগ দেখে মনে হচ্ছে আয়রনের/ইস্ত্রীর শ্যাক দেয়া হয়েছে। যদিও জানিনা।
কি পরিমাণ কষ্ট, যন্ত্রণা এই নবজাতক পেয়েছে। দেখুন তা পায়ের অবস্থা! এই ছবিটা দেখে ভিতর টা আমার ফেটে যাচ্ছে।
এই ছোট্ট প্রাণ তার কষ্টের কথা মুখে প্রকাশ করতে পারেনা।
আমরা তো একটু কষ্ট হলে কত ইনিয়ে বিনিয়ে বলি, এরকম লাগছে, ওরকম লাগছে। সে বলতে পারছে না। তার কত যন্ত্রণা হচ্ছে। দুনিয়াতে আসার পর ই সে কেমন ওয়েলকা পেল?
শ্বাস নিতে দেরী হওয়ার পিছনে ও নিশ্চয় এর পরিবারের লোকজনের ই হাত আছে। নিশ্চয় লেবার পেইন উঠেছিল বা যেকোন মেডিক্যাল ইমার্জেন্সি ছিল আর এই গোয়ার পরিবার নরমাল ডেলিভারীর আশায় বাড়িতেই ফেলে রেখেছিল।
আমি সেদিন একটা পোস্টে লিখেছিলাম, বেসিক শিক্ষা,জ্ঞান না নিয়ে মন চাইলেই কেন আপনারা একটা শিশু কে দুনিয়ায় আনেন?এনে যে কষ্ট দেন আল্লাহ আপনাদের মাফ করবে না।
সেই পোস্টে কয়েকজন আমাকে কাউন্টার করেছিলেন কেন আমি এমন কথা বললাম।
এবার দেখলেন,কেন বললাম? মিরাকেলি যদি এই বাচ্চার কোন প্রবলেম না হতো তাপ দেয়ার পরেও। তখন এই অশি*ক্ষিত রা ক্রেডিট নিত যে তারা যা করেছে,ঠিক করেছে। অথচ এটা এখনো চরম ভুল,বাচ্চার যদি কোন ক্ষতি না ও হত তখন ও ভুল।
..
জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। প্লিজ সুস্থ পরিবেশ, সঠিক শিক্ষা,সঠিক জ্ঞান ছাড়া একটা শিশুকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিবেন না। ওরা আপনার বা আপনাদের এক্সপেরিমেন্টের জিনিস না। ওদের কষ্ট দেয়ার অধিকার আপনাদের কেউ দেয়নি।
বাচ্চার দাদী এটা করছে, নানী ওটা করছে,দাদা অমুক করছে। এসব বলা বাদ দেন। যদি বাচ্চার সঠিক সুস্থ পরিবেশ নিশ্চিত করতে না পারেন, নিজের মেরুদণ্ড শক্ত করতে না পারেন, দাদী/নানী/দাদার ভুল স্টেপ থেকে বাচ্চাকে সেফ করতে না পারেন,নিজেরা ও সঠিক শিক্ষা নিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা নতুন প্রাণ পৃথিবীতে আনবেন না।
আগে একটা শিশুর দায়িত্ব নেয়ার মত মানসিক, ফিজিক্যালি এবং অবশ্যই ফিন্যানশিয়ালি সামর্থ্যবান হবেন তারপর চিন্তা ভাবনা করবেন।
ভাগ্য ভাল আমার পরিবার বা আশেপাশে এমন কোন মানুষ নেই বা সাহস দেখায় না উল্টাপাল্টা কিছু করার যাতে আমার ছেলের হেলথ ইনজুরি হওয়ার চান্স থাকে।
তাহলে আমার হাতে খু*ন হওয়ার ও চান্স ছিল।
Palinoor Alam জহুমা
ছবি সংগৃহীত