গ্রীসে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা-GreekBd

  • Home
  • Greece
  • Athens
  • গ্রীসে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা-GreekBd

গ্রীসে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা-GreekBd Health and lifestyle, news and information
(1)

ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশি ফেরত! কী কারণে এমন হলো?ইউরোপের তিন দেশ থেকে একসঙ্গে ৪০ বাংলাদেশি নাগরিককে একটি বিশেষ চ...
29/08/2026

ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশি ফেরত! কী কারণে এমন হলো?

ইউরোপের তিন দেশ থেকে একসঙ্গে ৪০ বাংলাদেশি নাগরিককে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার, ২৭ আগস্ট সকালে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল পৌনে ৮টার দিকে বিমানটি ঢাকায় পৌঁছানোর পর শুরু হয় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা।

তবে এই ৪০ জনের দেশে ফেরার ঘটনা শুধু বিমানবন্দরে পৌঁছে শেষ হয়নি। তাদের গ্রহণ করা থেকে শুরু করে দেশে ফেরার পর প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

🇨🇾🇬🇷🇧🇬 কোন কোন দেশ থেকে ফিরেছেন?

ফেরত আসা ৪০ জনের মধ্যে:

🇨🇾 সাইপ্রাস থেকে ২৪ জন
🇬🇷 গ্রিস থেকে ১৫ জন
🇧🇬 বুলগেরিয়া থেকে ১ জন

অর্থাৎ, এই বিশেষ ফ্লাইটে সবচেয়ে বেশি বাংলাদেশি ফিরেছেন সাইপ্রাস থেকে। এরপর গ্রিস এবং বুলগেরিয়া থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরেছেন।

বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীন এভিয়েশন সিকিউরিটি (এভসেক)–এর সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের গ্রহণ করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের একটি দল।

এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেবিচক, এভসেক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর ফেরত আসা ব্যক্তিরা সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন।

দেশে ফেরার পরও ছিল সহায়তার ব্যবস্থা

দেশে ফিরে আসা এই ৪০ জনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

ফেরত আসা প্রত্যেককে ২৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪০ জনের জন্য দেওয়া হয়েছে প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা।

শুধু আর্থিক সহায়তাই নয়, তাদের খাবার দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করা হয়েছে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফিরে আসা এসব ব্যক্তিকে দীর্ঘমেয়াদে পুনর্বাসনের লক্ষ্যেও সহায়তা দেওয়া হবে।

প্রয়োজন অনুযায়ী তাদের কাউন্সেলিং, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এর আগে কি এমন ঘটনা ঘটেছে?

সাম্প্রতিক এই ঘটনাটি একেবারে বিচ্ছিন্ন কোনো প্রক্রিয়া নয়। এর আগেও একই ধরনের বিশেষ ফ্লাইটে ইউরোপ থেকে বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে ২১ মে ২০২৬ একই ধরনের একটি বিশেষ ফ্লাইটে ইউরোপ থেকে আরও ২৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

অর্থাৎ, ইউরোপ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আগেও হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম চলতে পারে।

কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই ৪০ জনকে কেন ইউরোপ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো?

এবার আসা যাক মূল কারণটিতে

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে জানা গেছে, ইউরোপে বৈধভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে ছিল না।

আর প্রয়োজনীয় বৈধ নথিপত্র না থাকার কারণেই তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র ছাড়া ইউরোপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি Standard Operating Procedure (SOP) সই করে।

এই ব্যবস্থার আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্ব যাচাই ও নিশ্চিত হওয়ার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

🇧🇩 ইউরোপে যেতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

এই ঘটনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে, তা হলো ইউরোপে যাওয়ার ক্ষেত্রে শুধু কোনোভাবে একটি দেশে পৌঁছানোই শেষ কথা নয়।

সেখানে বৈধভাবে থাকা, কাজ করা বা বসবাসের জন্য প্রয়োজনীয় ভিসা, রেসিডেন্স পারমিট এবং অন্যান্য নথিপত্রের বৈধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে দালাল বা অননুমোদিত ব্যক্তির কথায় ভুল তথ্য, ভুয়া কাগজপত্র কিংবা অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এর সম্ভাব্য ঝুঁকিগুলো ভালোভাবে বোঝা জরুরি।

কারণ ইউরোপে পৌঁছানোর পরও যদি বৈধ অবস্থানের শর্ত পূরণ করা না যায়, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর পরিস্থিতি তৈরি হতে পারে।

তাই ইউরোপে যাওয়ার পরিকল্পনা থাকলে সঠিক ভিসা, বৈধ কাগজপত্র এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক এই ৪০ বাংলাদেশির দেশে ফেরত আসার ঘটনা তাই ইউরোপে যেতে আগ্রহী এবং বর্তমানে ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিদেশে যাওয়ার আগে যেমন সঠিক তথ্য জানা জরুরি, তেমনি বিদেশে যাওয়ার পর বৈধ অবস্থান নিশ্চিত করাও সমান গুরুত্বপ..

একটি শোক বার্তা::: #গ্রীস প্রবাসী মোঃ সাবলিক রহমানের ইন্তেকালে গভীর শোক।সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রামের...
30/06/2026

একটি শোক বার্তা:::
#গ্রীস প্রবাসী মোঃ সাবলিক রহমানের ইন্তেকালে গভীর শোক।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা ও গ্রিস প্রবাসী মোঃ সাবলিক রহমান গত ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে পাগলা গ্রামসহ সমগ্র শান্তিগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তিগঞ্জবাসী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামী ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, বাদ আসর গ্রিসের ওমোনিয়াস্থ মক্কা রেস্টুরেন্টের পাশের পাকিস্তান মসজিদে অনুষ্ঠিত হবে।

উক্ত জানাজায় সর্বস্তরের মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহর উপস্থিতি কামনা করে শান্তিগঞ্জ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

শান্তিগঞ্জ সমাজ কল্যাণ সংগঠন, গ্রিস।
সূত্র : মাইগ্রেশন বাংলা

ঈদ মোবারক
28/05/2026

ঈদ মোবারক

শোক বার্তা::ঝরে গেলো আরেক জন  #গ্রীস প্রবাসীর প্রান।ৃ🕊️ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গ্রীসের Mykonos আইল্যান্ডে...
04/05/2026

শোক বার্তা::ঝরে গেলো আরেক জন #গ্রীস প্রবাসীর প্রান।ৃ🕊️
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গ্রীসের Mykonos আইল্যান্ডে কর্মরত প্রবাসী বাংলাদেশি কামাল মোল্লা ইন্তেকাল করেছেন। তিনি মে মাসের ৪ তারিখ মধ্যরাতে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত এপ্রিল মাসের ২৬ তারিখে তিনি স্ত্রী-সন্তানকে বাংলাদেশে রেখে কর্মস্থল গ্রীসে যোগদান করেন। হঠাৎ এমন অকাল মৃত্যু সত্যিই মেনে নেওয়া কষ্টকর।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।




শোক বার্তা::: থানায় নিহত শাহ নজরুল ইসলাম  এর পরিচয় সনাক্ত করা হয়েছে : #গ্রীস প্রবাসী( মরহুম)শাহ নজরুল গত ২৯/৪/২০২৬ ইং তা...
03/05/2026

শোক বার্তা::: থানায় নিহত শাহ নজরুল ইসলাম এর পরিচয় সনাক্ত করা হয়েছে : #গ্রীস প্রবাসী( মরহুম)শাহ নজরুল গত ২৯/৪/২০২৬ ইং তারিখে গ্রীসের একটি থানায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।)
তিনি সিলেটের নবীগঞ্জ থানার
সদরঘাট ফকির পাড়া, দিঘির বাড়ি নিবাসী শাহ লুৎফর রহমানের ছেলে। বর্তমানে বাংলাদেশ কমিউনিটির প্রচেষ্টা ও দূতাবাসের সার্বিক সহযোগিতায় লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রীস প্রবাসীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।



 #গ্রীসের করিডালোস জেলখানায় মৃত্যুবরণকারী জনাব কামরান দেলোয়ার হোসেন খান-এর মৃতদেহ এথেন্সে দাফন সংক্রান্ত বাংলাদেশ দূতাবা...
03/05/2026

#গ্রীসের করিডালোস জেলখানায় মৃত্যুবরণকারী জনাব কামরান দেলোয়ার হোসেন খান-এর মৃতদেহ এথেন্সে দাফন সংক্রান্ত বাংলাদেশ দূতাবাস নোটিশ :::
গ্রীসের করিডালোস জেলখানায় গত ১৪-০৩-২০২৬ তারিখে জনাব কামরান দেওয়ান হোসেন খান নামে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত জনাব কামরান দেলোয়ার হোসেন খান-এর অনুকূলে বাংলাদেশী কোনো পাসপোর্ট, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা অন্য কোনো প্রকার বাংলাদেশী ডকুমেন্ট না থাকায় বাংলাদেশী হিসেবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তি একজন আনডকুমেন্টেড কর্মী এবং তার বৈধ কোনো কল্যাণ বোর্ডে সদস্যপদ নিবন্ধন না থাকায় মৃত্যুর অনুকূলে সরকারি কোনো সহায়তা প্রযোজ্য নয়। তবে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ দূতাবাস, এথেন্স, গ্রীসে মৃত ব্যক্তির মৃতদেহ দাফনের ব্যবস্থা গ্রহণ করে।
তাছাড়া দূতাবাস কতৃক মৃতের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা মৃতদেহ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন।

এমতাবস্হায়, মানবিক দিক বিবেচনা করে দূতাবাসের নিজস্ব ব্যবস্থাপনায় ও মৃত ব্যক্তির পরিবারের অনুরোধের প্রেক্ষিতে, এথেন্সে মৃতদেহ দাফনের সকল কার্যক্রম ০৭-০৫-২০২৬ ইং তারিখে বৃহস্পতিবার সম্পন্ন করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস, এথেন্স, গ্রীস নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের মাধ্যমে সকলের সহযোগিতায় মৃতের মর্যাদা রক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তথ্য:: প্রেস বিজ্ঞপ্তি -বাংলাদেশ দূতাবাস গ্ৰীস




 #গ্রীসে মে মাসেও শীতকালের মতো ""  #তুষারপাত অ্যাথেন্সের উত্তরের পর্বতমালায় অসময়ের তুষারপাতরবিবার ভোরে অ্যাথেন্সের উত্...
03/05/2026

#গ্রীসে মে মাসেও শীতকালের মতো "" #তুষারপাত

অ্যাথেন্সের উত্তরের পর্বতমালায় অসময়ের তুষারপাত

রবিবার ভোরে অ্যাথেন্সের উত্তর উপকণ্ঠে অবস্থিত পারনিথা পর্বত এবং পেন্তেলি পর্বতে মে মাসের শুরুর দিকের চেয়ে শীতকালের মতো তুষারপাত রেকর্ড করা হয়েছে। চূড়াগুলো ঢেকে ফেলার মতো তুষারপাত হওয়ায় পারনিথোস অ্যাভিনিউ বরাবর যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

প্রথম হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪১৯ জন..আলহামদুলিল্লাহ।
18/04/2026

প্রথম হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪১৯ জন..আলহামদুলিল্লাহ।

গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।। বিশেষ করে সকল এডমিন,মডারেটর এবং যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন তথ্য ও...
11/04/2026

গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।। বিশেষ করে সকল এডমিন,মডারেটর এবং যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে গ্রুপের সকল সদস্যকে সহযোগিতা করে আসছেন। আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

10/04/2026

লোভে পাপ, পাপে মৃত্যু

Address

Athens
Athens
000000

Telephone

+306943692847

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রীসে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা-GreekBd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রীসে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা-GreekBd:

Share