15/08/2026
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে আজ ১৫ই আগষ্ট তার জন্মদিনে শহিদ শিবশঙ্কর সেবা সমিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফকির চন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্ৰন্থাগারের উদ্যোগে। সেবা সমিতির সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল উদ্বোধনী বক্তব্যে সুকান্তের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এরপর আবৃত্তি ও গান পরিবেশন করেন যথাক্রমে শিল্পী মাহারিন সুলতানা, দীপশিখা মুখার্জি, প্রলয় মুখার্জি, গৌরসুন্দর হাজরা, সানিয়া খাতুন, সৌরভ কোনার, সুপ্রীতি দেবনাথ, রফিকুল ইসলাম প্রমুখ। শতবর্ষে সুকান্ত বিষয়ে আলোচনা করেন অধ্যাপক অনন্য ভট্টাচার্য। তিনি কিশোর কবির নানান বিষয়ে আলোচনা করেন এবং সমকালীন সময়ের সামাজিক প্রেক্ষাপটে তার কবিতার গুরুত্বপূর্ণ দিকগুলো উপর আলোকপাত করেন।এছাড়াও প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরবিন্দ দাশ প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তার অভিমত ব্যক্ত করেন।এরপর প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়, প্রথম - নাজমিন খাতুন, দ্বিতীয় - পৌলমী চক্রবর্তী, তৃতীয় - তানিয়া খাতুন এছাড়াও বাকি ২০জনকেও পুরস্কৃত করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় বরদা প্রসাদ ভট্টাচার্য, ডঃ সম্বরণ প্রামাণিক, ডাঃ দিব্যেন্দু রায়, জনার্দন রায়, তাপস সরকার, সুব্রত মন্ডল, শুক্লা ভট্টাচার্য, জাকিরুল ইসলাম, কাজল কাজী, সুবর্ণ গোস্বামী, আব্দুল আহাদ আলী, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় সভাপতিত্ব করেন বিশ্বদেব চক্রবর্তী মহাশয়, তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন।