স্বল্পব্যায়ে ব্যাধি নিরাময়

  • Home
  • India
  • Burdwan
  • স্বল্পব্যায়ে ব্যাধি নিরাময়

স্বল্পব্যায়ে ব্যাধি নিরাময় স্বল্পব্যায়ে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বহুদূর পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র।

প্রণাম:গুরবে নমঃ প্রণাম জানাতে হবে                      মম গুরুদেবে। মনেপড়ে যায়                      এক সুপ্রভাতের কথা...
12/03/2026

প্রণাম:গুরবে নমঃ
প্রণাম জানাতে হবে
মম গুরুদেবে।
মনেপড়ে যায়
এক সুপ্রভাতের কথা।
কেমনে ডাকিব তাঁরে
এই ছিল মোর ব্যাথা।
এক্ষণে তাঁর চিকিৎসালয়ের
দরজা খুলিলেন নিজে।
প্রণাম জানালে পর
হাস্য বদনে বুকে
জড়ায়ে ধরিলেন মোরে
বসালেন নিজ পাশে।
কত গল্প করিলেন
ভাবিলে চোখে জল আসে ।
তিনি যে আর কেউ নন
সূর্যপদ দে ওরফে এস পি দে।
হোমিও গগনের ভানু সিংহ
প্রাত স্মরণীয় যে।
স্বর্ণকারের কাজ শিখতে
গিয়েছিলেন কাজে
বরযাত্রী যাচ্ছি বলে
কলকাতাতে এলেন লাজে।
হোমিও জগতে প্রবেশের
অদম্য ইচ্ছা মনে
টিউটর হিসেবে প্রবেশিলেন
গৃহস্থ এক পরিবার জনে।
হোমিওপ্যাথি পাশ করিলেন
স্বর্ণপদক জিতে নিয়ে,
যাত্রা শেষ হল তাঁর, ডি ,এফ (হোম)
রয়াল লন্ডন হসপিটালে গিয়ে।
মায়াজমের ব্যখ্যা দিলেন,
অ্যানামনেসিস করে ।
অঙ্কের মতো মিলিয়ে দিলেন
জীবনীশক্তির গ্রাপ টেনে।
প্রমান করে দেখিয়ে দিলেন
নোজোড প্রয়োগ করে।
তোমাকেইতো করিয়াছি তাই
জীবনের একমাত্র ধ্রুবতারা
তোমার নীতিধারা রাখিব মনে,
মানব কল্যাণের মুক্তধারা।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদি
জানিনা কোথায় আছে,
তুমিই আমার পরম ব্রহ্ম
তুমিই গুরবে নমঃ।
তোমার চরণ কমল ধোরি
কাঁদি যে আমি শয়ণে স্বপনে,
করুনার ধারা বর্ষাও
এই অধম সন্তানেরে।

।। আমরা হোমিওপ্যাথ।।
ডাঃ পান্নালাল সাধুখাঁ।

হ্যানিম্যানের শিষ্য মোরা,
আমরা হোমিও প্যাথ।
রোগ ব্যামোরে নিপাত করি,
ব্যাধির সর্বনাশ।
ব্যাধি মোদের শত্রু শ্রেষ্ঠ,
রোগী মোদের লক্ষ।
রোগীচিত্র আঁকি মোরা,
করতে কার্য্য সিদ্ধ।

আনবিক বোমা সম মোদের ,
আছে কত অস্ত্র ।
জীবনীশক্তির উপর আঘাত হানি ,
জেনে ভেষজ শাস্ত্র ।
অ্যান্টিসোরিক আছে মোদের,
করতে নিধন সোরা।
সিফিলিস দোষটাকেও নষ্ট,
করতে পারি মোরা।
বাত ব্যাধিরে করতে ভাল,
খুঁজি সাইকোসিস।
কায়দা কানুন জানি মোরা,
করতে অ্যানামনেসিস।

শক্তি আছে বস্তু নাই,
এমন অস্ত্রের আঘাত ভাই।
নির্মল করি জীবনীশক্তি ,
শৃঙ্খলা নাই যেথা।
গড়মিলটা সইতে নারি,
সূত্র ধরে চলতে পারি।
আত্মপ্রসাদ লাভ করি,
অর্থ লক্ষ্য নয়।



কেন্ট, হেরিং, মহেন্দ্রলাল ,আর কাঞ্জীলাল,
চেয়েছিলেন হোমিওপ্যাথির,
করতে অবস্থা বেহাল।
বিতাড়িত হয়েছিল গুরুদেব মম,
অত্যাচার হয়েছিল যীশুখৃষ্ট সম।
বাসতে ভাল হয়েছিল সকল বিরোধীকে,
আত্মনিয়োগ করেছিলেন শাস্ত্র প্রচারিতে ।
বিদ্যাসাগর, শরৎচন্দ্র, আর বীভূতিভূষণ,
আমাদেরই সতীর্থ যে হন,
গান্ধীজীও পড়েছিলেন মধুর অর্গানন।

অ্যালোপ্যাথি ছেড়েছিলেন,
কত মহারথী ।
পৃথিবীতে নজীর আছে,
হোমিওপ্যাথির গতির।
অগতির গতি হোমিওপ্যাথি,
সব চিকিৎসা শেষ,
অবশেষে এই প্যাথিতে,
আছেন রোগী বেশ।

স্থূল, সূক্ষ্ম, কারণ স্তর,
কত তত্ত্ব মনোহর।
ভারতীয় দর্শনেও আছে,
দর্শন, বিজ্ঞান একসাথে,
মিলেমিশে গেছে।
তইতো পরমহংস দেব,
করেছিলেন আশীর্বাদ,
রঙ্গমঞ্চ সম।
বঙ্গভূমির হোমিওপ্যাথি মম।



বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা,
মহেন্দ্রলাল সরকার। জগদীশ বোস, সি. ভি. রমণ,
মেঘনাদ বাবুর দরকার।
হয়েছিল অনেক কেচ্ছা,
হোমিওপ্যাথির স্বীকৃতি নিতে ।
সরকার বাহাদুর পারেনিকো,
ধামা চাপা দিতে ।
দেশের মানুষ ভুলে গেছেন,
এমন উৎসন্ন মতি।
তাইতো বলি ব্যাহত আজ,
দেশের উন্নতি ।
কৃত্রিমতা ছেড়েদিয়ে প্রকৃতিকে ধর ,
বলি শোন দেশের নেতা।
জগতে তোমার দেশ,
হবে সবার বড়।

হোমিওপ্যাথ হলেও মোরা ,
দেশকে ভাল বাসি।
রোগপ্রতিরোধ করতে পারি,
আছে নোষড রাশি রাশি।
গড় পড়তা ওষুধ দিয়ে ,
হয়না ভোলা মন।
সক্রিয় যার আছে ওরে,
ষষ্ঠ ইন্দ্রীয় ধন।
সেই পারে নইলে আরে,
বিফল মন রথ।
যাবে ঝড়ে অকালেতে,
কত দেশের ভবিষ্যত।


শুধু বই পড়ে যে হবে না ভাই,
গুরু ধরতে হয়।
দ্রোনাচার্য্য করে গেছেন,
একলব্য কয়।
ভয় করিনা, ভয় করিনা ,
আছে মনবল।
খিদের জ্বালায় মড়তে পারি,
সূত্র ধরে চলতে পারি,
বিদ্রোহী অবিচল।

গবেষণা কর ভাই ,
হাড্ডাহাড্ডি লড়াই চাই।
করতে বাজী মাত্র,
আমরা হোমিওপ্যাথ। ।

---------- 卐 ---------

পরিচয়          " ডাক্তার,মাস্টার,চাষি ভাই "          গ্রাম বাংলার চাষি ও ব্যবসায়ী পরিবারেজন্ম। পিতা শ্রীযুক্ত বাসুদেব ...
09/03/2026

পরিচয়
" ডাক্তার,মাস্টার,চাষি ভাই "
গ্রাম বাংলার চাষি ও ব্যবসায়ী পরিবারে
জন্ম। পিতা শ্রীযুক্ত বাসুদেব সাধুখাঁ একজন চাষি ও গ্রাম্য মুদিখানা ব্যবসায়ী ছিলেন। মাতা শ্রীমতি অন্নপূর্ণা দেবী একজন গৃহকর্ম সুনিপুনা গৃহবধূ। মাতার অনুপ্রেরণাতেই পরবর্তি জীবনে
গ্রাম্য চিকিৎসক ও শিক্ষকতায় অনুপ্রাণিত হই।
গ্রামের প্রাইমারী স্কুল পার্শ্ববর্তী গ্রামের হাইস্কুল একটু দূরবর্তী মফস্বলের উচ্চ মাধ্যমিক স্কুল হতে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিজয় নারায়ণ মহাবিদ্যালয় হতে ডিস্টিংশন সহ বি এস সি পাশ করে চাকরি করতে হবে বলে পরীক্ষা দিতে থাকি। কিন্ত বাদ সাধে শরীর,আমবাত , আমাশয় ,চর্ম রোগের যন্ত্রনাদায়ক অবস্থা,
প্রভৃতি এবং গাইডেন্সের অভাব ইত্যাদির কারণে পশ্চাদঅপসারণ করতে বাধ্য হই। বর্ধমানের প্রথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসক কিষণলাল মেহরার নিকট চিকিৎসা করাতে গিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসাকে হবি হিসাবে গ্রহণ করে ফেলেছিলাম ।পরবর্তীকালে ঐ চিকিৎসা পদ্ধতিকে কর্মসংস্থানের পথ হিসাবে গ্রহণ করার জন্য বর্ধমান হোমিওপ্যাথি
মেডিকেল কলেজে ভর্তি হই। পাশ করার পর আমার বাড়ির নিকটবর্তী বৈঁচি স্টেশনে ডাক্তার খানা করি। কিন্ত রোগী পত্র আশানুরূপ না মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিসন পরিচালিত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষকতার কাজে নিযুক্ত হই। এরই মাঝে কিছু কিছু হোমিওপ্যাথি ও শিক্ষা-সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে কবিতা,প্রবন্ধ লেখার ইচ্ছা জাগে।
ক্রনিক মায়াজম তথা হ্যানিম্যানের মায়াজম থিওরীর প্রতি খুবই আকর্ষণ অনুভব করি। আত্মীয় বন্ধু ও প্রতিবেশীদের মধ্যে একটি সমীক্ষা চালাই যার ফলাফল ডাক্তার এস পি দের চিকিৎসা পদ্ধতির সঙ্গে পুরো মিলেযায় এবং দূরারোগ্য ব্যাধির সমাধান হতে শুরু করে।
পৈতৃক কিছু ভূ-সম্পত্তির অংশ আসায় চাষ- বাস ও আমাকে করতে হয়। তাই ডাক্তার মাস্টার চাষি ভাই হিসেবেই আমার পরিচয় গড়ে ওঠে।
কবিতা
" বসন্ত "
বসন্ত এসেছে আজি
হিমেল হওয়ার পরে,
দক্ষিনা বাতাস প্রবেশিছে
নবজাগরণের মৃদু দোলা দিয়ে ।
সোনালি রৌদ্রের ছোঁয়ায়
প্রকৃতি হাসিছে ও যেন ,
ললনা সুন্দরী স্মৃত অধর ওষ্ঠ
মাঝে শ্বেত দোপাটি প্রকটিয়ে।
উৎসবে মাতিয়াছে আজি
মানব মানবী সহ গাছ গাছালি,
নৃত্যেরও তালে অঙ্গ দোলা দিয়ে
আবিরে আবিরে রাঙিয়েছে
পলাশ শিমুল বিথি গিয়ে।

02/02/2025

Cancer is an incurable disease but you easily prevent it if you take care enough.

ClassicalHomoeopathy is only the curative method of treatment.
02/02/2025

ClassicalHomoeopathy is only the curative method of treatment.

Address

Kalna
Burdwan
712134

Alerts

Be the first to know and let us send you an email when স্বল্পব্যায়ে ব্যাধি নিরাময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share