Dr Arnab Chakraborty, Psychiatrist

Dr Arnab Chakraborty, Psychiatrist MBBS MD ( SSKM/PG Hospital)
Consultant Neuropsychiatrist
Child Psychiatry • Addiction • Dementia
OCD • Depression • Psychosis

🛑হঠাৎ কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় শুরু হয়?শ্বাস নিতে কষ্ট হয়? হাত পা কাঁপতে থাকে? মাথা ঘোরে? মনে হয় এখনই হয়তো হার্ট ...
30/07/2026

🛑হঠাৎ কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় শুরু হয়?
শ্বাস নিতে কষ্ট হয়? হাত পা কাঁপতে থাকে?
মাথা ঘোরে? মনে হয় এখনই হয়তো হার্ট অ্যাটাক হবে বা মৃত্যু আসন্ন?

তারপর হাসপাতালে গিয়ে ECG, রক্ত সহ সব শারীরিক পরীক্ষা সবই স্বাভাবিক!

🛑তাহলে এমন কেন হয়?

অনেক ক্ষেত্রেই এর কারণ হতে পারে Panic Attack একটি বাস্তব এবং চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা।

🛑আগামী ভিডিওতে আলোচনার বিষয়:
✅ Panic Attack কী?
✅ কেন হয়?
✅ এর সাধারণ লক্ষণগুলো কী?
✅ হার্ট অ্যাটাকের সঙ্গে পার্থক্য কীভাবে বুঝবেন?
✅ Panic Attack হলে তখন কী করবেন?
✅ কীভাবে এর চিকিৎসা হয়?
✅ এবং কখন একজন Psychiatrist-এর পরামর্শ নেওয়া উচিত?

আপনি বা আপনার পরিচিত কারও যদি এমন অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন।

- ডাঃ অর্ণব চক্রবর্তী
MBBS, MD (Psychiatry)
Consultant Psychiatrist
Consultation no : +918392003207( only WhatsApp)

26/07/2026

মন খারাপ মানেই কিন্তু ডিপ্রেশন নয় ..
কি ভাবে বুঝবেন কোনটা ডিপ্রেশন আর কোনটা সাধারণ মন খারাপ ? সেটা নিয়েই বিস্তারিত আলোচনা

ডাঃ অর্ণব চক্রবর্তী
MBBS, MD (Psychiatry)
Consultant Psychiatrist ( SSKM/ PG Hospital)
Consultantion Number : +918392003207 ( only WhatsApp)

 #মাইগ্রেন: শুধুমাত্র সাধারণ মাথাব্যথা নয়, জীবনযাপনের সাথে জড়িত একটি সমস্যা..আজকাল অনেকেই মাইগ্রেনে ভোগেন—অনেক সময় এম...
22/07/2026

#মাইগ্রেন: শুধুমাত্র সাধারণ মাথাব্যথা নয়, জীবনযাপনের সাথে জড়িত একটি সমস্যা..
আজকাল অনেকেই মাইগ্রেনে ভোগেন—অনেক সময় এমন হয় যে কাজ করা, আলো সহ্য করা, এমনকি কথা বলাও কষ্টকর হয়ে যায়। তবে,
মাইগ্রেন শুধুমাত্র ওষুধ নয়, lifestyle ঠিক করলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

❓ মাইগ্রেন কী?

মাইগ্রেন হলো এক ধরনের recurrent headache disorder, যেখানে মাথার একপাশে বা পুরো মাথায় ধুকপুকে ব্যথা(Throbbing pain) , সাথে থাকতে পারে:
বমি বমি ভাব ( Nausea/vomiting)
আলো/শব্দে অস্বস্তি ( photophobia/ phonophobia)
অন্ধকারে শুয়ে থাকতে ইচ্ছে
অনেক সময় ব্যথার আগে চোখে ঝিকমিক আলো বা ঝাপসা দেখা (Aura) হতে পারে।

⚠️ কেন হয়?

সবচেয়ে বড় কারণ -- Trigger + Brain sensitivity

⭕ সাধারণ ট্রিগার:
অনিয়মিত ঘুম
স্ট্রেস
দীর্ঘক্ষণ মোবাইল/ল্যাপটপ
খালি পেটে থাকা
বেশি কফি বা কিছু নির্দিষ্ট খাবার
গরম , রোদ্দুর
পারফিউম

💊 চিকিৎসা : মাইগ্রেন হলে শুরুতেই( Acute pain) সাধারণ painkiller খাওয়া যায়। বেশি হলে বা বারবার হলে ডাক্তারের পরামর্শে বিশেষ ওষুধ লাগে।
নিজে নিজে বারবার ওষুধ খাবেন না—কারণ তাতে উল্টে headache বাড়তে পারে..

যদি মাইগ্রেন মাসে বারবার হয় বা খুব কষ্ট দেয়,
তাহলে কিছু ওষুধ নিয়মিত খেলে (prophylaxis) আক্রমণের সংখ্যা ও তীব্রতা কমে।
এগুলো শুধু ডাক্তারের পরামর্শে শুরু করতে হয়—নিজে থেকে নয়।

✅তবে শুধু ওষুধ নয়, lifestyle modification একটা বড় ভূমিকা মাইগ্রেন প্রতিরোধে --

1. Sleep hygiene (ঘুম ঠিক রাখা) 💤

প্রতিদিন একই সময়ে ঘুমান ও উঠুন
৬–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন
ঘুমানোর আগে মোবাইল/স্ক্রিন এড়িয়ে চলুন
পর্যাপ্ত নিয়মিত ঘুম মাইগ্রেনের সবচেয়ে underrated treatment..

🧘‍♂️ 2. Stress management
Meditation / Deep breathing
Yoga
নিজের জন্য daily “me-time” রাখুন
Stress = migraine trigger (এটা কমাতে পারলেই অনেকটাই control)

3. Hydration :
জল বেশি করে খাওয়া ( দিনে ২.৫–৩ লিটার )
ডিহাইড্রেশন হলে মাথাব্যথা বাড়ে

🍽️ 4. Regular খাবার :
খালি পেটে থাকবেন না
দীর্ঘ gap দেবেন না খাবারের মধ্যে
Trigger খাবার (excess caffeine, chocolate ইত্যাদি) observe করে এড়িয়ে চলুন

📵 5. Screen hygiene :
20-20-20 rule (২০ মিনিট পর ২০ সেকেন্ড ২০ ফুট দূরে তাকান)
Night mode / blue light filter ব্যবহার করুন
অন্ধকারে মোবাইল ব্যবহার কমান

🌤️ 6. Environment control:
খুব উজ্জ্বল আলো এড়িয়ে চলুন
প্রয়োজনে sunglasses , ছাতা ব্যবহার করুন
শব্দ বেশি হলে quiet environment বেছে নিন..

📝 7. Migraine diary রাখুন
কখন ব্যথা হলো
কী খেয়েছিলেন
ঘুম কেমন ছিল
এতে নিজের trigger নিজেই ধরতে পারবেন...

⭕ মাইগ্রেনকে অবহেলা করবেন না, আবার ভয়ও পাবেন না। সঠিক lifestyle, trigger control আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব..

Dr Arnab Chakraborty
MBBS, MD (Psychiatry) ( SSKM Hospital)
Consultant Neuropsychiatrist
Consultantion number : +918392003207
( Only WhatsApp)

18/07/2026

আগের পোস্টে অনেকেই OCD ( শুচিবাই) রোগটি নিয়ে জানতে চেয়েছিলেন..
বিস্তারিত আলোচনা রইল , একটু বড় ভিডিওটা , তবে আশা করছি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন..

Dr Arnab Chakraborty
MBBS MD (Psychiatry)
Consultant Psychiatrist
Consultation: +918392003207( only WhatsApp)

হঠাৎ বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, শরীর কাঁপছে, হাত-পা অবশ লাগছে, মনে হচ্ছে "এবার বোধহয় কিছু একটা...
09/06/2026

হঠাৎ বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, শরীর কাঁপছে, হাত-পা অবশ লাগছে, মনে হচ্ছে "এবার বোধহয় কিছু একটা ভয়ঙ্কর হবে, মরে যাব ", রোজ অনেক পেশেন্টের থেকে এমন অভিজ্ঞতা শুনি...
অনেকেই তখন মনে করেন তিনি হয়তো হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই এটি একটি Panic Attack..

🛑Panic Attack-এর উপসর্গ অনেক সময় হার্ট, ফুসফুস, থাইরয়েড বা অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গের সঙ্গে মিল থাকতে পারে। তাই প্রথমবার এমন উপসর্গ হলে বা চিকিৎসক প্রয়োজন মনে করলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে। যদি রিপোর্ট ও শারীরিক মূল্যায়নে কোনো উল্লেখযোগ্য সমস্যা না পাওয়া যায়, তাহলে Panic Attack Confirmed করা হয়..

🛑Panic Attack-এর সময় কী হয়?

শরীর হঠাৎ এমনভাবে প্রতিক্রিয়া করতে শুরু করে যেন কোনো বড় বিপদ সামনে এসেছে।
ফলে—
✔️ হৃদস্পন্দন বেড়ে যায়
✔️ শ্বাস দ্রুত হয়ে যায়
✔️ ঘাম হয়
✔️ হাত-পা কাঁপতে পারে
✔️ মাথা হালকা লাগে
✔️ বুকে অস্বস্তি হয়
✔️ মৃত্যুভয় বা নিয়ন্ত্রণ হারানোর ভয় তৈরি হয়
যত বেশি ভয় বাড়ে, তত বেশি উপসর্গ বাড়তে থাকে। একে অনেক সময় "Fear of Fear Cycle" বলা হয়।

✅Panic Attack-এর সময় কী করবেন?
১. নিজেকে মনে করিয়ে দিন
"এটি Panic Attack হতে পারে। এটি অস্বস্তিকর, কিন্তু সাধারণত প্রাণঘাতী নয়..
২. শ্বাস ধীর করুন
নাক দিয়ে ধীরে ৪ সেকেন্ড শ্বাস নিন।
৬–৮ সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে ছাড়ুন।

৩. চারপাশে মনোযোগ দিন
৫টি জিনিস দেখুন
৪টি জিনিস স্পর্শ করুন
৩টি শব্দ শুনুন
২টি গন্ধ অনুভব করুন
১টি স্বাদ লক্ষ্য করুন
এই Grounding Technique মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে।

৪. ভয়কে প্রশ্ন করুন
নিজেকে জিজ্ঞেস করুন—
"এর আগেও কি এমন হয়েছে?"
"তখন কি সত্যিই ভয়ানক কিছু ঘটেছিল?"
"আমার ভয়ের পক্ষে বাস্তব প্রমাণ কী?"

কী করবেন না? ❌🚫

❌ গুগলে বারবার লক্ষণ সার্চ করবেন না
❌ আতঙ্কিত হয়ে বারবার Pulse, BP বা Oxygen মাপবেন না
❌ অতিরিক্ত চা, কফি, এনার্জি ড্রিংক গ্রহণ করবেন না
❌ Panic-এর সময় বড় সিদ্ধান্ত নেবেন না

💊কখন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন?

যদি Panic Attack বারবার হয়, দৈনন্দিন জীবন ব্যাহত করে, ঘুম ও কাজের ক্ষতি করে অথবা বাইরে বেরোতে ভয় লাগে, তাহলে সাইকিয়াট্রিস্ট পরামর্শ নেওয়া উচিত।
Cognitive Behaviour Therapy (CBT), Relaxation Training এবং প্রয়োজনে ওষুধের মাধ্যমে অধিকাংশ মানুষই ভালো থাকেন।
---
Dr Arnab Chakraborty
MBBS, MD (Psychiatry)( IPGMER and SSKM Hospital)
WhatsApp: +918392003207
Email : [email protected]

16/05/2026

ঘুমের সমস্যা এখন খুব common একটা problem..
রাতে ঘুমাতে গেলেই বিভিন্ন চিন্তা ভিড় করে আসে? বার বার ঘুম ভেঙে যায় ?
পরদিন ক্লান্তি , খিটখিটে মেজাজ আর কাজে সমস্যা...
কি কি করে ঠিক করা যায় ?
ঘুমের ওষুধ কখন কাজে লাগে বা কতদিন খেতে হয় ?

নববর্ষের শুভেচ্ছা.. 🌼
15/04/2026

নববর্ষের শুভেচ্ছা.. 🌼

আজ , ২ এপ্রিল  #বিশ্ব_অটিজম_সচেতনতা_দিবস“ও একটু চুপচাপ…”“নিজের মতো থাকে…”“ডাকলে সাড়া দেয় না…” আমরা অনেক সময় এসব লক্ষণকে ...
02/04/2026

আজ , ২ এপ্রিল #বিশ্ব_অটিজম_সচেতনতা_দিবস

“ও একটু চুপচাপ…”
“নিজের মতো থাকে…”
“ডাকলে সাড়া দেয় না…”
আমরা অনেক সময় এসব লক্ষণকে গুরুত্ব দিই না।
কিন্তু এগুলো হতে পারে Autism এর প্রাথমিক ইঙ্গিত..

⭕ অটিজম কী?

অটিজম কোনো রোগ নয়—
এটা একটি neurodevelopmental difference,
যেখানে শিশুর মস্তিষ্কের বিকাশ অন্যভাবে ঘটে।
ওরা পৃথিবীটাকে আমাদের মতো না,
নিজস্ব এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে।

⚠️ 🛑 কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ :

নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া
চোখে চোখে কম তাকানো
কথা বলা দেরি হওয়া
একই কাজ বারবার করা
সামাজিকভাবে মিশতে না চাওয়া
এই লক্ষণগুলির একটি থাকলেও দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

❗ সবচেয়ে বড় ভুল—অপেক্ষা করা..
“বড় হলে ঠিক হয়ে যাবে” এই ধারণা অনেক সময় শিশুর মূল্যবান সময় নষ্ট করে।
Early intervention = better future

✔ Speech therapy
✔ Behavioral therapy
✔ Parent training

⭕বিশেষ করে ৩ বছরের আগে শুরু করলে ফলাফল অনেক ভালো হয়। এই বাচ্চাদের অনেক সময় Medicines এরও দরকার পরে behavioral issues এর জন্য.. সাথে Anxiety Depression ADHD এর মতো Conditions ও থাকতে পারে।

🛑 বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :
বাচ্চার সাথে কথা বলুন
চোখে চোখে যোগাযোগ করুন
Screen time কমান
প্রতিদিন সময় দিন
আপনিই আপনার সন্তানের সবচেয়ে বড় থেরাপি..

⚠️ অটিজম সংক্রান্ত কিছু ভুল ধারণা:

১.❌ “অটিজম মানে বাচ্চা কিছুই বুঝতে পারে না”
--- ভুল। অনেক শিশুই intelligent হয়—শুধু expression ভিন্ন।

২.❌ “বাচ্চা কথা বলে না মানে ওর hearing problem”
--- সবসময় না। অনেক সময় এটা অটিজমের early sign।

৩.❌ “ও বড় হলে নিজে থেকেই ঠিক হয়ে যাবে”
---সবচেয়ে বিপজ্জনক ভুল।
Early intervention ছাড়া delay বাড়তে থাকে।

৪.❌ “অটিজম মানে life শেষ”
--একদম ভুল।
--সঠিক চিকিৎসা পেলে অনেকেই school, job, independent life করতে পারে।

৫.❌ “Mobile দিলে শান্ত থাকে, তাই সমস্যা নেই”
--- Screen time বেশি হলে social interaction আরও কমে যায়।

৬.❌ “ও অন্যদের সাথে মিশে না মানে introvert”
--- Introversion আর autism এক জিনিস না।

৭.❌ “Parents দোষী”
--- না। এটা কারও দোষ না।
এটি মস্তিষ্কের বিকাশজনিত একটি অবস্থা..

আসলে,
অটিজম মানে “কম” না—
অটিজম মানে “ভিন্ন”।

Address

Bardhaman
Burdwan
713101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arnab Chakraborty, Psychiatrist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share