08/05/2026
মিনার্কী ( Menarche ) : মেয়েদের প্রথম মাসিক 🙆 ও বয়ঃসন্ধিকাল নিয়ে কিছু কথা।।
এই কিশোরী মেয়েটি অসহ্য পেটের যন্ত্রণা এবং বমি নিয়ে আমার কাছে এসেছিল ওর পিতামাতার সাথে। একদিন চিকিৎসার পরে একটু ভালো হয়ে যায়। দ্বিতীয়বার এসেছিল দেখাতে। তবুও আমি একটা আল্ট্রাসাউন্ড করে নিতে বলেছিলাম। তবে পরবর্তীকালে আর যোগাযোগ করেনি। মেয়েটির পরিচয় গোপন রাখতে মুখটি যতটা সম্ভব ব্লার করা হয়েছে। এবং উহার বাবা মায়ের অনুমতি নিয়েছিলাম এই শিক্ষামূলক পোস্ট টি করবো বলে। এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক ভিডিও । সকল বন্ধুদের অনুরোধ করছি যে, অন্য কোনো উদ্যেশ্যে ভিডিওটি ব্যাবহার করবেন না।
মিনার্কী ( Menarche ) হলো প্রথম ঋতুস্রাব, যা নারী বয়ঃসন্ধিকাল এবং প্রজনন পরিপক্কতার সূচনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সের মধ্যে (গড় বয়স ১২.৪–১২.৫ বছর) এটি ঘটে থাকে এবং এটি জিনগত, পুষ্টিগত ও পরিবেশগত কারণ দ্বারা প্রভাবিত হয় । এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু এই কিশোরীকে সেকথা কেউ বলেনি। সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল।
------------------------------------------------------------
#প্রথমমাসিক #পিরিয়ডস #মাসিক #পিরিয়ড_সচেতনতা #মাসিক #পিরিয়ড