Bhesaj Suraksha - ভেষজ সুরক্ষা

Bhesaj Suraksha - ভেষজ সুরক্ষা We are a group of rural women. We grow herbs after all the house work & make herbal products from it.

'ভেষজ সুরক্ষা'র মাধ্যমে কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের স্টিভিয়া (Stevia rebaudiana) চাষ।  বিক্রি করছেন স্টিভিয়ার চ...
22/02/2025

'ভেষজ সুরক্ষা'র মাধ্যমে কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের স্টিভিয়া (Stevia rebaudiana) চাষ। বিক্রি করছেন স্টিভিয়ার চারা ও শুকনো পাতা। স্টিভিয়ার পাতা চিনির চেয়ে প্রায় 200 গুন্ মিষ্টি হলেও এর 'স্টিভিওসাইড' এর জন্য ডায়াবেটিস, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে ও শূন্য ক্যালোরি হওয়ায় ওবেসিটি প্রতিরোধ করে। ন্যাচারাল সুইফ্টেনার হিসেবে WHO র থেকে অনুমতি মেলায় বিস্কুট, রুটি, ফ্রুটজুস ইত্যাদি প্রস্তুতে এখন ব্যবহার হচ্ছে। ২-৩ টি শুকনো পাতা ১ কাপ চায়ের জন্য যথেষ্ট।

40 গ্রামের প্যাকেট পাওয়া যাচ্ছে
**কোচবিহার সমবায়িকা,
**সুফল বাংলা (সাগর দিঘীর পাড়),
**জৈব চাষীর ঘর (শিলিগুড়ি)

এছাড়া online এর মাধ্যমেও- আমাদের ভেষজ গ্রাম ফেসবুক পেজে

New Price list of our products. For order please inbox us or whatsapp us.***There is an exciting offer for bulk order.
23/11/2024

New Price list of our products.

For order please inbox us or whatsapp us.

***There is an exciting offer for bulk order.

10/10/2024

১লা অক্টোবর ২০২০ সালে দূরদর্শন চ্যানেলে সম্প্রচারিত ভেষজ গ্রাম নিয়ে একটি প্রতিবেদন।
আসুন সকলে মাইল আমার এই মহৎ কর্মকাণ্ডে যোগদান করি। নিজের সংস্কৃতি, নিজের সমাজ, দেশ, সুস্বাস্থ্য, প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষা করি।

ফাস্টফুডের বিকল্প হিসেবে কাউনের বিস্কুট ( Foxtail Millet Biscuit) বাজারে নিয়ে এলেন কোচবিহার 1 ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ...
06/10/2024

ফাস্টফুডের বিকল্প হিসেবে কাউনের বিস্কুট ( Foxtail Millet Biscuit) বাজারে নিয়ে এলেন কোচবিহার 1 ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা 'ভেষজসুরক্ষা' প্রকল্পের মাধ্যমে।
# আজকের উত্তরবঙ্গ সংবাদ, পৃষ্ঠা-2
এবার এক ঝলকে দেখে নেয়া যাক কাউনের (Foxtail millet) উপকারিতা। আয়ুর্বেদে একে তৃনধান্য বলা হয়েছে। কাউনে সাধারণ চালের তুলানায় কার্বোহাইড্রেট কম রয়েছে তাই ডায়াবেটিসের সম্ভাবনা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, স্থুলতা কমায় । পুষ্টিবিদরা একে সুপার ফুড বলে থাকেন কারন - এতে প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক , ফাইবার রয়েছে। ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলিট বর্ষ হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ । ভারতে যেসব মিলেট চাষ হয় তার মধ্যে কাউন বা ফক্সটেল মিলেট হলো দ্বিতীয় ।
কোচবিহারের চিলকিরহাটের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাউন চাষ করে ঘরোয়া পদ্ধতিতে কাউনের সঙ্গে বাদাম, তিল, নারকেল মিশিয়ে গুড়ের পাক করে সুন্দর সুস্বাদু একটি বিস্কুট তৈরি করছেন। তারা জানান-এতে কোন সংরক্ষক বা প্রিজারভেতিভ দেওয়া থাকছে না বলে এতে ক্ষতিকারক দিকটাও কম থাকছে। প্যাকেটে দশটি করে বিস্কুট থাকছে দাম ৬০ টাকা তবে ছোটদের দুটি বিস্কুট খেলেই একটা কেক খাওয়ার সমান হয়ে যাবে । টিফিনের হয়ে যাবে এটা অনেকক্ষণ পেটে থাকে তাই খুব তাড়াতাড়ি খিদেও পাবে না এবং এর পুষ্টিগুণ যথেষ্ট বেশি রয়েছে ।
ইতিমধ্যেই নাটাবাড়ি-2 গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন খাদ্য দ্রব্য যেমন – আমলা ক্যান্ডি , তুলসী চা, মধু, কাউনের চাল, স্টিভিয়া পাতা ও বিভিন্ন মশলা গুঁড়ো ইত্যদি বাজারে এনেছেন।

এমন একটি অভূতপূর্ব উদ্যোগ নেয়ার অনুপ্রেরণা জোগানোর জন্যে Basab Kanti Dinda স্যার কে ধন্যবাদ।

আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন।
আমাদের ওয়েবসাইট www.dekhosasta.com

Address

Natabari-II, Tufanganj
Cooch Behar
736159

Alerts

Be the first to know and let us send you an email when Bhesaj Suraksha - ভেষজ সুরক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share