29/08/2026
insipidus(সর্করাহীন বহুমূত্র)
হ্যালো মাই ফ্রেন্ডস,আশা করি তোমরা সকলে ভালোই আছো।
বন্ধুরা ,তোমরা সকলেই ডায়াবেটিস রোগ টির সঙ্গে ভালো ভাবেই পরিচিত। কিন্তু আমি যে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নিয়ে আলোচনা করবো,সেটা সাধারণ বহুমূত্র রোগ থেকে সম্পূর্ণ আলাদা।
ইনসিপিডাস ডায়াবেটিস রোগে রক্ত,প্রস্রাব পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে প্রস্রাবে শর্করার পরিমাণ বৃদ্ধি হয় না ।
রোগ লক্ষণ:কি করে বোঝা যাবে ইনসিপিডাস ডায়বেটিস হয়েছে?
বার বার প্রস্রাব হয়,প্রচুর জলপিপসা,শরীরে ক্লান্তি,খুদা মন্দা,অনিদ্রা এছাড়া রক্ত পরীক্ষায় রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি না পায়।
কারণ: এই রোগের প্রধান কারণ *ভেসোপ্রেসিন নামক হরমোন।
ভেসপ্রেসিন হরমোন কি?
:হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে নিঃসৃত রস কে বলে ভেসোপ্রেসিন হরমোন যা পিটুইটারি গ্রন্থিতে জমা থাকে। সেখান থেকে সঠিক সময়ে পিটুইটারি গ্রন্থি ভেসোপরেসিন হরমোন রক্তে ছেড়ে দেয়।
ভেসোপ্রেসিন হরমোন আমাদের শরীরের তরল পদার্থের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
এখন বোঝা গেলো বন্ধুরা ডায়বেটিস ইনসিপিডাস এই রোগটি কেনো হয়।
হোমিওপ্যাথি ঔষধ আলফলফা মাদার টিনচার ভালো কাজ করে।
ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে একবার আলোচনা করে নিবেন।