মোহনা ক্লিনিক + Mohona Clinic

  • Home
  • India
  • Delhi
  • মোহনা ক্লিনিক + Mohona Clinic

মোহনা ক্লিনিক + Mohona Clinic SMILE😊is the best medicine of all problems!!!Keep smilling😀 stay Happy 😊
MOHONA CLINIC🏥
(Dr.M K Das)👨🏻‍⚕️

"মানুষের সেবাই ঈশ্বর সেবা"ভারতরত্নডাঃ বিধানচন্দ্র রায়-এর জন্মজয়ন্তী ও প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।💐🙏🏻১ জুলাইতা...
01/07/2026

"মানুষের সেবাই ঈশ্বর সেবা"

ভারতরত্ন

ডাঃ বিধানচন্দ্র রায়

-এর জন্মজয়ন্তী ও প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।💐🙏🏻

১ জুলাই

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, ১ জুলাই, পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস

দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তাঁদের নিষ্ঠা, সেবা ও মানবিকতাই সুস্থ সমাজ গঠনের অন্যত্যম ভিত্তি।🙏🏻

বিপদে-আপদে সময় অসময়ে যারা আমাদের এক ডাকে পাশে থাকে আজকে এই ডক্টর দিবসে, আসুন আমরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাই এবং সুস্থ সমাজ গঠনে তাদের পাশে থাকার অঙ্গীকার করি।🙏🏻

 #প্রিয়_চিকিৎসকগণ 🙏🏻মানুষ আপনাদের অত্যন্ত বিশ্বাস করে, নিজের কর্তব্য দায়িত্বসহকারে পালন করে চলুন।🙏🏻HAPPY DOCTOR'S DAY To...
01/07/2026

#প্রিয়_চিকিৎসকগণ 🙏🏻

মানুষ আপনাদের অত্যন্ত বিশ্বাস করে, নিজের কর্তব্য দায়িত্বসহকারে পালন করে চলুন।🙏🏻

HAPPY DOCTOR'S DAY To All JUNIOR, SENIORS DOCTORs & NURSE 🙏🏻🥰🙏🏻

সমস্ত সৎ ও নিষ্ঠাবান চিকিৎসকদের প্রতি ন্যাচরোবেদার শুভেচ্ছা !!🙏🏻🥰🙏🏻

#চিকিৎসা করার সময় এব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখুন যাতে, রোগীর অসুখ তাড়াতাড়ি দূর হয় এবং তাদের কোনওরকম সাইড এফেক্টের সম্মুখীন হতে না হয়।

মনে রাখবেন, আপনার মা-বাবা ও পরিবারের অন্যান্যরাও অসুস্থ হন এবং আপনি আশা রাখেন যে, ওনাদের চিকিৎসা যেন অত্যন্ত সহানুভূতির সাথে সহজ উপায়ে করা হয়।

আপনার কাছে এমন অনেক
রোগী আসেন, যাদের আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ। তাদের প্রতি সহমর্মিতা দেখালে আপনি শুধু সন্তুষ্টই হবেন না, বরং সর্বশক্তিমান, যিনি সৃষ্টির রচয়িতা, আপনার প্রতি কৃপাশীল হবেন।

যে রোগগুলির চিকিৎসায় আপনি সুদক্ষ নন, এমন রোগীদের বিশেষজ্ঞের কাছে পাঠানো আপনার কর্তব্য। নৈতিকতার এই দায়িত্ববোধ পালন করুন আর নিজের মাথা উঁচু রাখুন।

ওষুধের পরামর্শ দেওয়ার পাশাপাশি, খাদ্যাভ্যাস ও দিনযাপনে পরিবর্তন আনার ব্যাপারে বোঝানোর দায়িত্বও কিন্তু আপনারই। রোগীরা প্রায়শই মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। তাই তাদের কাউন্সেলিং এমনভাবে করুন যাতে, রোগী যখন চেম্বার থেকে বেরোবেন, তার মুখে যেন থাকে তৃপ্তির হাসি।🙏🏻😊🙏🏻

"মানুষের সেবাই ঈশ্বর সেবা"

দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তাঁদের নিষ্ঠা, সেবা ও মানবিকতাই সুস্থ সমাজ গঠনের অন্যত্যম ভিত্তি।🙏🏻

বিপদে-আপদে সময় অসময়ে যারা আমাদের এক ডাকে পাশে থাকে আজকে এই ডক্টর দিবসে, আসুন আমরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাই এবং সুস্থ সমাজ গঠনে তাদের পাশে থাকার অঙ্গীকার করি।🙏🏻



বিপদের দিনে কেউ পাশে থাকবেনা! বাস্তব সত্য কথা ✅
21/05/2026

বিপদের দিনে কেউ পাশে থাকবেনা! বাস্তব সত্য কথা ✅

*তীব্র গরমে কেউ অসুস্থ হলে তৎক্ষণাৎ কী করবেন?১)রোগীকে দ্রুত রোদ থেকে সরিয়ে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যান।২)গায়ের অ...
20/05/2026

*তীব্র গরমে কেউ অসুস্থ হলে তৎক্ষণাৎ কী করবেন?

১)রোগীকে দ্রুত রোদ থেকে সরিয়ে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যান।

২)গায়ের অতিরিক্ত বা টাইট পোশাক ঢিলে করে দিন।

৩)ভিজে কাপড় দিয়ে সারা শরীর বারবার মুছিয়ে দিন (স্পঞ্জিং)।

৪)অবস্থা জটিল হলেও এই কুলিং মেথডগুলো মানতে মানতেই হাসপাতালে নিয়ে যান।

৫)অল্প অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে স্নান করিয়ে দিন।

৬)জ্ঞান থাকলে ওআরএস বা ঠান্ডা জল খাওয়ান, জ্ঞান হারালে মুখে জল দেবেন না।

৭)অবস্থার উন্নতি না হলে অবিলম্বে নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারের কাছে যান।

 #যে_হাত_ইনজেকশন_দেয়_সেই_হাতই_কখনও_ভরসার_স্পর্শ_হয়ে_চোখের_জল_মুছে_দেয়🥼🩺International Nurses Day প্রতি বছর ১২ মে পালিত...
12/05/2026

#যে_হাত_ইনজেকশন_দেয়_সেই_হাতই_কখনও_ভরসার_স্পর্শ_হয়ে_চোখের_জল_মুছে_দেয়🥼🩺
International Nurses Day প্রতি বছর ১২ মে পালিত হয়, আধুনিক নার্সিংয়ের পথপ্রদর্শক Florence Nightingale-এর জন্মদিনে।
এই দিনটি সেই সব নার্সদের প্রতি শ্রদ্ধা,যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছেন দিন-রাত।
সাদা পোশাকের আড়ালে লুকিয়ে থাকে হাজার মানুষের ভরসা।নার্সরা শুধু চিকিৎসা করেন না, তাঁরা আশার আলোও জ্বালিয়ে রাখেন।
মানবতার সবচেয়ে কোমল স্পর্শের নাম — নার্স।
যেখানে মানুষ অসহায়,সেখানে নার্সরা হয়ে ওঠেন সাহসের আরেক নাম।নিজের ক্লান্তি ভুলে যারা অন্যের জীবন বাঁচায়, তারাই প্রকৃত যোদ্ধা।International Nurses Day শুধু একটি দিবস নয়,এটি মানবতার নীরব যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।যখন একজন মানুষ যন্ত্রণায় ভেঙে পড়ে, তখন একজন নার্স শুধু ওষুধ দেন না — সাহস দেন, ভরসা দেন, বেঁচে থাকার ইচ্ছেও জাগিয়ে তোলেন।
েছিলেন —
.🥼🩺
কারণ নার্সিং শুধু পেশা নয়, এটি হৃদয়ের এক গভীর মানবিকতা।গভীর দার্শনিক অনুভূতি!
নার্সরা হাসপাতালের সেই নীরব আলো,
যারা নিজের ক্লান্তি লুকিয়ে অন্যের ব্যথা কমানোর চেষ্টা করেন।রাত জেগে থাকা, অসহায় মানুষের হাত ধরে সাহস দেওয়া — এগুলো কেবল দায়িত্ব নয়,এক ধরনের ত্যাগ।
#শ্রদ্ধা তাদের প্রতি ❤️❤️🙏🏻
“নার্সরা প্রমাণ করেন — ভালোবাসাও কখনও কখনও চিকিৎসা হতে পারে।”
Roy paladhi 🙏🏻

বিশ্ববিখ্যাত Christian Medical College Vellore-এ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে অসংখ্য মানুষ চিকিৎসার জন্য ...
04/04/2026

বিশ্ববিখ্যাত Christian Medical College Vellore-এ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে অসংখ্য মানুষ চিকিৎসার জন্য আসেন

কিন্তু অনেকেই জানেন না, কোন দিন, কোন সময়ে, কোন ডাক্তার কোথায় বসেন। ফলে রোগীদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হল, যাতে আগে থেকেই পরিকল্পনা করে যেতে পারেন এবং কোনো দালা/ল চক্রের ফাঁ/দে না পড়েন

⚕️ ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগ ⚕️

এই বিভাগটি ৪টি ভাগে বিভক্ত—Cardiology I, II, III, IV। এছাড়াও বিশেষ ক্লিনিক রয়েছে।

🔹 Cardiology I

📅 দিন: মঙ্গলবার ও শুক্রবার
📍 লোকেশন: OP বিল্ডিং 120
👨‍⚕️ ডাক্তারবৃন্দ:

ডা. জর্জ জোসেফ

ডা. বিজি স্যামুয়েল থমসন

ডা. অর্পুধ মাইকেল আনন্দারাজ

ডা. থমাস ভার্গিসে

🔹 Cardiology II

📅 দিন: সোমবার ও বৃহস্পতিবার
📍 লোকেশন: OP বিল্ডিং 120
👨‍⚕️ ডাক্তারবৃন্দ:

ডা. পল ভি. জর্জ

ডা. নাথানিয়েল স্যামসন

ডা. প্রতীশ জর্জ ম্যাথেন

👉 হার্ট ভালভ বা স্ট্রাকচারাল সমস্যার জন্য:

ডা. জন জোসে

🔹 Cardiology III (Heart Failure Clinic)

👨‍⚕️ ডাক্তারবৃন্দ:

ডা. উম্মেন জর্জ

ডা. অনুপ জর্জ অ্যালেক্স

ডা. আব্রাহাম স্পিডি

🔹 Cardiology IV (Arrhythmia & Pacemaker Clinic)

📍 লোকেশন: Alpha Clinic
📅 দিন:

সোমবার ও বৃহস্পতিবার → ডা. ডেভিড চেজ

মঙ্গলবার ও শুক্রবার → ডা. জন রোশন জ্যাকব

⚕️ কার্ডিও ভাসকুলার ও থোরাসিক সার্জারি ⚕️

📍 লোকেশন: OP বিল্ডিং, ১ম তলা 110

📅 সোমবার ও বৃহস্পতিবার:

ডা. বিরলা রয় জ্ঞানমুথু

ডা. আলফা ম্যাথিউ

ডা. দীপক নারায়ণন

📅 মঙ্গলবার ও শুক্রবার:

ডা. বিনায়ক শুক্লা

ডা. কোরাহ টি. কুরুভিলা

ডা. বিনয় এম. রাও

ডা. সন্তোষ বেঞ্জামিন

📅 বুধবার ও শুক্রবার:

ডা. রয় থ্যাঙ্কাচেন

ডা. রবি শঙ্কর

ডা. শ্যালোম সিলভেস্টার

⚕️ ডার্মাটোলজি বিভাগ ⚕️

📍 লোকেশন: OPD ব্লক 220

Unit I

📅 নতুন রো/গী: সোম, বুধ, শুক্র (সকাল)
📅 পুরনো রো/গী: সোম, বুধ, শুক্র (সন্ধ্যা)

Unit II

📅 নতুন ও পুরনো: মঙ্গল, বৃহস্পতি
📅 শুধুমাত্র পুরনো: শনিবার

⚕️ ডেন্টাল বিভাগ ⚕️

📍 লোকেশন: OPD ব্লক 130 / Alpha Clinic

🦷 Oral & Maxillofacial Surgery:

সোম, বুধ, শুক্র

🦷 General Dentistry:

সোম, বুধ, শুক্র

🦷 Orthodontics:

Alpha Clinic

⚕️ ENT বিভাগ ⚕️

📍 লোকেশন: OPD ব্লক 320/330 (৩য় তলা)

🔹 Unit I (Head & Neck Tumour):
📅 সোম ও বুধ

🔹 Unit II (Pediatric ENT):
📅 মঙ্গল (নতুন), বৃহস্পতি (পুরনো)

🔹 Unit III (নাক, সাইনাস, কান সমস্যা):
📅 বুধ, শনি (নতুন), বৃহস্পতি (পুরনো)

🔹 Unit IV (Cochlear Implant):
📅 সোম (নতুন), বৃহস্পতি (পুরনো)

🔹 Unit V (Voice Clinic):
📅 মঙ্গল ও শুক্র

⚕️ গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ ⚕️

📍 লোকেশন: OPD ব্লক 600B (PCF 101)
📅 দিন: সোম–শুক্র

👨‍⚕️ ডাক্তারবৃন্দ:

ডা. এ. জে. জোসেফ

ডা. অমিত কুমার দত্ত

ডা. অনুপ জন

ডা. এবি জর্জ সাইমন

ডা. রাজীব জলিল

ডা. অজিত থমাস

ডা. সি. ই. ইপেন

ডা. উদয় জর্জ জাকারিয়া

⚕️ জেনারেল মেডিসিন বিভাগ ⚕️

📍 লোকেশন: OP ব্লক 210
📅 দিন: সোম–শুক্র

👉 বহু অভিজ্ঞ ডাক্তার প্রতিদিন বসেন।

👴 Geriatrics (বয়স্কদের চিকিৎসা):
📅 মঙ্গল ও শুক্র
📍 লোকেশন: 600B

⚕️ নেফ্রোলজি বিভাগ ⚕️

📍 লোকেশন: OP ব্লক 340
📅 দিন: সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র (বিকেল)

👉 কিডনি, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট সংক্রান্ত চিকিৎসা হয়।

📍 হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ

🏥 Christian Medical College Vellore
📍 Ida Scudder Road, Vellore – 632004, Tamil Nadu
📞 0416-2281000 / +91 9498760000

⚠️ গুরুত্বপূর্ণ টিপস

✔ যাওয়ার আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিন
✔ সব রিপোর্ট সাথে রাখুন
✔ অচেনা দালা/লদের থেকে দূরে থাকুন
✔ আগেই ডিপার্টমেন্ট ও ডাক্তারের দিন জেনে যান

📢 এই পোস্টটি ছড়িয়ে দিন, অনেকের উপকার হবে

১ নম্বর গ্যাস্ট্রো হাসপাতাল AIG-তে যাওয়ার কমপ্লিট গাইড! 🏥 গত কয়েক বছরে কয়েক হাজার বাঙালির প্রা/ণ বাঁচি/য়েছে এই হাসপাতাল!...
04/04/2026

১ নম্বর গ্যাস্ট্রো হাসপাতাল AIG-তে যাওয়ার কমপ্লিট গাইড! 🏥

গত কয়েক বছরে কয়েক হাজার বাঙালির প্রা/ণ বাঁচি/য়েছে এই হাসপাতাল! 🩺✨

​পশ্চিমবঙ্গ থেকে অনেকেই পেটের রো/গ বা লিভারের সমস্যায় ভুগছেন, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে দিশেহারা। হায়দ্রাবাদের AIG Hospitals (Gachibowli) বর্তমানে ভারতের শ্রেষ্ঠ গন্তব্য। আপনি সাধারণ মধ্যবিত্ত হন বা গরিব—সঠিক তথ্য জানা থাকলে সেরা চিকিৎসা পাওয়া সম্ভব

​📍 হাসপাতালের ঠিকানা:➡️

AIG Hospitals, Plot No. 2/3/4/5, Survey No. 83/1, Mindspace Road, Gachibowli, Hyderabad, Telangana - 500032. (এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে মাত্র ৪০-৫০ মিনিট)।

​🤢 গ্যাসের ও পেটের কী কী সমস্যার সমাধান এখানে মেলে?

AIG-তে নিচের এই সমস্যাগুলোর বিশ্বমানের চিকিৎসা হয়:

​১. ক্রনিক অ্যাসিডিটি ও বুক জ্বা/লা: দীর্ঘদিনের গ্যাস্ট্রিক রিফ্লাক্স (GERD) বা বুক জ্বলার স্থায়ী সমাধান

২. পেট ফাঁপা ও বদহজম: খাবার হজম না হওয়া বা সারাক্ষণ পেট ভার হয়ে থাকার চিকিৎসা

৩. পেটে ব্যথা ও আলসার: পাকস্থলী বা অন্ত্রের আল/সার শনাক্তকরণ ও এন্ডোস্কোপিক চিকিৎসা

৪. গলব্লাডার পাথর (Gallstones): পিত্তথলির পাথর এবং পিত্তনালীর ব্লকেজ (ERCP-র মাধ্যমে)

৫. অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস (Pancreas): প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের যেকোনো জটিল রোগ।

৬. লিভারের সমস্যা: ফ্যাটি লিভার, জন্ডিস, লিভার সিরোসিস এবং হেপাটাইটিস (B ও C)

৭. আইবিএস (IBS) ও কো/ষ্ঠকাঠিন্য: দীর্ঘদিনের পেট খারাপ বা কো/ষ্ঠকাঠিন্যের আধুনিক চিকিৎসা

৮. পাই/লস ও ফি/শার: মলদ্বা/রের যেকোনো সমস্যা বা র/ক্ত পড়ার ব্যথাহীন চিকিৎসা

৯. অন্ত্রের প্রদা/হ (IBD/Crohn's): অ/ন্ত্রের ঘা বা র/ক্ত আমাশয়ের বিশেষায়িত চিকিৎসা।

১০. ক্যা/ন্সার স্ক্রিনিং: পেট বা কোলন ক্যা/ন্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ


🟢 ১. কেন সবাই AIG-তে ছোটে?

বিশ্বখ্যাত ডাক্তার ডি. নাগেশ্বর রেড্ডি এখানে বসেন। এখানে এমন সব মেশিন আছে যা দিয়ে বড় কোনো কাটাছেঁড়া ছাড়াই এন্ডোস্কোপির মাধ্যমে পেটের লিভার বা গলব্লাডারের পাথর বের করে আনা হয়। এক কথায়, এখানে অসম্ভবও সম্ভব হয়!

​👨‍⚕️ সেরা ডাক্তারদের তালিকা (যাদের দেখাতে সবাই ভিড় করে):

​গ্যাস্ট্রো বিশেষজ্ঞ: ডাঃ ডি. নাগেশ্বর রেড্ডি (চেয়ারম্যান), ডাঃ মনু ট্যান্ডন, ডাঃ সন্দীপ লখটাকিয়া, ডাঃ রূপা ব্যানার্জি।
​লিভার বিশেষজ্ঞ: ডাঃ পি. এন. রাও, ডাঃ মিঠুন শর্মা।
​সার্জন: ডাঃ জি. ভি. রাও।

চিকিৎসার পদ্ধতি (Step-by-Step)➡️

​রেজিস্ট্রেশন: হাসপাতালে পৌঁছে প্রথমে একটি UHID কার্ড তৈরি করতে হয়।
​কনসালটেশন: বিশেষজ্ঞ ডাক্তার পুরনো রিপোর্ট দেখবেন। (মহিলা রোগীদের জন্য আলাদা বিশেষজ্ঞ ও নার্সের সুবিধা আছে)।
​টেস্ট: প্রয়োজন অনুযায়ী এন্ডোস্কোপি বা সিটি স্ক্যান করার পর ওষুধ বা প্রসিডিউর করা হয়।

​🟢 ২. যাওয়ার আগে এই ৫টি কাজ না করলে পস্তাবেন:

১. অনলাইন বুকিং: যাওয়ার অন্তত ১ মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন। নাহলে সেখানে গিয়ে ১০ দিন বসে থাকতে হবে।
২. পুরনো সব রিপোর্ট: আপনার লোকাল ডাক্তারের দেওয়া সব রিপোর্ট, সিটি স্ক্যান বা এক্স-রে ফিল্ম সাথে নিন। নতুন করে টেস্ট করার টাকা বাঁচবে।
৩. অ্যাটেন্ডেন্ট: রোগীর সাথে অন্তত একজন শক্তপোক্ত মানুষ অবশ্যই রাখুন।
৪. ভাষা: হিন্দি বা ইংরেজি না জানলেও চিন্তা নেই, সেখানে প্রচুর বাঙালি স্টাফ ও রো/গী থাকে।
৫. সময়: হাতে কমপক্ষে ৫-৭ দিন সময় নিয়ে যান।

​✈️ ৩. পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে সস্তায় যাওয়ার উপায়:

​ট্রেন: হাওড়া থেকে ফলকনুমা বা ইস্ট-কোস্ট এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ স্টেশনে নামুন। খরচ কমাতে ওলা/উবার অটোতে হাসপাতালে যান।
​বিমান: কলকাতা থেকে সরাসরি ২ ঘণ্টা ১৫ মিনিট।

​💰 ৪. খরচের সঠিক হিসেব ও সরকারি সাহায্য:
(আনুমানিক)

​ডাক্তার ফি: ৫০০-১০০০ টা/কা। টেস্ট: ৫,০০০-১২,০০০ টা/কা।

💥​আয়ুষ্মান ভারত: নির্দিষ্ট কিছু জটিল সার্জারিতে এই কার্ডে সুবিধা পাওয়া যায়।

💥স্বাস্থ্যসাথী কার্ড এখানে চলে না।

​হেলথ ইন্স্যুরেন্স: যেকোনো প্রাইভেট বীমা থাকলে ক্যাশলেস সুবিধা পাবেন।

​📲 ৫. দরকারি কন্টাক্ট নম্বর (সেভ করে রাখুন):

​অ্যাপয়েন্টমেন্ট: +91 40 4244 4222

​বাঙালিদের জন্য সাহায্য (International Desk): +91 90002 64442 (নীলাদ্রি সামল)

​🏠 ৬. থাকা ও খাওয়ার জায়গা (বাঙালিদের জন্য):

হাসপাতালের পাশেই সস্তায় থাকার জায়গা (১০০০-২০০০ টাকা):
​মা লক্ষ্মী গেস্ট হাউস: 7319410446 / 7384474289
​নিমন্ত্রণ লজ: 7319242469
​শ্রী সাই গেস্ট হাউস: 9618978971
(এখানে মাছ-ভাত থেকে শুরু করে সব বাঙালি খাবার পাওয়া যায়)।

​⚠️ শেষ কথা: সঠিক চিকিৎসার অভা/বে যেন কোনো প্রাণ না যায়। আপনার একটি 'শে/য়ার' হয়তো কোনো অসহায় মানুষের প্রাণ বাঁচাতে পারে

পোস্টটি আপনার টাইমলাইনে সেভ করে রাখুন এবং বন্ধুদের মেনশন করুন

ভাই ও বোনেরা নিয়মিত ব্যায়াম করুন। হাঁটাহাঁটি করুন।🚶🏻‍♂️ যেকোনো নেশা বর্জন করুন❌ অতিরিক্ত তেল ,চিনি, ফাস্টফুড, ফ্রাইড খাব...
02/04/2026

ভাই ও বোনেরা নিয়মিত ব্যায়াম করুন। হাঁটাহাঁটি করুন।🚶🏻‍♂️ যেকোনো নেশা বর্জন করুন❌ অতিরিক্ত তেল ,চিনি, ফাস্টফুড, ফ্রাইড খাবার বাদ দিন। যতটা পারা যায় প্রসেস ফুড এড়িয়ে চলুন। বাইরে মাস্ক ইউজ করুন। পরিমিত খাওয়া দাওয়া করুন। টেনশন মুক্ত থাকুন। সাধ্যের বাইরে লাইফস্টাইল নিবেন না। পৃথিবীর সব বোঝা নিজের কাঁধে নিবেন না। মাঝে মাঝে ঘুরতে যান খুব আনন্দ করুন! রাজনীতি, অর্থনীতি , সংস্কৃতি, সমাজ এমনই থাকবে। অন্তত আপনার জীবদ্দশায় খুব একটা পাল্টাবে না। নিজের যত্ন নিন, সুস্থভাবে বার্ধক্যে পৌঁছান। সুস্থভাবে বার্ধক্যে পৌঁছনো সম্ভব। ৪০ এর পরেই ডায়াবেটিস, প্রেসার, ক্রনিক কিডনি ডিজিজ স্বাভাবিক না। বহু মানুষ রোগমুক্ত জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেছে এবং এখনো করে।

একবার অসুস্থ হলে টের পাবেন কোন শকুনের ভাগাড়ে আপনি আছেন। চিকিৎসা পরিষেবাটা এতটাই জঘন্য, সাধারণ মানুষ হাসপাতালের চক্কর কাটতে কাটতে পেশেন্ট আধমরা হয়ে যাবে। তবুও পেশেন্টকে ভর্তি করাতে পারবেন না, আর প্রাইভেটে তো রক্তচোষার মত সব বসে আছে সাধারণ মানুষের চিকিৎসার বাইরে..!
এখানে হাসপাতালে সিন্ডিকেট, এম্বুলেন্স সিন্ডিকেট, আইসিইউ সিন্ডিকেট, টেস্ট এ সিন্ডিকেট, হাসপাতাল- ফার্মেসি সিন্ডিকেট, লাশের গাড়িতে ও সিন্ডিকেট। নিজেতো মরবেন সাথে ফ্যামিলিকেও নিঃস্ব করে রেখে যাবেন।

সিজারের পর সবার দাগ একরকম হয় না। কারো দাগ হালকা, কারো একটু উঁচু, কারো চওড়া। এগুলো কী বোঝায় জানেন?🔴 Normal Scar (স্বাভাবি...
21/02/2026

সিজারের পর সবার দাগ একরকম হয় না। কারো দাগ হালকা, কারো একটু উঁচু, কারো চওড়া। এগুলো কী বোঝায় জানেন?

🔴 Normal Scar (স্বাভাবিক দাগ)
দাগটা সমান, ত্বকের সাথে মিশে গেছে।
এটা শরীরের স্বাভাবিক ও সুস্থ হিলিং-এর ফল। চিন্তার কিছু নেই।
সম্ভাব্য অসুবিধা: হালকা টান, সামান্য অসাড়ভাব বা মাঝে মাঝে চুলকানি থাকতে পারে, যা সময়ের সাথে কমে যায়।

🔴 Keloid (কেলয়েড)
দাগটা ফুলে ওঠা, মোটা ও শক্ত হয়।
কখনো কখনো কাটার জায়গার বাইরে পর্যন্ত বাড়তে পারে।
এটা অতিরিক্ত কোলাজেন তৈরি হওয়ার কারণে হয়।
সম্ভাব্য অসুবিধা: চুলকানি, জ্বালা, ব্যথা, ধীরে ধীরে দাগ বড় হতে থাকা। অনেক সময় চিকিৎসা বা ইনজেকশন প্রয়োজন হতে পারে।

🔴 Hypertrophic Scar (হাইপারট্রফিক দাগ)
দাগটা উঁচু ও মোটা হয়, তবে কাটার জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
সময় গেলে অনেক ক্ষেত্রে কিছুটা কমে আসে।
সম্ভাব্য অসুবিধা: শক্তভাব, চাপ দিলে ব্যথা বা অস্বস্তি।

🔴 Stretched / Alargada Scar (চওড়া বা টান পড়া দাগ)
দাগটা চওড়া বা পাতলা হয়ে যায়।
ত্বকে বেশি টান, ওজন ওঠানামা বা হিলিংয়ের সময় চাপ পড়লে এমন হতে পারে।
সম্ভাব্য অসুবিধা: ত্বক পাতলা লাগা, টান বা অস্বস্তি; সাধারণত বড় মেডিকেল সমস্যা হয় না

নিচের সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাবেন,,,,,,,,,,
– দাগের জায়গা লাল হয়ে ফুলে যাওয়া
– পুঁজ, পানি বা দুর্গন্ধ বের হওয়া
– তীব্র বা বাড়তে থাকা ব্যথা
– দাগ হঠাৎ দ্রুত বড় হওয়া
– জ্বরের সাথে দাগে ব্যথা থাকা।

দাগ যেমনই হোক, অস্বাভাবিক পরিবর্তন দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।
আপনার শরীরকে ভালোবাসুন। নিজে সচেতন থাকুন। আর অন্যকে সচেতন করতে পোস্টটি শেয়ার করে দিন।।






নিপা ভাইরাস, আতঙ্ক নয়...☝🏻সতর্ক থাকুন। 👍🏻
13/01/2026

নিপা ভাইরাস, আতঙ্ক নয়...☝🏻
সতর্ক থাকুন। 👍🏻

Address

NEW DELHI (GTB Nagar)
Delhi
KOLKATA,(CANNING)

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919560060989

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহনা ক্লিনিক + Mohona Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোহনা ক্লিনিক + Mohona Clinic:

Shortcuts

Share