Dr. Das' Nursing Home & Diagnostic Centre Pvt Ltd.

Dr. Das' Nursing Home & Diagnostic Centre Pvt Ltd. Facilities Available :
C. T. SCAN [4 Slice - Revolution Acts ES] (24 hrs. )
Ultra Sonography (Logiq

13/04/2026

সবুরে মেওয়া ফলে !!!

আজ্ঞে হ‍্যাঁ। আমরা ডাঃ দাশ' নার্সিংহোম ও ডায়গনস্টিক সেণ্টার প্রাঃ লিঃ-এর কর্মী ও কর্তৃপক্ষ সকলেই জানি গত চার মাস আমাদের প্রতিষ্ঠানে সি. টি. স্ক‍্যান্ পরিষেবা বন্ধ থাকায় আপনাদের অত্যন্ত অসুবিধা হয়েছে। আমরা সব রকমে চেষ্টা করেছি যত শীঘ্র সম্ভব এই পরিষেবা চালু করতে, কিন্তু কিছু কিছু সমস্যা এমন থাকে যার সমাধান মানুষ অনেক চেষ্টা করেও করে উঠতে পারে না‌।

আপনাদের জেলার এই প্রাচীনতম সি. টি. স্ক‍্যান্ প্রতিষ্ঠানের চব্বিশ ঘণ্টা উন্নতমানের পরিষেবা দেওয়ার ঐতিহ্য, দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান্ ও রেডিওলজিস্টদের নির্ভরযোগ্য রোগনির্ণয় এবং সি. টি. স্ক‍্যানের সঙ্গে সঙ্গে অন‍্যান‍্য আনুষঙ্গিক পরীক্ষা তথা চিকিৎসার সুবিধা গত কয়েক মাস আপনাদের কাছে পৌঁছে দিতে না পারার জন‍্য অন্তত দুঃখিত।

কিন্তু এখন আমরা আবার তৈরী হয়েছি সেই দীর্ঘদিনের ভরসাযোগ‍্য পরিষেবা নিয়ে।

এই কয়েক মাসের মধ্যে আমরা এমন সি. টি. স্ক‍্যান্ মেশিন বসিয়ে চালু করেছি যা এই অঞ্চলে তো বটেই, গোটা দেশেই প্রথম।

এতবছর চার স্লাইসের স্ক‍্যানেই আমাদের সন্তুষ্ট থাকতে হ'ত। কিন্তু এখন এসেছে চল্লিশ স্লাইসের স্ক‍্যান্ মেশিন। অর্থাৎ আগের চেয়ে দশগুণ বেশী পরিষ্কার ছবি -- যা রোগ-নির্ণয়কে সহজতর এবং অনেক বেশী নির্ভুল করবে।

এ'টি পৃথিবীতে এই ধরণের প্রথম সি. টি. স্ক‍্যান্ মেশিন যা প্রকৃত অর্থেই 0.55 মিলিমিটারের অতি সূক্ষ্ম স্লাইস্ কাট্ ব‍্যবহার করে রোগনির্ণয়ের ক্ষেত্রে ভুলভ্রান্তি এড়াতে পারে।

তার সাথে 3.8 MHU-এর শক্তিশালী টিউব অত্যন্ত দক্ষ স্ক‍্যানিংয়ের ক্ষমতা রাখে।

সেইসঙ্গে যুক্ত হয়েছে অনেক বেশী শক্তিশালী এবং একাধিক দৃষ্টিকোণ থেকে ছবি নিতে সক্ষম কাছের ও দূরের একাধিক ক‍্যামেরা -- যারা রোগীর প্রকৃত অবস্থা নির্ধারণে অনেক বেশী সহায়ক।

আগে স্ক‍্যানের সময় রোগীর অবস্থানগত ত্রুটি, শরীরে ধাতব বস্তুর উপস্থিতি, নড়াচড়া, শ্বাস ধরে রাখতে না পারা প্রভৃতি নানান কারণে ছবির মান খারাপ হ'ত। অনেক সময় রোগীকে আবার স্ক‍্যান্ করাতে আমরা বাধ‍্য হতাম। কিন্তু এই অত‍্যাধুনিক যন্ত্র AI-এর সহায়তায় শুরুতেই এই সব ত্রুটির সম্ভাবনা দূর করে একবারের চেষ্টাতেই যেমনটি আপনারা চান তেমন নির্ভুল ছবি তুলতে সমর্থ।

উপরন্তু এ'টি পৃথিবীর দ্রুততম সি. টি. স্ক‍্যান্ মেশিনগুলির মধ‍্যে একটি -- যা 0.71 প্রতি সেকেণ্ডের গতিতে ঘূর্ণনের ফলে অনেক অল্প সময়ের মধ্যে অনেক উন্নত ও নির্ভুল ছবি তুলতে পারে। ফলে বেশীক্ষণ রোগীকে অপেক্ষা করতে হয় না এবং ক্লান্তি ও বিরক্তি জনিত নড়াচড়া ছবির গুণগত মান নষ্ট করতে পারে না।

তাছাড়াও এই অত্যন্ত সুদক্ষ স্ক‍্যানার্ নিজেই পরিস্থিতি ও প্রয়োজন বুঝে যতটুকু ডোজ়ে এক্স রে এবং কণ্ট্রাস্ট্ ডাই দিয়ে সবচেয়ে সেরা ছবি তোলা সম্ভব ততটুকু ডোজ়েই কাজ সুসম্পন্ন করে। ফলে প্রয়োজনের তুলনায় বেশী এক্স রে এবং কণ্ট্রাস্ট্ শরীরে গিয়ে রোগীর সমস্যা বাড়িয়ে দেয় না।

এই নতুন যুগের যন্ত্র ন‍্যূনতম মাত্রায় এক্স রে ব‍্যবহার করেও মস্তিষ্ক (brain), উদর (abdomen), কণ্ঠদেশ (neck), শ্বসনতন্ত্র (pulmonary), কিডনি (renal), বক্ষোদেশ ও দেহকাণ্ড (thorax) এবং অন‍্যান‍্য সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ (limbs) প্রভৃতি যাবতীয় জায়গার রক্তসংবহনতন্ত্রের নির্ভুল এঞ্জিওগ্রাম্ করতে পারে। স্বভাবতঃই এর ফলে রোগনির্ণয়ের ও চিকিৎসার গুণমান বৃদ্ধি পায় অথচ এক্স রে ব‍্যবহার জনিত সমস্যা কম হয়।

সি. টি. ভে়সেল্ এ্যানালিসিসের উন্নততর সফ্টওয়‍্যারের সাহায্যে এই মেশিনে উচ্চতর রেজোল‍্যুশন্ ও সঠিক মাত্রায় কণ্ট্রাস্ট ব‍্যবহার করে 3D চিত্র নির্মাণ করে রক্ত সংবহনের পথগুলির স্পষ্ট ধারণা পাওয়া যায়, যা রক্ত সংবহনতন্ত্রের যাবতীয় ব‍্যাধির, বিশেষ করে cardio vascular এবং meyeo vascular সমস্যাগুলি সঠিকভাবে খুঁজে বের করে চিকিৎসাকে আরো সফল করতে পারে।

সি. টি. কোলন্ এ্যানালিসিসের সুবিধা থাকায় এই যন্ত্রে কোলনোস্কপি ছাড়াই 2D ও 3D চিত্রনির্মাণ করে বৃহদন্ত্র ও পায়ুপথের অস্বাভাবিকতা নির্ণয় করে চিকিৎসা করা সম্ভব।

সি. টি. লাঙ্ নড‍্যুল্ ও লাঙ্ ডেন্সিটি এ্যানালিসিসের সফ্টওয়্যার্ থাকায় এই যন্ত্রে স্বল্প ডোজ়ে এক্স রে দিয়ে উচ্চ রেজো়ল‍্যুশনের ত্রিমাত্রিক ছবি নির্মাণ করে AI-এর সাহায্যে ফুসফুসের ক‍্যান্সার নির্ধারণ অনেক সহজে করে চিকিৎসা শুরু করা সম্ভব হয়।

সি. টি. বোন্ এ্যানালিসিসের সুবিধাও এই মেশিনে আছে। ফলে উচ্চ রেজো়ল‍্যুশনের 3D ছবির সাহায্যে হাড়ের বাইরের (cortical) এবং ভিতরের (trabecular) স্তরের ঘনত্ব, শক্তি, গুণগত অবস্থা প্রভৃতি জানা যায়; হাড় ভাঙার এবং ক্ষতি হওয়ার সম্ভাব্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়; যদি হাড়ের কোন ক্ষতি আগেই হয়ে গিয়ে থাকে তবে তার গুরুত্ব পরিমাপ করা যায় এবং এমনকি কোন implant প্রতিস্থাপনের প্রয়োজন থাকলে তার পরিকল্পনা করার ব‍্যাপারেও দিকনির্দেশ পাওয়া যায়।

এই ধরণের যন্ত্রের মধ্যে এ'টিতেই প্রথম uAI VisionIn-Bore Experience সুবিধা সংযোজিত হয়েছে। সেই সুবাদে 3D ক‍্যামেরা থেকে পাওয়া চিত্র দিয়ে AI-এর সাহায্যে তাৎক্ষণিকভাবে রোগীর 360 ডিগ্রির ডিজিটাল মডেল নির্মাণ করে তাঁর রোগ নির্ণয়ের জন‍্য সর্বশ্রেষ্ঠ অবস্থান সবচেয়ে নিরাপদে পরিকল্পনা করা সম্ভব হয়। ফলে রোগীর শারীরিক বৈশিষ্ট্য যথা উচ্চতা, স্থূলতা, শারীরিক গঠন অনুযায়ী ঠিক কেমন ভাবে তাঁকে শোয়ালে একবারের চেষ্টাতেই তুলনামূলকভাবে ন‍্যূনতম মাত্রায় এক্স রে ব‍্যবহার করে, তাঁর নড়াচড়া এবং অন‍্যান‍্য যেসব কারণে ছবির গুণগত মান খারাপ হ'তে পারে তার কোন সম্ভাবনা দেখা দিলেই সেই বিষয়ে অবগত করিয়ে তা দূর করার ব‍্যবস্থা করে অত্যন্ত কম সময়ের মধ্যে উৎকৃষ্ট মানের ছবি তোলা যায়।

সেই সঙ্গে আছে ডাঃ দাশ' নার্সিংহোম ও ডায়গনস্টিক সেণ্টার প্রাঃ লিঃ-এর দীর্ঘদিনের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য টেকনিশিয়ান্ এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে বহু বছর ধরে যুক্ত অত্যন্ত জ্ঞানী ও দক্ষ রেডিওলজিস্টদের পরিষেবা।

আমাদের সুনাম একদিনে গড়ে ওঠেনি। রোগীদের জন‍্য যুক্তিসঙ্গত মূল‍্যে সেরা পরিষেবা প্রদানের দীর্ঘ তিপান্ন বছরের ঐতিহ‍্যের ভিত্তিতেই মানুষ আমাদের ওপর ভরসা করেন। নানান বাধাবিপত্তি অতিক্রম করে, প্রচুর ঝুঁকি নিয়ে এবং প্রবল পরিশ্রম ও অর্থ ব‍্যয় করেও আমরা তাই এখানকার সাধারণ মানুষের সেবায় নিয়ে এসেছি এই অত‍্যাধুনিক এবং অনন‍্য সুবিধাযুক্ত সি. টি. স্ক‍্যান্ মেশিন। তাই তো বলছি -- সবুরে মেওয়া ফলে।

গত কয়েকমাসের অসুবিধার দিন পার হয়ে গেছে। আবার আপনাদের এবং আপনাদের রোগীদের সেবায় নতুন ও উন্নততর সুবিধা নিয়ে প্রস্তুত হয়েছে ডাঃ দাশ' নার্সিংহোম ও ডায়গনস্টিক সেণ্টার প্রাঃ লিঃ-এর সি. টি. স্ক‍্যান্ বিভাগ। নির্দ্বিধায় আসুন এবং সবচেয়ে কম সময় ও কম এক্স রে ব‍্যবহার করে সবচেয়ে বেশী নির্ভরযোগ্য রোগনির্ণয়ের সুযোগ গ্রহণ করুন।

চিরকালের মতন আবারও আপনাদের সহযোগিতায় আপনাদের সেবায় উপস্থিত ডাঃ দাশ' নার্সিংহোম ও ডায়গনস্টিক সেণ্টার প্রাঃ লিঃ, নিউটাউন, ডায়মণ্ডহারবার।

CT Angiography, CT Scan, Bronchoscopy, Colon Study - Advanced Diagnostic Services. 24x7 Service Available. For Booking a...
20/03/2026

CT Angiography, CT Scan, Bronchoscopy, Colon Study - Advanced Diagnostic Services. 24x7 Service Available. For Booking and Inquiries, Please Contact: +917583991499

19/03/2026

CT Angiography facility available

For booking contact us : +917583991499

11/02/2026

Staff required:
ICU technician
Call us: +91 7583991499

10/02/2026

Angiography, Pediatric C.T. Scan ( low radiation)
Available

20/12/2025

Staff Nurse, Typist, OT Tecnician, front desk staff required
For interview call us: 075839 91499 & 8768405449

24/01/2025
Dr. Das' Nursing Home started its humble journey on 23rd January, 1973. On this   we wish you healthy and prosperity and...
23/01/2025

Dr. Das' Nursing Home started its humble journey on 23rd January, 1973. On this we wish you healthy and prosperity and expect your kind patronage in fulfilling our vision - " May alll get cured & healed"

১৯৭৩ সালের ২৩ শে জানুয়ারি ডাঃ দাশ' নার্সিং হোম ছোট্ট পা ফেলে পথ চলা শুরু করেছিল। আজ আমাদের ্রতিষ্ঠা_বার্ষিকীতে আমরা আপনার স্বাস্থ্য ও শ্রীবৃদ্ধি কামনা করি। আশা করি আপনাদের পৃষ্ঠ পোষকতায় "সর্বে সন্তু নিরাময়া: " এই লক্ষ্যে আমাদের যাত্রা সফল হবে।

13/12/2024

Cashless facility available

02/12/2024

ডাঃ দাশ’ নার্সিংহোম ও ডায়গনস্টিক সেণ্টার প্রাঃ লিঃ-এ বিভিন্ন বীমা সংস্থার স্বাস্থ‍্যবীমার অধীনে এখন পাচ্ছেন
ক‍্যাশলেস চিকিৎসার সুবিধা।

Avail benefit
under various mediclaim at
Dr. Das' Nursing Home & Diagnostic Centre Pvt. Ltd.

Address

New Town
Diamond Harbour
743331

Telephone

+917583991499

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Das' Nursing Home & Diagnostic Centre Pvt Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Das' Nursing Home & Diagnostic Centre Pvt Ltd.:

Share