গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy

  • Home
  • India
  • Habra
  • গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy

গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy HOMOEOPATHY AND BIOCHEMIC MEDICINE SHOP, HABRA.

🔵 #গ্যাস্ট্রিক_সমস্যা_পেটের_গোলমালে_ঘরোয়া_ভাবে_হোমিও_চিচিকিৎসা 🔵🔵  -পেট ফাঁপা, অল্প খেলেই পেট ভরে যায়।-বিকেলে খারাপ লাগ...
11/04/2026

🔵 #গ্যাস্ট্রিক_সমস্যা_পেটের_গোলমালে_ঘরোয়া_ভাবে_হোমিও_চিচিকিৎসা 🔵

🔵
-পেট ফাঁপা, অল্প খেলেই পেট ভরে যায়।
-বিকেলে খারাপ লাগে (৪–৮টা) পর্যন্ত।
-গ্যাস বেশি।পেটের ভিতর শব্দ হয়।
-মল প্রথমে একটু শক্ত পরে অনেক নরম হয়।
-গরম খাবার খেলে আরাম লাগে, মিষ্টি খেলে বৃদ্ধি হয়।

🔵
-মানসিক চাপ, রাত জাগা, অতিরিক্ত মসলাদার খাবার, ফাস্টফুড খাওয়া, অনিয়মিত জীবন যাপনের ক্ষেত্রে আই বি এস দেখা দিলে নাক্স ভমিকা উপযোগী।
-কোষ্ঠকাঠিন্য + অল্প অল্প পায়খানা হয়।পাকস্থলী ক্লিয়ার হয় না। খিটখিটে স্বভাব।

🔵
-দুশ্চিন্তায় ডায়রিয়া দেখা দেয়।
-পরীক্ষা বা ভয় পেলে পায়খানা হওয়া।
-চিনি বা মিষ্টি খেলে পেটে গ্যাস এমনকি ডায়রিয়া দেখা দেয়।
-কোন অনুষ্ঠানে যাওয়ার আগে বারবার টয়লেটে যেতে হয় । রোগী গরম কাতর,আবেগি, বড় বড় বিল্ডিং এর ভয়।

🔵
-তীব্র পেটে মোচড়ানো ব্যথা।
-চাপ দিলে বা কুঁকড়ে বসলে আরাম।
-সামনের দিকে ঝুকে বসলে আরাম পায়।

🔵
হঠাৎ পায়খানার বেগ।
-পায়খানা ধরে রাখতে পারে না।
-সশব্দে বায়ু নিঃসরণ হয় মলত্যাগের সময়।
-বায়ু প্রচন্ড গরম।

🔵
-সকালে তাড়াতাড়ি টয়লেটে যেতে হয়।বিশেষ করে বিছানায় থাকাকালীন অবস্থায় পায়খানার বেগ আসে।
-গরমে খারাপ লাগে।
-গোসল করতে ইচ্ছে করে না।
-অগোছালো স্বভাব।

🔵
-চুপচাপ, আবেগ চেপে রাখে।
কোষ্ঠকাঠিন্য + মাঝে মাঝে ডায়রিয়া।
-দিনের বেলা সমস্যা বেশি হয়।
-আগুনের তাপে, রৌদ্র তাপে সমস্যা বাড়ে।
-ঠান্ডা খেতে ইচ্ছে করে, কাঁচা লবণ খাওয়ার ইচ্ছা।

🔵
-ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে চলতে থাকে।
-সব ক্ষেত্রে তার পাকস্থলীর সমস্যা থাকে।
-জিহ্বায় সাদা অথবা হলুদ প্রলেপ পড়ে।
-রোগীর খিটখিটে মেজাজ আবার রোমান্টিক।
-চাঁদের আলো ভালোবাসে।

🔵
-রোগীর জল ও জলীয় আবহাওয়ায় সমস্যা বাড়ে।
-জলের কাছের শাকসবজিতে পেটের সমস্যা দেখা দেয়।
-ডায়রিয়া চলাকালীন সময়ে রোগীর ভালো লাগে।
-রোগী গরম কাতর,জীবনের প্রতি বিতৃষ্ণা।

🔴🔴 প্রোপার কেস টেকিং এর ভিত্তিতে যেকোনো মেডিসিন আসতে পারে।
(পোস্টটি সংগ্রহীত করা হয়েছে)

 NATIONAL HOMOEO LABORATORY
04/02/2026


NATIONAL HOMOEO LABORATORY

 #অনিদ্রা ( #নিদ্রাহীনতা)  হোমিওপ্যাথিক কার্যকারী মেডিসিন ও চিকিৎসা। 🔵 রোগ বিবরন : অত্যাধিক চিন্তা-ভাবণা, অতিরিক্ত দৈহিক...
01/02/2026

#অনিদ্রা ( #নিদ্রাহীনতা)
হোমিওপ্যাথিক কার্যকারী মেডিসিন ও চিকিৎসা।

🔵 রোগ বিবরন : অত্যাধিক চিন্তা-ভাবণা, অতিরিক্ত দৈহিক বা মানসিক পরিশ্রম, অধিক চা, কফি, মদ্যপান গুরুপাক দ্রব্য ভোজন, শোক, তাপ, মানসিক গোলযোগ ইত্যাদি কারন হেতু ও বৃদ্ধ বয়সে এই রোগ অধিক হয়।

🔵 অনিদ্রার হোমিওপ্যাথিক কার্যকারী মেডিসিনঃ

🛑 কফিয়া(Coffea) :
অনুভুতি প্রবন, মতলব বাজ, হঠাৎ মানসিক উত্তেজনা, শীত কাতর এই ধাতুর রোগীদের ইহা উপকারী। রোগী আসিয়া বলিল, ডাক্তার সাহেব,আমাকে ঘুমের ওষুধ দিন সারা রাত্র বিছানায় এপাশ ওপাশ করি। মনে মনে নানা রুপ কল্পনা জাগে ঘুম আনে না। যদি সামান্য ঘুম আসে আবার জাগিয়া উঠি। নানা বিষয় চিন্তা করিতে করিতে সমস্ত রাত্রি জাগিয়া থাকি। তখন আপনি তাহাকে কফিয়া 200 শক্তি সন্ধা ও রাত্রে কিছু দিন সেবন করিতে দিবেন নিদ্রা হবে ।

🛑 ইগ্নেশিয়া (Ignatia) :
রোগী অতিশয় নির্জনতা প্রিয় মেজাজ খুবই রুক্ষ শীত কাতর আপনি যদি জানিতে পারেন কোন প্রকার শোক বা দুঃখ অন্তরে চাপিয়া রাখিয়া একাকী থাকিয়া দুঃখ ভোগ করে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অথবা যদি শোনেন কোন প্রেমিক বা প্রেমিকা প্রেমে ব্যর্থ হইয়া অনিদ্রায় ভোগে তবে তাহাকে ইগ্নেশিয়া দিবেন। অব্যর্থ ফল পাইবেন। ভয় জনিত অনিদ্রায় ও ইগ্নেশিয়া উপকারী ।

🛑 ক্যালকেরিয়া (Calcarea Carb) :
মোটা থল থলে মেদ পূর্ণ রোগী ঘুমের ঔষুধের জন্য আপনার নিকট হাজির। জিজ্ঞাসায় জানিতে পারিলেন রোগীর মাথা ঘামে, টক গন্ধ যুক্ত ঘামে বালিশ ভিজিয়া যায়। ঠান্ডা লাগার প্রবনতা, ডিম খাইবার অত্যন্ত ইচ্ছা, শীত কাতর সমস্ত রাত্র জাগিয়া থাকে ঘুম হয় না, যদিও ঘুম হয় সামান্য শব্দেই জাগিয়া উঠে। চক্ষু মুদিত করিয়া ঘুমের ভান করিলেই নানা প্রকার কাল্পনিক স্বপ্ন দেখে। তখন তাহাকে ক্যালকেরিয়া কার্ব দিবেন নিদ্রা হইবে ।

🛑 হায়োসিয়ামস (Hyoseyamus) :
খিট খিটে স্বভাব, শীত কাতর, শিশুর মা আসিয়া বলিলেন আমার ছেলেকে ঘুমের ঔষধ দিন। কোন প্রকারেই ঘুম পারাইতে পানি না। যদি একটু ঘুমায় তখনই হাত পা কাঁপিয়া জাগিয়া উঠে। সমস্ত রাত্রি ছটফট করে। কোন সে ঘুমায় না তাহার কারন বুঝিতে পারিনা। শিশুটিকে হায়োসিয়ামস দিবেন উপকার হইবে ।

🛑 ক্যামোমিলা (Chamomilla) :
বদ মেজাজী, খিট খিটে স্বভাব, অত্যন্ত রাগী সামান্য কিছুতেই ঝগড়া লাগিয়া বসে, কথায় কথায় রাগিয়া উঠে, প্রতিবাদ সহ্য হয় না। এই ধাতুর রোগীদের অনিদ্রায় ইহা উৎকৃষ্ট ঔষধ। শিশু কেবল কোলে থাকিতে চায়। কাঁদে কোন জিনিস হাতে দিনে ছুড়িয়া ফেলিয়া দেয়। মনে হয় যেন রাগিয়াই আছে। নিজেও ঘুমায়না অন্যকে ঘুমাইতে দেয়না। ইহাতে ক্যামোমিলা অব্যর্থ ।

🛑 চায়না (China) :
হতাশা, বিমর্ষ, উৎসাহ শূন্য, উদাসীন ব্যাক্তিদের অতিরিক্ত রক্ত, বীর্ষ বা শরীরের তরল পদার্থের ক্ষয় জনিত দুর্বল রোগীদের অনিদ্রায় চায়না মহা উপকারী ঔষধ ।

🛑 প্যাসিফ্লোরা (Passiflora) :
শিশু, যুবক, বৃদ্ধ যে কোন বয়সের রোগীই হোক, অনিদ্রায় কোন কারন খুঁজিয়া না পাওয়া যায় বা অন্যান্য ঔষধ প্রয়োগ করিয়া ব্যর্থ হইলে ইহাতে উপকার হইবে।

🛑 এভেনা স্যাট (Avena Sat) :
অতিরিক্ত মানসিক পরিশ্রম জনিত কারনে যাহারা অনিদ্রায় ভোগে কিংবা হস্তমৈথুন, স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস বা অস্বাভাবিক বীর্যক্ষয় করিয়া নিদ্রাহীনতা দেখা দেয় এভেনা তাহাদের পরম বন্ধু।

🛑 রাউলফিয়া (Rauwolfia) :
চিন্তা ভাবনা অথবা মানসিক উত্তেজনা হেতু কিংবা অন্য কোন কারনে অনিদ্রায় কষ্ট পাইতে থকিলে ইহা উপকারী।

🛑 ককুলাস ইন্ডিকা (Cocculus Indica) :
কাহারো কোন কারনে অনেক দিন পযর্ন্ত রাত্রি জাগিয়া থাকিবার ফলে অনিদ্রা রোগ দেখা দিলে ককুলাস উপকারী।

✅ বাইওকেমিক চিকিৎসাঃ

🛑 ক্যালি ফস (Kali Phos) :
স্মৃতি শক্তি খর্বতাদের অনিদ্রা রোগে এই ঔষধ উত্তম কার্যকারী। অত্যাধিক লেখ-পড়া করিয়া, দিবা-রাত্রি নানান কাজে ব্যস্ত থাকিয়া, শোক-দুঃখ বা কোন প্রকার ভয় পাওয়ার কারনে মানসিক অশান্তি জনিত অনিদ্রাতে এই ঔষুধ বিফলে যায় না। শিশু ঘুমায় না, সময় কিছু ঘুমাইলে ভয় পাইয়া কাঁদিয়া উঠে।

🛑 ফেরাম ফস (Ferrum Phos) :
অত্যধিক ঘুমের জন্য ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় ব্যঘাত ঘটিলে ফেরাম ফস সেবনে ঘুম দূর হইবে।

#অনিদ্রার_হোমিওপ্যাথিক_কার্যকারী_মেডিসিন
#অনিদ্রার_হোমিওপ্যাথিক_কার্যকারী_চিকিৎসা
#অনিদ্রার_হোমিওপ্যাথিক_মেডিসিন
#অনিদ্রার_হোমিওপ্যাথিক_চিকিৎসা
#অনিদ্রার_হোমিও_চিকিৎসা
#অনিদ্রার_হোমিও_মেডিসিন
#নিদ্রাহীনতা


Collected

Address

Jessore Road, Habra Opp. Kalika Hall
Habra
743263

Opening Hours

Monday 10am - 1pm
5pm - 9pm
Tuesday 10am - 1pm
5pm - 9pm
Wednesday 10am - 1pm
5pm - 9pm
Friday 10am - 1pm
5pm - 9pm
Saturday 10am - 1pm
5pm - 9pm
Sunday 10am - 1pm
5pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share