Kalyani GEN NEXT

Kalyani GEN NEXT We are a friends group of some Young Boys and Girls who want to help some impoverished people,who are not as lucky as we are.

We are here to help the impoverished people through some donation of clothes or food or medicine or any kind help they need. We are completely non-political,non-racist group of people only willing to help those people who are suffering in their daily life.

22/07/2020

এতদিনে নিশ্চয়ই আপনার ঘনিষ্ঠ কারো করোনা হয়ে গেছে। এতদিনে নিশ্চয়ই আপনার চেনাশোনাদের মধ্যে বেশ কয়েকজন সেরে বাড়িও ফিরে এসেছে। এতদিনে নিশ্চয়ই কিছুটা বুঝেছেন যে উপরের ফ্ল্যাটে, পাশের বাড়িতে করোনা হলেই আপনার করোনা হবে না।
তাই এবার একটু ভয়টা কাটান।
আপনার আশেপাশে আরো অনেকে কিন্তু ভবিষ্যতে এই রোগে আসক্ত হবেন।
তাদের পাশে দাঁড়ান। তারা হাসপাতালে ভর্তি হলে তাদের পরিবারের পাশে থাকুন। তাঁরা বাড়িতে হোম কোয়ারান্টিনে থাকলে তাঁদের বাজার, ঔষধ বাড়ির দরজার বাইরে দিয়ে আসুন। তারা হাসপাতালে ভর্তি হতে এম্বুলেন্স কিংবা গাড়িতে যখন উঠছেন, তখন বারান্দা থেকে তাঁদের উৎসাহ দিন। তাঁদের রোজ ফোন করুন। কারণ তাঁরা ভীত, সন্ত্রস্ত।

এই রোগের ভয়, রোগটার থেকে ১০০ গুন খারাপ। এই রোগটাকে আতঙ্কিত করে, কলঙ্কিত করে সর্বনাশ করছেন। স্বাস্থ্যকর্মী, পুলিশ, প্রশাসনের সামনের সারি, ব্যাঙ্ককর্মীরা উৎসাহ হারাচ্ছেন। রোগীরা উপসর্গ লুকোচ্ছেন, টেষ্ট করাতে ভয় পাচ্ছেন। টেষ্ট পসিটিভ হলে মৃত্যুদন্ড ভাবছেন। উপসর্গহীন রোগীরা হাসপাতালের বেড ভর্তি করে রেখেছেন। আসল রোগীদের বেডের সংকট দেখা দিচ্ছে। তাতে রোগের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কিন্তু রোজ পিছিয়ে পড়ছি।

#দূরত্ব #মাস্ক #হাতধোয়া
এটাই মূলমন্ত্র।
ভয় পাওয়া বন্ধ হোক
ভয় দেখানো বন্ধ হোক।
এই সময় একদিন নিশ্চয়ই কাটবে।
আমরা সবাই মিলে পারবো। পারতেই হবে।

01/07/2020
17/06/2020

দুঃখজনক হলেও এটাই বাস্তব যে আমাদের প্রাণের শহর কল্যাণী Covid 19 এর প্রভাবে ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়েছে। যে শহরকে আমরা সকলে মিলে অনেক যত্নে, লড়াই করে করোনা মুক্ত রেখেছিলাম, তা আজ প্রবাসী আপনজনেরা ঘরে ফেরার পর Covid19 এর নাগপাশে আক্রান্ত। এই পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক মানুষ যাতে আক্রান্ত না হয় তার জন্য আমাদের ভাবতেই হবে। কল্যাণীবাসী হিসাবে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে।

মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট এবং মধ্যপ্রদেশ থেকে যদি আপনার পরিবারে / প্রতিবেশী পরিবারের প্রিয়জনের আসার পরিকল্পনা করেন/ জানতে পারেন , আপনি দয়া করে অবশ্যই আপনার পৌর প্রতিনিধিকে আগাম জানিয়ে রাখুন । শহরে ফেরার পর ‌ এনাদের Institutional Qurantine বাধ্যতামূলক ৷
সরকারি নির্দেশিকা মেনে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং লালারসের পরীক্ষার ফল আসার ( negetive report হলে ) পরেই তিনি / তারা নিজ বাসস্থানে থাকতে পারবেন ৷

এছাড়া এই শহরের বাইরের অন্যান্য জায়গা থেকে এলেও অবশ্যই পৌর কর্তৃপক্ষের নজরে আনুন৷
স্বাস্থ্য পরীক্ষা এবং Home Quarantine এনাদের জন্যে বাধ্যতামূলক৷

অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেননা৷
বয়স্ক ,অসুস্থ , শিশু , গর্ভবতী মহিলা ....কঠোর ভাবে বাড়িতে থাকুন৷🙏🏻

কঠোর ভাবে social এবং physical distancing মেনে চলুন।

মাস্ক ব্যবহার বাধ্যামূলক।

সাবান দিয়ে বারবার হাত ধুয়ে পরিস্কার রাখুন/ প্রয়োজনে santizer ব্যবহার করুন।
সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে চলুন ৷

সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে চলুন।🙏🏻

আসুন আমরা সবাই মিলে সমস্ত বিধিনিষেধ মেনে কল্যাণী পৌরসভা এবং প্রশাসনের সহযোগিতায় আমাদের ভালোবাসার শহরকে ভালো রাখার চেষ্টা করি৷
অনেক ভালোবাসা সবাইকে 💚❤💚
✍️ নিবেদিতা বসু মুখার্জি
প্রয়োজনে : 9433097324.
🙏🙏

বর্তমান রক্ত সংকটের পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বিশ্ব রক্ত দান দিবস আমরা আমাদের organization র পক্ষ থেকে আজ কিছু মানুষ রক্ত দ...
14/06/2020

বর্তমান রক্ত সংকটের পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বিশ্ব রক্ত দান দিবস আমরা আমাদের organization র পক্ষ থেকে আজ কিছু মানুষ রক্ত দান করে।এক ফোটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে এই পরিস্থিতি তে কিছু মুমুর্ষ রুগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে।এই বিশ্ব মহামারীর মধ্যেও আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে প্রচুর মানুষের প্রাণ বাঁচানো সম্ভব ।শুধু করোনা ছাড়াও অনেক এমন রোগ আছে যাদের প্রায় রক্তের প্রয়োজন হয় তাদের কথা একটু ভাবুন আপনারা ।

তোমার রক্তে বাঁচবো আমি আমার রক্তে তুমি জীবনের এই সত্যি টাকে যেন আমরা মানি
14/06/2020

তোমার রক্তে বাঁচবো আমি আমার রক্তে তুমি জীবনের এই সত্যি টাকে যেন আমরা মানি

13/06/2020

আগামীকাল, অর্থাৎ ১৪ জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস। এই দিনে আমরা, অর্থাৎ কল্যাণী gen next সদস্যরা চাই সমাজের সর্বস্তরের মানুষের সচেনতনতা। রক্তদান নিয়ে মানুষের মধ্যে নানা ট্যাবু, নানা ভয়। কেউ ভয় পান নিড্‌লে। কেউ আবার ভাবেন রক্ত দিলে নাকি শরীর খারাপ হয়। কেউ সক্ষম হয়েও ভয়ের কারণে রক্ত দেন না। কেউ আবার চাইলেও শারীরিক কারণে রক্ত দিতে পারেন না।
এই সচেতনতার অভাব কাটাতে পারেন আপনারাই। আপনারাই পারেন বারবার রক্তদানের কথা বলে একজন সুস্থ মানুষকে রক্তদানের বেড অবধি পৌঁছে দিতে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ কথা বলুন রক্তদান নিয়ে। সহনাগরিকদের বোঝান, কেন এই কাজটা এতটা গুরুত্বপূর্ণ।

আসুন, আমরা সবাই মিলে রক্তদানের কথা বলি। বারবার বলি। হাজারবার বলি।
১) করোনা এবং আমফান পরিস্থিতির জন্য একের পর এক রক্তদান শিবির বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ে গ্রীষ্মকালীন রক্ত সংকট রয়েছে। এই পরিস্থিতিতে আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসা উচিৎ। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা এবং ক্যানসারের রোগীরা খুবই সমস্যার মধ্যে রয়েছেন। এছাড়া অন্য রোগীর রোগীরা তো আছেনই।
২) সুস্থ এবং দায়িত্ববান নাগরিকের সামাজিক কর্তব্য হল রক্তদান করা। আজ হয়তো আপনার রক্ত লাগে না বলে আপনি রক্তদানে উৎসাহ দেখাচ্ছেন না। কাল আপনারই লাগতে পারে। তখন সেই রক্ত কোথা থেকে আসবে।
৩) অনেকেই সুঁচে ভয় পান। মনে করেন রক্ত দিতে খুব ভয় লাগে। আসলে ব্যাপারটা সেরকম নয়। মোটেও ব্যথা লাগে না।
৪) অনেকে মনে করেন রক্ত দিলে শরীর খারাপ হয়। এই ধারণাও ভ্রান্ত। শরীর সম্পূর্ণ সুস্থ না থাকলে কিংবা অসুস্থ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা থাকলে চিকিৎসক রক্তদানের অনুমতি দেন না।

তারা তারি সুস্থ হয়ে ওঠো পৃথিবীবিশ্ব পরিবেশ দিবসে এটাই প্রার্থনাক্ষমা করো তাদের যারা তোমার ক্ষতি করেছে
05/06/2020

তারা তারি সুস্থ হয়ে ওঠো পৃথিবী
বিশ্ব পরিবেশ দিবসে এটাই প্রার্থনা
ক্ষমা করো তাদের যারা তোমার ক্ষতি করেছে

মিলিয়ন কংগ্রাচুলেশন “মাহপারা তাসনীম ও মাশরুর তাহমিন” 🥰🥰এরা দুইজন আপন ভাই বোন। দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলেন। দুজনই সুস্...
30/05/2020

মিলিয়ন কংগ্রাচুলেশন “মাহপারা তাসনীম ও মাশরুর তাহমিন” 🥰🥰

এরা দুইজন আপন ভাই বোন। দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলেন। দুজনই সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পরপরই জানতে পারলেন তাদের শরীরের প্লাজমা দিলে অন্য করোনা রোগী ভালো হয়ে যাবে। এমন খবর শুনে আর দ্বিতীয়বার চিন্তা করেন নি তারা। সাথে সাথে প্লাজমা দিতে রাজি হয়ে যান, এবং দুজন অপর দুজন করোনায় আক্রান্তকে প্লাজমা প্রদান করেন। তারা দুজনও এখন সুস্থ হওয়ার পথে।

প্লাজমা কী এবং কিভাবে কাজ করে:?

রক্তের জলীয় অংশকে প্লাজমা বলে। কোনো ব্যক্তি ভাইরাস–ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে ৫ থেকে ১৪ দিনের মধ্যে তার শরীরে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়। ফলে তার রক্তে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এবং ভাইরাস বা ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় করে তোলে ও এর বিরুদ্ধে সুরক্ষা দেয়। কোভিড-১৯–এ আক্রান্ত থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া ব্যক্তির রক্তের প্লাজমায় এই অ্যান্টিবডি রয়েছে, যা সংগ্রহ করে কোভিড আক্রান্ত রোগীর শরীরে দিলে সাময়িক প্যাসিভ ইমিউনিটি তৈরি হয়। এই অ্যান্টিবডি সার্চ করোনা-২ ভাইরাসকে নিষ্ক্রিয় করে ফেলে এবং রোগী সুস্থ হতে থাকে।’

কাজেই প্লাজমা থেরাপি খুবই কার্যকরী একটি থেরাপি। এতে প্লাজমা দানকারীর বিন্দুমাত্র ক্ষতি হয় না। শুধু প্রয়োজন এক্টু সদিচ্ছার। তাই যারা বয়সে যুবক এবং করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন, তারা দয়া করে এগিয়ে আসুন। সবাই নিজের প্লাজমা দান করে আরেকজনকে সুস্থ করে তুলুন।

শুধু একবার চিন্তা করুন: আপনার শরীরের জলীয়কণার বিনিময়ে বেঁচে যেতে পারে সম্ভাব্য মৃত্যুমুখী একজন যাত্রী। এর চেয়ে ভালো অনুভূতি আর কি হতে পারে! সারা জিবন এই অনুভূতিটা থাকবে আপনার।

25/05/2020
16/05/2020

বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা অনেক কিন্তু ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্ত সঙ্কট চলছে।প্রায় প্রতিদিনই অনেকে আমাদের সাথে যোগাযোগ করে,রক্তের ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন।
যারা এই লকডাউনের মধ্যেও সামাজিক দায়িত্ব পালনে এবং একটা পরিবার কে বাচিয়ে তুলতে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিতে ইচ্ছুক,শুধু তারাই এখানে কমেন্ট বক্সে নিজের রক্তের গ্রুপ লিখুন,সেই সাথে শেষ কবে রক্ত দিয়েছেন,সেটাও জানাবেন। আর আমাদের ইন বক্সে আপনার ঠিকানা আর ফোন নম্বর দিন।প্রয়োজনে আমাদের volunteer রা আপনার সাথে যোগাযোগ করবেন।যদি আপনার আসা যাওয়ায় সমস্যা হয়,সেটাও জানাবেন,নিয়ে আসা এবং পৌছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।

** পুরুষ দের জন্যে last time blood donate করার পর waiting period তিন মাস এবং মহিলাদের জন্যে চার মাস।
আমরা ঠিক করেছি 20 may বুধবার সকালে গান্ধী মেমোরিয়াল হসপিটালে গিয়ে রক্তদান করবো আপনারা দয়া করে এগিয়ে আসুন আপনাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই এই রক্তদান কর্মসূচি করা হবে
আসুন আপনারাএগিয়ে আসলেই একজন মুমুর্ষ মানুষের প্রাণ বাঁচবে দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন আমরাই আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব
আমাদের যোগাযোগের ঠিকানা
অগ্নিভ 8912030362
পিনাকী 8240489520
Saikat 9674349651
Soumyajit 9674138908
Gopal 7980081423

Address

A-10/387
Kalyani
741235

Telephone

+918910230362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalyani GEN NEXT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share