03/01/2026
বয়স্কদের ফুসফুসের সংক্রমণ ঠেকানোর ভ্যাকসিন:
যতদিন যাচ্ছে, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কমতে থাকে। যদি সঙ্গে ডায়াবেটিস, হার্টের অসুখ, কিডনির অসুখ, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলে, তাহলে প্রতিরোধ ক্ষমতা আরো অনেক কমে যায়। এছাড়া বয়স্কদের ভ্রমণ (সে স্বদেশেই হোক আর বিদেশেই হোক) ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিরোধ ক্ষমতা যেমন কমতে থাকে, তেমনি নতুন নতুন সংক্রমনে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে। তাই শিশুদের যেমন ভ্যাকসিন দেওয়া (UIP) হয়ে থাকে, তেমন বড়দেরও ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক যেসব সংস্থা আছে, তারাও বয়স্ক মানুষদের ভ্যাকসন দেওয়ার ব্যাপারে নানা গাইডলাইন দিয়ে চলেছে।
আজ ভারতীয় সময় রাত্রি ৮টায় Association of Chest Physicians, West Bengal পক্ষ থেকে কয়েকজন বিশিষ্ট বক্ষ রোগ বিশেষজ্ঞ ফেসবুক লাইভে আলোচনায় বসবেন। এই অনুষ্ঠানের খবর আপনাদের পরিচিত অন্যান্যদের কাছে, অন্য গ্রুপে বা রোগীদের কাছে পৌঁছে দিন।
কত বয়স হলে কোন কোন ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিনের রকম ফের, কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, ভ্যাকসিন নেওয়ার আগে বা পরে আলাদা করে কোন সতর্কতা গ্রহণ করার প্রয়োজন আছে কিনা, ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ছাড়াও হার্ট, কিডনি বা অন্যান্য অসুখে যাঁরা ভুগছেন, তাঁদেরও এই ভ্যাকসিনগুলো নেওয়ার প্রয়োজন আছে কিনা এসব নিয়ে আলোচনা করা হবে; কারণ এগুলো নিয়ে শুধু সাধারণ মানুষ নন, চিকিৎসা পরিষেবা দানের সঙ্গে যুক্ত অনেকের মধ্যেও কিছুটা জড়তা রয়েছে।
আপনারা আজ রাত্রি ৮টায় এই আলোচনায় যোগদান করুন। চ্যাটের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন এবং চিকিৎসকরা অবশ্যই আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। Association of Chest Physicians, West Bengal- এর পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানাই। https://www.facebook.com/share/1D1VFrJ1Kt/