27/04/2026
আচ্ছা এই গরমে মনে হচ্ছে না যে এমন কিছু খাবার খাই যা শরীর ভালো রাখবে আর স্বাদেও অতুলনীয় হবে?
তাহলে অবশ্যই পান্তাভাত খান নীচে দেওয়া ছবির কম্বিনেশনে। ডায়াবেটিক পেশেন্ট রাও নিশ্চিন্তে খান সারাদিনের বাকি খাবার ব্যালেন্স করে আর পোরশন ঠিক রেখে।
পান্তাভাত আসলেই সুপার ফুড। জল ঢালা ভাত আর পান্তা ভাত কিন্তু পুস্টিগুনে আলাদা। দুটোই উপকারী কিন্তু আলাদা ভাবে শরীর কে উপকার দেয়।
পান্তাভাত নিয়ে বিস্তারিত লেখা আছে ফুডিজ ডায়েটের অ্যালবামে। পড়ে নিতে পারেন। লিংক এড করে দিচ্ছি।
https://www.facebook.com/share/p/1aEgS4U1Bg/
ফার্মেন্টেশন এর জন্যই পান্তাভাত আমাদের শরীরের সুপারফুড। প্রোবায়োটিক রিচ হওয়ায় গাট হেলথ ভালো রাখে। স্কিন আর চুলের জেল্লা বাড়াতেও এর ভূমিকা অনস্বীকার্য। কারণ পান্তাভাত মাইক্রোনিউট্রিয়েন্ট ডেন্স এবং কোলাজেন সমৃদ্ধ।
ছবির রেসিপি মোটামুটি সবার জানা তাই আজ শুধু কিছু কম্বিনেশন আর টিপস বলে যাই।
✅ কম্বিনেশন
যে কোনো খাবারের সঠিক কম্বিনেশন সব চাইতে দরকারি। কারণ নির্দিস্ট একটি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত পুস্টি পাইনা। তাই সঠিক ফুড কম্বিনেশন খুব প্রয়োজন। সঠিক কম্বিনেশন যেমন নিউট্রিয়েন্ট অ্যাবসর্বপশন বাড়ায় তেমন, ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করে, স্যাটাইটি ফিলিং দেয় এবং সার্বিকভাবে শারিরীক পুস্টি যোগায়। তার সাথে সাথে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, বদহজমের সমস্যাও দূরে রাখে।
এক্সামপল - এই পান্তাভাত যদি আপনি এক গাদা ভাজা ভুজি, তেল, ঝাল এর সাথে খান তা আপনার হজমের সমস্যা বাড়িয়ে নিউট্রিয়েন্ট অ্যাবসর্বশন কমাবে। অযথা বাড়তি ক্যালোরি শরীরে যাবে। যএটা অবশ্যই খারাপ। উপকারের চাইতে অপকার বেশি।
আর সঠিক কম্বিনেশনে খেলে তা যেমন সহজপাচ্য হবে তেমনি প্রপার নিউট্রিয়েন্ট গুলো বডিতে ঠিক ভাবে অ্যাবসর্ব হয়ে সার্বিকভাবে শারীরিক পুস্টি যোগাবে।
১. পান্তাভাত অ্যাকচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেন্স। সঠিক ভাবে এর সাথে প্রোটিন, ফ্যাট আর ফাইবার এড করেই আসলে এটাকে সুপার ফুড বানানো যায়।
২. প্রোটিন এড করুন মাছের স্যালাড / মুসুর ডাল ভর্তা / সিম্পল মাছ ভাজা / ডিমের স্যালাড / ছোলা চাট / গোটা মুগের স্যালাড / রোস্টেড পাঁপড় / অল্প তেলে ডিম ভাজা দিয়ে।
৩. ফ্যাট হিসেবে সরষের তেলের কম্বিনেশন পান্তাভাতের সাথে ভালো যায় তাই স্যালাড ভর্তা বা ভাতে সরাসরি এটা দেওয়া যায়।
৪. ফাইবার হিসেবে প্রোটিনের সাথে স্যালাড এড করা যায়, অথবা কাঁচা পেঁয়াজ, কাঁচা লংকা, ধনেপাতা কুঁচি, লেবু নেওয়া যায়, সেদ্ধ সব্জির ভর্তা করা বা মাখা যায় যেমন আলু, পটল মাখা, পেঁয়াজ কলি মাখা।
✅ টিপস
১. রুম টেম্পারেচারে ৮-১২ ঘন্টার পান্তা উপকারী। ভাতের কাঞ্জি বা জল টাও অবশ্যই খাবেন। ওটাই সুপারফুড।
২. ওড়িশার স্টাইলে পোখালা বা পোখাল ভাত মানে দই দিয়ে খেতে পারেন। এতে পান্তাভাত আরো প্রোবায়োটিক রিচ হয়।
৩. টেস্ট বুস্টার - গন্ধরাজ লেবু, লেবুর পাতা কচলে মাখা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লংকা, সরষের তেল।
❎ বেশি রিচ মশলাদার ভাজা, শুকনো লংকা পোড়া বা ভাজা, চানাচুর, চপ, ডিপ ফ্রায়েড আইটেম, বেশি আচারের তেল এসব না খাওয়াই ভালো।
যদি উপকার পেতে চান তাহলে যেভাবে বলে দিলাম এখন থেকে এই ভাবে পান্তাভাত খাওয়া অভ্যাস করুন। একে একে সব রেসিপি দেবো।
ডায়েট কনসাল্টেশনের জন্য হোয়াটসঅ্যাপ করুন - 7278427152
Dietician Labani Das
Foodies Diet