27/05/2026
প্রসবোত্তর দিনগুলোয় নিজের যত্ন: নতুন মায়েদের জন্য কিছু সহজ পুষ্টি-টিপস 🤱✨
নতুন শিশুর আগমন যেমন আনন্দের, তেমনই একজন নতুন মায়ের জন্য তা শারীরিক ও মানসিকভাবে বেশ ক্লান্তিকর। বাচ্চার খাওয়ানো এবং টেক-কেয়ার করার চক্করে মায়েরা নিজেদের খাওয়ার সময়ই পান না। অথচ, স্তন্যপান করানোর (lactation) এই সময়টাতে মায়ের শরীরের দৈনিক পুষ্টির চাহিদা (daily requirement) সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি থাকে। এর সাথে যোগ হয় Postpartum Stress এবং Depression।
এই কঠিন কিন্তু সুন্দর পরিস্থিতিটা একটু সহজে সামলানোর জন্য রইলো কিছু জরুরি এবং চটজলদি গাইডলাইন:
১. খিদের মুখে মিষ্টি থেকে দূরে থাকুন 🚫🍬: তীব্র খিদের সময় হঠাৎ মিষ্টি বা রিফাইনড সুগার জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে আবার নেমে যায়, যা ক্লান্তি ও মেজাজ খিটখিটে হওয়া আরও বাড়িয়ে দেয়।
২. হাতের কাছে রাখুন 'স্মার্ট স্ন্যাক্স' 🥜🍇: হুটহাট খিদের চটজলদি সমাধানে ঘরের টেবিল বা বিছানার পাশে অ্যালমন্ড, পেস্তা, আখরোট, কিসমিস এবং খেজুর রাখুন। এগুলো যেমন পুষ্টিকর, তেমনই এনার্জি বুস্টার।
৩. রোস্টেড মিক্সড সিডস (Roasted Mixed Seeds) 🌱: বিকেলের হালকা ক্ষিদে মেটাতে বা চিবানোর জন্য ড্রাই রোস্টেড তিল, ফ্লেক্সসিডস, পাম্পকিন সিডস বা সানফ্লাওয়ার সিডসের মিশ্রণ দারুণ ও পুষ্টিকর স্ন্যাক্স হতে পারে।
৪. ছাতুর ম্যাজিক 🥛🌾: সকালে বাচ্চার জন্য সময়মতো ভরপেট ব্রেকফাস্ট করার সময় না পেলে একগ্লাস ছাতুর শরবত বা ছাতু মাখা খেয়ে নিন। এটি আপনাকে অন্তত ২ ঘণ্টা নিশ্চিন্তে এনার্জি দেবে এবং পেট ভরিয়ে রাখবে। পরে সময় বুঝে হেভি ব্রেকফাস্ট করে নিতে পারবেন।
৫. মিড-মর্নিং এ চিয়া সিডস ও দই 🥣: দুপুরের লাঞ্চ করতে যদি দেরিও হয়, মিড-মর্নিং-এ (সকাল ১১টা নাগাদ) টকদইয়ের সাথে চিয়া সিডস মিশিয়ে খেয়ে নিন। এটি পেট যেমন ঠান্ডা রাখবে, তেমনই অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে।
৬. জলের বোতল হোক সার্বক্ষণিক সঙ্গী 💧🍼: বাচ্চাকে যখনই ফিড করাতে বসবেন, হাতের কাছে এক বোতল জল রাখুন। ফিড করানোর সময় জলের তৃষ্ণা পায়, তাই সামনে জল থাকলে সঠিক পরিমাণে জল খাওয়াটাও নিশ্চিত হবে।
একটি অত্যন্ত জরুরি কথা (মিথ বনাম বাস্তব): 🌟
অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে, মায়ের গ্যাস বা অ্যাসিডিটি হলে বুকের দুধের মাধ্যমে বাচ্চারও গ্যাস হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। মায়ের গ্যাসের সমস্যার সাথে বাচ্চার গ্যাসের কোনো সরাসরি সম্পর্ক নেই।
আসলে বিষয়টি সম্পূর্ণ ইমোশনাল এটাচমেন্ট (Emotional Attachment)। মায়ের শরীর খারাপ বা ডিসকমফোর্ট হলে মা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত বোধ করেন। মা যদি নিজে স্বস্তিতে (cozy) না থাকেন, তবে বাচ্চা মায়ের থেকে সেই আরাম বা সিকিউরিটি পায় না এবং খিটখিটে হয়ে কান্নাকাটি করতে পারে।
মনে রাখবেন, আপনার শরীরকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না। তাই নিজের শরীরের ভাষা বুঝুন, সেই অনুযায়ী সঠিক পুষ্টিকর খাবার খান এবং সুস্থ থাকুন। আপনি ভালো থাকলেই আপনার সন্তান ভালো থাকবে। ❤️
জয়িতা অধিকারী (Jayeeta Adhikary)
কনসালট্যান্ট ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট (Consultant Dietitian and Nutritionist)
ডায়াবেটিস এডুকেটর (Diabetes Educator)