Dr Gargi Nandi - Pain and Palliative Care Physician, Kolkata

  • Home
  • India
  • KOLKATA
  • Dr Gargi Nandi - Pain and Palliative Care Physician, Kolkata

Dr Gargi Nandi - Pain and Palliative Care Physician, Kolkata Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Gargi Nandi - Pain and Palliative Care Physician, Kolkata, Medical and health, Newtown, KOLKATA.

MD,DNB (Anesthesiology) Fellowship in Interventional Pain Management ( WBUHS),CCEPC
MBBS- North Bengal Medical College
MD- IPGME&R/SSKM Kolkata
FPM-ESI Institute of Pain Management
Experience - 7years
Experience in Chronic Pain, Cancer Pain Management

শরীর ও স্বাস্থ্য বর্তমান গোড়ালির ব্যথা
16/04/2026

শরীর ও স্বাস্থ্য বর্তমান
গোড়ালির ব্যথা

আজ " National Safe Motherhood Day".এই প্রসঙ্গে একটি অভিজ্ঞতা share করতে ইচ্ছে হলো। বেশ কয়েক বছর আগে বছর পঁয়ত্রিশ এর এক...
11/04/2026

আজ " National Safe Motherhood Day".
এই প্রসঙ্গে একটি অভিজ্ঞতা share করতে ইচ্ছে হলো। বেশ কয়েক বছর আগে বছর পঁয়ত্রিশ এর এক ভদ্রমহিলা সাথে পাঁচ ছ বছরের এক বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে দেখাতে এসেছেন। চেম্বারে ঢোকার পর বারবার বাচ্চাটিকে বলছেন বাইরে বসতে। বাচ্চাটি রাজি হচ্ছে না মাকে ছাড়তে। আমি বললাম - ও থাকুক , কোনো অসুবিধা নেই, বাইরে একা বসবে, এদিক ওদিক চলে যাবে" ।
উনি বাচ্চাটিকে বাইরেই বসিয়ে রেখে এলেন।
তারপর শাড়ি সরিয়ে দেখালেন হাতে পায়ে বিভিন্ন জায়গায় কালসিটে ও ব্যথা। কিভাবে হলো জিজ্ঞেস করাতে বললেন - "ম্যাডাম আমার husband মেরেছেন, এই কথাটা ছেলের সামনে বলবো না বলেই ওকে বাইরে বসিয়ে রেখে এলাম।"
ভদ্রমহিলা কিন্তু শিক্ষিত working mother.
তাই একজন বাচ্চার সুস্থ সামগ্রিক বিকাশের জন্য, safe motherhood কতটা দরকার সেটা নিশ্চই বলার অপেক্ষা রাখে না।

আজ " World Health Day". বছরের থিম হল -" Together for Health,Stand with Science".বছরের মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক তথ্য ও গব...
07/04/2026

আজ " World Health Day". বছরের থিম হল -" Together for Health,Stand with Science".
বছরের মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক তথ্য ও গবেষণাকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা। সাধারণ মানুষের মধ্যে scientific health guidance এর প্রতি আস্থা ফিরিয়ে আনা, অপপ্রচার রোধ করা এবং misinformation প্রতিহত করা।মানুষ, প্রাণী এবং পরিবেশের স্বাস্থ্য যে একে অপরের পরিপূরক, সেই ধারণা ( one health approach)প্রচার করা।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল ভারতের সরকারি স্বাস্থ্য ব্যয় (১.৮-১.৯%) বিশ্বের গড় (৬-৭%) এবং ব্রাজিল বা চীনের মতো দেশগুলোর তুলনায় এখনও বেশ কম। গবেষণার খাতে বরাদ্দের কথা না বলাই ভালো।

আজ World Autism awareness Day আর এবারের theme - " Autism and Humanity - Every Life has value". বেশ কিছু বছর আগে একজন অটি...
02/04/2026

আজ World Autism awareness Day আর এবারের theme - " Autism and Humanity - Every Life has value".
বেশ কিছু বছর আগে একজন অটিস্টিক বাচ্চা আমাকে রেফার করলেন এক অর্থোপেডিক দাদা।
পড়াশোনা শুরু করলাম।
প্রথম সমস্যা হলো ব্যথা যে হচ্ছে সেটা বুঝব কি করে?
এদের যে কোনো কিছু প্রকাশের ভাষা আমাদের থেকে কিছুটা আলাদা। তাই তাদের জগৎ এ আমরা ঢুকতে না পারলে properly pain assessment খুব চ্যালেঞ্জিং। মা বা বাবা দের সাহায্যেই আমাদের বেশি নিতে হয় এক্ষেত্রে।
অনেক সময় অটিস্টিক শিশুরা প্রচণ্ড ব্যথায় না কেঁদে বরং উল্টো হাসতে পারে, চুপচাপ হয়ে যেতে পারে বা অতিরিক্ত ছটফট করতে পারে।
কেউ খুব সামান্য স্পর্শে প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারে (Hypersensitivity), আবার কেউ বড় কোনো আঘাতেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না (Hyposensitivity)।
ব্যথার কারণে অনেকে নিজেকে আঘাতও করতে পারে বা ব্যথার জায়গাটি বোঝানোর জন্য সেই জায়গায় বারবার ঘষতে পারে বা আঘাত করতে পারে।
অনেকে পরিচিত কোনো গল্প বা কার্টুন character যে ব্যথা পেয়েছে, তার reference দিতে পারে নিজের ব্যথা বোঝানোর জন্য বা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারে।
তাই রোজকার ব্যবহার থেকে বাচ্চার যদি কোনো behavioural change লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে ওর কোনো সমস্যা হচ্ছে।
Visual aid অনেক সময় পেইন অ্যাসেসমেন্ট এ সাহায্য করে।
প্রকাশের ভাষাটা ওদের একটু আলাদা, ভাষাটা একবার বুঝে নিতে পারলে কিন্তু pain assessment and treatment কিন্তু অতটাও চ্যালেঞ্জিং মনে হবে না।

যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরিদুঃখ আঁধার যেথা কিছুই নাহি।আজ হরিশ রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন AIIMS Delhi তে।তেরো বছর ...
24/03/2026

যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি।

আজ হরিশ রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন AIIMS Delhi তে।
তেরো বছর persistant vegetative state এ থাকার পর passive euthanasia তে সম্মতি জানায় সুপ্রিম কোর্ট। সেই মতো তার কৃত্রিম ভাবে খাওয়ানোর প্রক্রিয়া প্রকৃত নজরদারিতে বন্ধ করা হয়।
ইচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়া (Euthanasia)-র প্রধান দুটি ধরণ হলো সক্রিয় (Active) এবং নিষ্ক্রিয় বা পরোক্ষ (Passive)।
এদের মূল পার্থক্যগুলো হলো:
সক্রিয় ইচ্ছামৃত্যু (Active Euthanasia):
এক্ষেত্রে কোনো মুমূর্ষু রোগীর মৃত্যু ত্বরান্বিত করার জন্য সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া হয়। যেমন, রোগীকে প্রাণঘাতী ইনজেকশন দেওয়া বা কোনো বিষাক্ত ওষুধ প্রয়োগ করা।

নিষ্ক্রিয় বা পরোক্ষ ইচ্ছামৃত্যু (Passive Euthanasia):
এটি হলো কোনো রোগীকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় কৃত্রিম ব্যবস্থা বা চিকিৎসা (যেমন- ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট) বন্ধ করে দেওয়া অথবা সরিয়ে নেওয়া। এর ফলে কোনো বাহ্যিক ওষুধ নয়, বরং রোগের কারণেই স্বাভাবিকভাবে রোগীর মৃত্যু ঘটে।

আমরা কেউই হয়তো চাই না এইরকম পরিস্থিতিতে বেঁচে থাকতে।
বর্তমানে Advanced medical directive বা লিভিং will এর আইনি প্রক্রিয়া অনেকাংশেই জটিলতা মুক্ত। তাই সবাই যদি এই ইচ্ছাপত্র বানিয়ে রাখতে পারি তাহলে আমাদের কাছের মানুষদের এবং ডাক্তারদের এইরকম পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
"Right to die with dignity" কিন্ত আমাদের ভারতীয় সংবিধান ( Article no 21-Right to Life and Personal Liberty) অনুযায়ী আমাদের fundamental rights.

Harish Rana, the first person in India to be granted passive euthanasia by a court, died at the All India Institute of Medical Sciences, Delhi on Tuesday, br...

আজ সকালে মনটা ভরে গেলো একটা খবরে।বৈশাখী ( নাম পরিবর্তিত)ভুগছিলেন adenomyosis এ। তীব্র তলপেটে ব্যথা মাসিকের সময়। তার জন্...
24/03/2026

আজ সকালে মনটা ভরে গেলো একটা খবরে।বৈশাখী ( নাম পরিবর্তিত)ভুগছিলেন adenomyosis এ। তীব্র তলপেটে ব্যথা মাসিকের সময়। তার জন্য যে হরমোনাল ওষুধটি খেতে হতো তার জন্য প্রেগন্যান্সি আসা প্রায় অসম্ভব, মাসিক বন্ধ করে রাখতে হচ্ছিল। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে।
আমার কাছে ওনাকে পাঠান Dr Indranil Saha Sir . গত অক্টোবর মাস থেকে আমরা ওনার চিকিৎসা করি। কিছু neuromodulator ওষুধ দিয়ে ব্যথা কমালে, sir হরমোনাল ওষুধটি বন্ধ করেন।
এবং আজ উনি সুখবর জানালেন সকালে - UPT positive.
তাই endometriosis বা adenomyosis জনিত ব্যথা যদি হরমোনাল থেরাপিতে না কমে বা যদি প্রেগন্যান্সির চেষ্টা করার জন্য হরমোনাল থেরাপি বন্ধ করতে হয়, তাহলে আমরা প্রথমে কিছু neuromodulator ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করি।
তাতেও যদি না কমে ব্যথা বহনকারী নার্ভ ( Superior Hypogastric Plexus) কে radio-frequency wave দিয়ে কার্যক্ষমতাহীন করে দেওয়া যায়।
তাই এটা একটি team effort, তার ফল আজকের এই সুখবর।

My heart was filled with joy this morning upon receiving a piece of news. Boishakhi (name changed) had been suffering from adenomyosis. She experienced severe lower abdominal pain during menstruation. The hormonal medication she had to take to manage this condition made conception nearly impossible, as it required her menstrual cycles to be suppressed. Meanwhile, her biological clock was ticking.
Dr. Indranil Saha Sir referred her to me. We have been treating her since last October. Once the pain was alleviated using certain neuromodulator medications, Sir discontinued the hormonal therapy.
And this morning, she shared the wonderful news: her UPT (Urine Pregnancy Test) was positive.
Therefore, if pain associated with endometriosis or adenomyosis does not subside with hormonal therapy—or if hormonal therapy must be discontinued to attempt conception—we first endeavor to alleviate the pain using specific neuromodulator medications.
If that approach proves insufficient, the pain-transmitting nerves (specifically the Superior Hypogastric Plexus) can be rendered inactive using radio-frequency waves.
Thus, this was truly a team effort—and today's happy news is the fruit of that collaboration.

17/03/2026

This month is Endometriosis awareness month. Endometriosis is now a leading cause of chronic pelvic pain.

শরীর ও স্বাস্থ্য বর্তমান গর্ভবতী মায়েদের কোমরের ব্যথা
15/03/2026

শরীর ও স্বাস্থ্য বর্তমান
গর্ভবতী মায়েদের কোমরের ব্যথা

আজকের বর্তমান
05/02/2026

আজকের বর্তমান

Trigeminal Neuralgia
03/02/2026

Trigeminal Neuralgia

Tennis Elbow
03/02/2026

Tennis Elbow

Address

Newtown
Kolkata
700156

Telephone

+917478709238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Gargi Nandi - Pain and Palliative Care Physician, Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Gargi Nandi - Pain and Palliative Care Physician, Kolkata:

Share