Nutritionist Sudeshna

Nutritionist Sudeshna Nutritionist | Diet Consultant | Wellness Coach | Doctorate | Life Member of IDA | Research worker | Author | Dancer |

Meet Sudeshna, a passionate nutritionist on a mission to transform lives through the power of proper nutrition. In 2016, she embarked on her journey, driven by a vision to educate and empower individuals about the profound impact of wholesome food choices on overall health. As the founder of her own initiative, Sudeshna has honed her expertise in an array of specialized dietary plans. She is dedic

ated to supporting individuals post-bariatric surgery, offering tailored diets that aid in recovery and sustained wellness. Her adeptness in crafting diabetes control diets empowers individuals to manage their condition effectively through balanced nutrition. Sudeshna’s forte lies in meticulous meal planning, ensuring that her clients receive personalized, sustainable, and delicious dietary solutions. Her nutrition consultations are comprehensive, guiding individuals towards healthier lifestyles while addressing specific concerns such as PCOS control diets and pediatric nutrition. With a focus on holistic well-being, Sudeshna facilitates weight gain or weight management journeys, employing evidence-based strategies that foster healthier relationships with food. She has also developed specialized diet plans tailored to post-COVID recovery, aiding individuals in regaining vitality and strength. Moreover, Sudeshna offers comprehensive weight loss packages, amalgamating her expertise and compassion to support clients in achieving their desired goals. Her vision extends beyond mere dietary changes; it encompasses a holistic approach to wellness, empowering individuals to lead healthier, happier lives. Through her initiative, Sudeshna is not just providing dietary plans; she's illuminating the path to a brighter, healthier future for those who seek her guidance. Join her journey towards better health and vitality, one nourishing meal at a time. For appointment,

Email - [email protected]
Call/WhatsApp - +91 9831809232

বন্ধুরা সব্বাই নিশ্চয়ই ভালো আছো..সিজনাল ফ্রুটস বা মরসুমের ফল খাওয়া ভীষণ ভাল একটি অভ্যেস.. তবে গরমের ফল আম, কাঁঠাল, লিচ...
08/06/2026

বন্ধুরা সব্বাই নিশ্চয়ই ভালো আছো..

সিজনাল ফ্রুটস বা মরসুমের ফল খাওয়া ভীষণ ভাল একটি অভ্যেস.. তবে গরমের ফল আম, কাঁঠাল, লিচু, তরমুজ খাওয়া একটু অসুবিধে হয়ে যায় যারা ওজন কমানোর চেষ্টা করছে, যাদের PCOS অর্থাৎ পলি সিস্টিক ওভারি সিন্ড্রোম আছে, বা যাদের ব্লাড সুগার বেশি অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত..
গরমের আরো একটি ফল হল জাম অনেকে কালোজামও বলে.. এই ফলটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে.. এছাড়া অন্যান্য ফলের মতোই ভিটামিন ও মিনারেলস থাকে অনেকেগুলি এবং থাকে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট..
তাই ডায়াবেটিক মানুষরা, যাদের PCOS এর সমস্যা আছে তারাও এবং ওজন কমানোর জন্যে ডায়েটে আছো যারা, তারাও জাম খেতে পারো.. এমনিতে জাম হজমের সহায়ক তবে অতিরিক্ত পরিমাণে খেলে বদহজম হওয়ারও সম্ভাবনা থাকে।

হ্যালো বন্ধুরা,আমরা সবাই চাই ভাল থাকতে তাই না? কিন্তু আজকাল বহু মানুষ একা হয়ে যাচ্ছেন.. একা থাকা আর একাকীত্ব দুটো সম্পূ...
07/06/2026

হ্যালো বন্ধুরা,
আমরা সবাই চাই ভাল থাকতে তাই না? কিন্তু আজকাল বহু মানুষ একা হয়ে যাচ্ছেন.. একা থাকা আর একাকীত্ব দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার.. নিজেকে ভালোবাসা অবশ্যই উচিত কিন্তু সবসময় নিজেকে খুব বেশি গুরুত্বপূর্ণ মানুষ না ভেবে, অতিরিক্ত চাহিদা এড়িয়ে বা অযথা আশঙ্কায় না ভুগে, জীবনের স্বাভাবিক ছন্দ মেনে এগিয়ে চলা ভাল.. আমাদের নিজেকে সুস্থ রাখার জন্য যেমন 70% ডায়েট, 20% ফিজিক্যাল অ্যাকটিভিটি করার প্রয়োজন বাকি 10% এর মধ্যে ভাল ঘুম দরকার আর খানিকটা সময় সমমানসিকতার কয়েকজনের সাথে আড্ডা, বেড়ানো, অল্প স্বল্প unhealthy খাবার খেয়ে নিলেও মজা করে সময় কাটানোরও প্রয়োজন আছে মাঝে মধ্যে.. 😍
আজ 'ওয়ার্ল্ড কেয়ারিং ডে'.. সকলে ভাল থেকো ও ভাল রেখো.. 💕
~ সুদেষ্ণা

গুড মর্নিং ফ্রেন্ডস ☺️কফি lover যারা আছো আমার মতো.. তাদের জন্য কয়েকটা  টিপস্ .. 👉 কফি সবসময়ে সকালে খাবে, দুপুরের পর থে...
05/06/2026

গুড মর্নিং ফ্রেন্ডস ☺️
কফি lover যারা আছো আমার মতো.. তাদের জন্য কয়েকটা টিপস্ ..
👉 কফি সবসময়ে সকালে খাবে, দুপুরের পর থেকে কফি না খাওয়াই উচিত, সন্ধ্যে বা রাত্রে কফি খেলে ঘুমের সমস্যা হতে পারে.. যাদের ঘুমের সমস্যা আছে, তাদের কফি না খাওয়াই ভাল..
,👉 কফি খাওয়ার আদর্শ সময় -- সকালে ঘুম থেকে ওঠার এক থেকে দেড় ঘণ্টা পরে, আগে অবশ্যই জল খাওয়ার প্রয়োজন..
👉 ব্ল্যাক কফিতে শরীরের মেটাবলিক রেট বাড়ে তাই ওজন কমাতে সাহায্য করে.. তবে সারাদিনে 300- 400 মিলিগ্রামের বেশি কফি খাওয়া ঠিক নয়..
👉 যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা খালি পেটে কফি খাবেন না..
👉 যাদের ক্যাফিন একদমই সহ্য হয় না অথবা মাইগ্রেইন ট্রিগার করে তারা কখনই কফি খাবে না..

আমার আজকের ডিনার ☺️ছোলার ছাতুর পুর ভরা রুটি, দই, ও আচার 😋এটি একটি ভেজ ডায়েট এবং লো-কস্ট খাবার.. সকলেই খেতে পারেন..জেনে ...
03/06/2026

আমার আজকের ডিনার ☺️
ছোলার ছাতুর পুর ভরা রুটি, দই, ও আচার 😋

এটি একটি ভেজ ডায়েট এবং লো-কস্ট খাবার.. সকলেই খেতে পারেন..
জেনে নাও কি কি nutrients পাওয়া যায়..
ছাতুর থেকে প্রোটিন পাওয়া যায় এবং আটার রুটির গ্লাইসেমিক ইনডেক্সকে কমিয়ে দিয়ে রুটিকে হেলদি করে তোলে. লো ফ্যাট দই সবসময়েই ভাল,খুব ভাল প্রোটিন এবং gut health ভাল রাখা প্রোবায়োটিক পাওয়া যায়.. দইয়ে বিট নুন ও জিরে ভাজার গুঁড়ো মিশিয়ে দিয়েছি...আমের আচারটি অল্প পরিমাণে মুখের স্বাদে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে.. নাও খেতে পারো,এর সাথে কোনো তরকারি খাওয়া যেতে পারে..
ছাতুর পুর তৈরি করতে খুব অল্প সর্ষের তেল, রসুন, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি.. পরোটা ভাজা হয় নি.. রুটি বানানো হয়েছে.. দুফোঁটা ঘরে বানানো ঘি মাখিয়ে নিয়েছি..

তোমরাও ট্রাই করে দেখতে পারো.. হেলদি এন্ড টেস্টি হবে 😍☺️

জয়তী, তোমাকে অনেক ধন্যবাদ ও ভালবাসা.. খুব ভাল থেকো সবসময়..💕 জয়তীর এখনকার ছবিই দিতে বলেছিলাম আমি, কতোটা ফ্রেশ দেখতে লা...
02/06/2026

জয়তী, তোমাকে অনেক ধন্যবাদ ও ভালবাসা.. খুব ভাল থেকো সবসময়..💕
জয়তীর এখনকার ছবিই দিতে বলেছিলাম আমি, কতোটা ফ্রেশ দেখতে লাগছে ওকে.. একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি সামলে.. স্বামী, কন্যা, শ্বশুর, শাশুড়ি, মা, বাবা সকলের প্রতি দায়িত্ব পালন করার পরেও ও নিজের খেয়াল রেখেছে .. এটা মোটিভেশন ছাড়া সম্ভব নয়..

সকলে ওর লেখা রিভিউটি পড়বেন.. সুন্দর করে গুছিয়ে লিখেছে ও বেশ কয়েকটি জরুরী কথা.. আপনারাও উপকৃত হবেন..

বর্তমানে, আমেরিকার মত দেশেও লাইফ-স্টাইল সম্পর্কে সচেতনতা বাড়ছে.. কারন মাত্রাতিরিক্ত ওবেসিটির সমস্যায় তারা জেরবার.. খাবারে ফ্যাট ও সুগারের আধিক্য, প্যাকেটজাত 'রেডি টু ইট' খাবার ও মিষ্টি পানীয় তৈরি করছে ক্যান্সারের সম্ভাবনা.. ভারতবর্ষের চিত্রটাও আলাদা নয়.. বর্তমানে, কিউরেটিভ ট্রিটমেন্টের পরিবর্তে প্রিভেনটিভ কেয়ার এর উপরই ভরসা রাখছেন বহু মানুষ.. ব্যায়বহুল ওষুধ ও চিকিত্সা পদ্ধতির থেকে অনেক সহজ ভাবে সুস্থ শরীরে বেঁচে থাকা যায়, যদি আমরা নিজেদের জীবনশৈলীর কিছুটা পরিবর্তন করি..

  ( Sugar free)
28/05/2026

( Sugar free)



পান্তার পানীয় অথবা ফারমেন্টেনেড রাইস কাঞ্জি.. 😍 নামের হেরফের শুধুমাত্র.. বানানোর পদ্ধতি প্রায় একই.. সাউথ ইন্ডিয়াতে কা...
26/05/2026

পান্তার পানীয় অথবা ফারমেন্টেনেড রাইস কাঞ্জি.. 😍
নামের হেরফের শুধুমাত্র.. বানানোর পদ্ধতি প্রায় একই.. সাউথ ইন্ডিয়াতে কাঞ্জিতে, পান্তা ভাতের সাথে দই মেশানো হয়.. অনেকে কার্ড রাইস বানানোর পরে কাঞ্চি তৈরি করে..

আমি শুধুমাত্র পান্তা ভাতে লেবুর রস, লঙ্কা ও পিয়াঁজ কুচি এবং অল্প বিট লবণ ব্যবহার করেছি.. স্বাদ মন্দ হয় নি.. আরও অন্যান্য উপকরণও ব্যবহার করা যায়..
ফারমেন্টেড সব্জি দিয়েও কাঞ্জি বানানো যায়।

তবে প্রবল গরমে, যখন বাতাসে আর্দ্রতা খুব বেশি থাকে, স্বাভাবিক ভাবেই অতিরিক্ত ঘাম বেরোনোর ফলে, শরীরের আদ্রতা বা হাইড্রেশন ঠিক রাখার জন্য এই ধরনের খাবার/ পানীয় উপকারী.. পান্তা ভাত হজমের সহায়ক.. জল সমেত ভাতকে ব্লেন্ড করে নিলে সেটি একটি পানীয় তৈরি হয়ে যায়.. এটির গ্লাইসেমিক ইনডেক্স কম হয়, ভিটামিন সি ও প্রোবায়োটিক উপাদানে ভরপুর থাকে । যার ফলে, gut health ভাল হয়.. গরমে পেটের গোলমাল হওয়ার সম্ভাবনা থাকে না.. পেট ঠাণ্ডা থাকলে, মাথাও ঠান্ডা থাকে.. 😀অন্যান্য মিষ্টি পানীয়, স্মুদি এড়িয়ে চলাই ভাল গরমকালে।
~ সুদেষ্ণা

সুপ্রভাত বন্ধুরা,শরীর ও মন উভয়েরই ডিটক্সের প্রয়োজন হয়... যত বেশি পজিটিভিটি তৈরি করতে পারবো.. নেগেটিভিটি কাছে আসতেই পা...
26/05/2026

সুপ্রভাত বন্ধুরা,

শরীর ও মন উভয়েরই ডিটক্সের প্রয়োজন হয়... যত বেশি পজিটিভিটি তৈরি করতে পারবো.. নেগেটিভিটি কাছে আসতেই পারবে না.. নিজের ইচ্ছা শক্তি, ইনটিউশন, ষষ্ঠ ইন্দ্রিয় আরও সজাগ হয়ে উঠবে.. 😊

24/05/2026

নিজেকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে কিছু হয় না, তাতে অহেতুক ইগো চেপে ধরে... জীবন তো ক্ষণস্থায়ী, সবাইকে একদিন সব ছেড়ে চলে যেতেই হবে, তাই না? যতদিন পৃথিবীতে থাকতে এসেছি, প্রাণ ভরে বেঁচে নিতে হবে... তার মানে বেহিসেবী জীবন যাপন করে নয়.. মাদকের নেশায় নিজেকে আবদ্ধ করে নয়.. মানুষ হয়ে নিজের মান ও হুসের যথার্থ মর্যাদা বজায় রেখে, চুটিয়ে জীবনকে উপভোগ করা.. ভাল - মন্দ - ভয়ঙ্কর সব ধরনের অভিজ্ঞতাকে জীবনের চালিকা শক্তির মজবুত ভীত তৈরি করাটাই তো আসল কাজ আমাদের.. ভবিষ্যতের সুদূর প্রসারী চিন্তায় বিভ্রান্ত হওয়া তো নির্বুদ্ধিতা, সবই কি আর মাস্টার প্ল্যান অনুযায়ী হয়? এই মহাবিশ্বে 'আমি ' তো একটি নগন্য প্রাণী ব্যতীত অন্য কিছু নই ।। 😊
~ সুদেষ্ণা

কিছু মানুষ আছেন, যাঁদের সাপোর্ট ছাড়া আমিও আমার কাজটা সঠিক ভাবে করছি কিনা, সেটা বোঝা সম্ভব হয় না অনেক সময়। ইনি মিসেস ত...
22/05/2026

কিছু মানুষ আছেন, যাঁদের সাপোর্ট ছাড়া আমিও আমার কাজটা সঠিক ভাবে করছি কিনা, সেটা বোঝা সম্ভব হয় না অনেক সময়। ইনি মিসেস তুলি সরকার, আমাকে নিজের ছবিগুলি পাঠিয়েছেন এবং উনি শুধু ওজন কমানোর জন্য আমার কনসালটেশন নেন নি, ওনার কিছু মেটাবোলিজম জনিত সমস্যাও ছিল, উনি নিজে উপকার পেয়ে, আরও বেশ কয়েকজনকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
অনেক ধন্যবাদ তুলি আপনাকে, খুব ভাল থাকবেন। 🙏♥️

Address

Kolkata

Telephone

+919073979232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Sudeshna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nutritionist Sudeshna:

Share

Category