Dr. Sandip Ganguly - Medical Oncologist

Dr. Sandip Ganguly - Medical Oncologist Stay updated on advancements in treatment options and proactive health measures.

Meet Dr. Sandip Ganguly, dedicated to cancer care, screening, and prevention in Kolkata, Dr. Ganguly brings compassion and expertise to every patient's journey.

16/08/2026

লিকুইড বায়োপসি (Liquid Biopsy) কি আর ক্যান্সার চিকিৎসায় এর গুরুত্ব ঠিক কতটা — এই নিয়ে আমার নতুন ভিডিওতে সহজ ভাষায় আলোচনা করেছি। 🩸🔬
ঐতিহ্যবাহী টিস্যু বায়োপসির তুলনায় লিকুইড বায়োপসি কিভাবে কম আক্রমণাত্মক (non-invasive) পদ্ধতিতে ক্যান্সার নির্ণয় (cancer detection) , চিকিৎসার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ (cancer surveillance), এবং early detection-এ সাহায্য করে — সবটাই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।
👉 পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

🇮🇳 **Happy Independence Day!**True freedom includes freedom from fear — especially the fear of cancer. This Independence...
15/08/2026

🇮🇳 **Happy Independence Day!**

True freedom includes freedom from fear — especially the fear of cancer. This Independence Day, let's pledge to prioritize early detection and health awareness for ourselves and our loved ones.

Jai Hind! 🎉

উনি কোনওদিন সিগারেট ছোঁননি। তবু ফুসফুসের ক্যানসার তাঁকে ছাড়েনি।৪৭ বছরের এক গৃহবধূ আমার চেম্বারে এসেছিলেন শুধু একটা "সাধ...
11/08/2026

উনি কোনওদিন সিগারেট ছোঁননি। তবু ফুসফুসের ক্যানসার তাঁকে ছাড়েনি।

৪৭ বছরের এক গৃহবধূ আমার চেম্বারে এসেছিলেন শুধু একটা "সাধারণ কাশি" নিয়ে। ধূমপানের কোনও অভ্যাস নেই, পরিবারেও ক্যানসারের ইতিহাস নেই। অঙ্কোলজিস্টএর চেম্বার এসেছে একটু হতভম্ব হয়ে — কারণ একজন non smoker মহিলাকে কে-ই বা বলে ফুসফুসের ক্যানসারের কথা ভাবতে?

আজ এই ভুল ধারণাটাই ভাঙা দরকার — **ফুসফুসের ক্যানসার (Lung Cancer) শুধু ধূমপায়ীদেরই হয় না।**

মহিলাদের মধ্যেও ফুসফুসের ক্যানসারের অনেক ঘটনা দেখা যায় এবং সেটা প্রতিদিন বাড়ছে । পরিবেশগত দূষণ (যেমন রান্নাঘরের ধোঁয়া, পরোক্ষ ধূমপান) এর পিছনে বড় ভূমিকা নিতে পারে।

দুঃখজনক হলেও সত্যি — এই সচেতনতার অভাবেই অনেক ক্ষেত্রে রোগ ধরা পড়ে অনেক দেরিতে। আমার কাছে আসা বহু রোগীই প্রথমবার আসেন **অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক স্টেজ ফোর (Stage 4 Metastatic Lung Cancer)** অবস্থায়, যখন ক্যানসার ইতিমধ্যে ফুসফুসের বাইরে অন্য অঙ্গে ছড়িয়ে পড়েছে। প্রাথমিক লক্ষণগুলোকে "সাধারণ" ভেবে অবহেলা করাই এর অন্যতম বড় কারণ।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হল — মহিলাদের, বিশেষত অধূমপায়ী মহিলাদের ক্ষেত্রে, চিকিৎসাযোগ্য মলিকিউলার মিউটেশন (যেমন EGFR) পজিটিভ আসার সম্ভাবনা অনেক বেশি। তাই **বায়োপসি করে মলিকিউলার/জেনেটিক টেস্ট করানো আজ আর ঐচ্ছিক নয় — এটা অত্যন্ত জরুরি**, সঠিক ও ব্যক্তি-নির্দিষ্ট চিকিৎসার জন্য।

তাই এই লক্ষণগুলো একদম উপেক্ষা করবেন না:
🔸 দীর্ঘদিনের কাশি যা কমছে না
🔸 গলার স্বর বসে যাওয়া (Hoarseness of Voice)
🔸 সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট (Breathlessness)

এগুলো "স্ট্রেস" ভেবে এড়িয়ে যাবেন না। যত আগে ধরা পড়বে, চিকিৎসার ফলাফল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সময়মতো ডাক্তার দেখান।

সচেতনতাই বাঁচাতে পারে জীবন। আপনার পরিচিত কোনও মহিলার সাথে আজই শেয়ার করুন এই পোস্টটি। 💙

📰 বিস্তারিত জানতে পড়ুন আমার সম্পূর্ণ প্রতিবেদন

https://epaper.sangbadpratidin.in/epaper/edition/4668/sangbad-pratidin-11-08-26/page/7

09/08/2026

ক্যান্সার সার্জারি ও কেমোথেরাপির পর সিটি স্ক্যানে (CT Scan) যখন "নো ডিজিজ" (No Evidence of Disease) রিপোর্ট আসে, তার মানে এই নয় যে ক্যান্সার সম্পূর্ণ নিরাময় (cure) হয়ে গেছে। এর অর্থ হলো — বর্তমানে শরীরে কোনো সক্রিয় ক্যান্সার কোষ শনাক্ত করা যায়নি। কিন্তু ক্যান্সার রিল্যাপ্স বা রিকারেন্সের (cancer recurrence) সম্ভাবনা এড়াতে নিয়মিত ফলো-আপ (regular follow-up) করা অত্যন্ত জরুরি।

নিয়মিত চেক-আপ, ব্লাড টেস্ট, এবং প্রয়োজনমতো ইমেজিং-এর মাধ্যমেই ক্যান্সার রিকারেন্স প্রাথমিক পর্যায়ে ধরা সম্ভব, যা চিকিৎসার সাফল্যের হার অনেক বাড়িয়ে দেয়। তাই সিটি স্ক্যান ক্লিয়ার এলেও ফলো-আপ বন্ধ করবেন না।

সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে — দেখে নিন এবং প্রশ্ন থাকলে কমেন্টে জানান।

01/08/2026

আজ World Lung Cancer Day। 🫁

ফুসফুসের ক্যান্সার শুধু ধূমপায়ীদের নয়, যে কারোরই হতে পারে। দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অবহেলা করবেন না।

✅ Early detection বাঁচাতে পারে জীবন
✅ Low-dose CT screening high-risk patients-দের জন্য জরুরি
✅ Targeted therapy ও Immunotherapy-তে আজ শুধু advanced stage নয় বরং early stage এও ভালো ফলাফল দিচ্ছে ।

সম্পূর্ণ ভিডিওটি দেখুন 👇 এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন — সচেতনতাই প্রথম প্রতিরোধ।

Hashtags:

26/07/2026

⚠️ রক্তে জমাট বাঁধা (Deep Vein Thrombosis) — ক্যান্সার রোগীদের জন্য বিশেষ সতর্কতা।

DVT বা Deep Vein Thrombosis একটি life-threatening condition যেখানে পায়ের শিরায় blood clot তৈরি হয়। Cancer patients-দের মধ্যে এই ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি — একে বলা হয় Cancer-Associated Thrombosis (CAT)। অনেক ক্যান্সারে দেখা যেতে পারে এবং নিচের ক্যান্সারগুলিতে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি:
🔴 উচ্চ-ঝুঁকিপূর্ণ ক্যান্সার:
✅ Stomach (Gastric) cancer
✅ Pancreatic cancer
✅ Prostate cancer

🔴 সতর্কতার লক্ষণ:
✅ পায়ে হঠাৎ ফোলা ভাব (leg swelling)
✅ ব্যথা ও টান ধরা (calf pain)
✅ ত্বকে লালচে বা গরম ভাব (skin redness/warmth)
✅ শ্বাসকষ্ট — Pulmonary Embolism-এর সংকেত হতে পারে।

19/07/2026

হঠাৎ হাতের তালু আর পায়ের তলা জ্বলছে, লাল হয়ে যাচ্ছে? এটা কিন্তু সাধারণ অ্যালার্জি নাও হতে পারে!
কেমোথেরাপি বা কিছু টার্গেটেড থেরাপি নেওয়া রোগীদের মধ্যে এই সমস্যা খুবই common — চিকিৎসাশাস্ত্রে এর নাম হ্যান্ড ফুট সিনড্রোম (Hand Foot Syndrome)। Capecitabine, 5-FU-এর মতো ওষুধ নেওয়ার পর অনেকেই এই পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হন — লালচেভাব, ফোলা, জ্বালাপোড়া, এমনকি চামড়া ওঠা পর্যন্ত হতে পারে।
সময়মতো বুঝতে পারা আর সঠিক যত্ন — এই দুটোই এই সমস্যা সামলানোর আসল চাবিকাঠি।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং প্রয়োজনে শেয়ার করে রাখুন।
#ক্যান্সার_সচেতনতা

“একটি লেকচার, একটি আশার গল্প..."আজ একটি গুরুত্বপূর্ণ মেডিক্যাল সেশনে বক্তব্য রাখলাম — বিষয়: **Unresectable Stage III No...
14/07/2026

“একটি লেকচার, একটি আশার গল্প..."

আজ একটি গুরুত্বপূর্ণ মেডিক্যাল সেশনে বক্তব্য রাখলাম — বিষয়: **Unresectable Stage III Non-Small Cell Lung Cancer (NSCLC)** এর আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা।

আমরা প্রায়ই দেখি, ফুসফুসের ক্যান্সার যখন এমন পর্যায়ে ধরা পড়ে যেখানে অস্ত্রোপচার সম্ভব নয় (unresectable), তখন রোগী ও পরিবার হতাশ হয়ে পড়েন।

দীর্ঘদিন ধরে **Chemoradiotherapy (কেমো-রেডিওথেরাপি)** — যা **concurrent** (একসাথে) অথবা **sequential** (পর্যায়ক্রমে) পদ্ধতিতে দেওয়া হতো — এই পর্যায়ের ফুসফুসের ক্যান্সারের **standard of care** হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এটি রোগ নির্মূলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, দীর্ঘমেয়াদী survival এর ক্ষেত্রে তার সীমাবদ্ধতা ছিল।

কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞান আজ অনেকটাই এগিয়ে এসেছে। এখন কেমো-রেডিওথেরাপির পর দুটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি আমাদের হাতে আছে —

🔹 **Durvalumab (Immunotherapy)** — PACIFIC ট্রায়ালের ফলাফল অনুযায়ী, কেমো-রেডিওথেরাপির পর Durvalumab consolidation therapy দিলে রোগীর overall survival ও progression-free survival উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, শুধুমাত্র কেমো-রেডিওথেরাপির তুলনায়।

🔹 **Osimertinib** — যেসব রোগীর টিউমারে **EGFR mutation** পজিটিভ, তাঁদের ক্ষেত্রে LAURA ট্রায়াল দেখিয়েছে যে কেমো-রেডিওথেরাপির পর Osimertinib ব্যবহারে রোগ নিয়ন্ত্রণ ও বেঁচে থাকার হার আরও অনেকটাই বৃদ্ধি পায়।

এই দুটি চিকিৎসাই আজ Stage III ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন **standard of care** হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা পুরনো শুধুমাত্র কেমো-রেডিওথেরাপি ভিত্তিক চিকিৎসার তুলনায় অনেক বেশি কার্যকর।

আমার বিশ্বাস — সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় (biomarker testing সহ) এবং সঠিক চিকিৎসা পরিকল্পনাই পারে একজন ক্যান্সার রোগীর জীবনে নতুন আশা জাগাতে।

যদি আপনার পরিবারে কারো ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে থাকে, বা দ্বিতীয় মতামতের (second opinion) প্রয়োজন হয়, নিঃসংকোচে যোগাযোগ করুন।

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য: 099034 94739
🌐 www.drsandipganguly.com

12/07/2026

সার্জারিতে টিউমার পুরো বাদ দেওয়ার পরও কেন কেমোথেরাপি লাগে? 🎗️

“ডাক্তারবাবু, অপারেশনে তো পুরো টিউমারটাই বাদ দিয়ে দিয়েছেন , তাহলে আবার কেমো কেন?”-এই প্রশ্নটা ক্লিনিকে প্রায় প্রতিদিন শুনি। ভিডিওতে সহজ ভাষায় বুঝিয়েছি আসল কারণটা 👇

সার্জারিতে চোখে দেখা যাওয়া টিউমারটুকু বাদ দেয়, কিন্তু কিছু ক্যান্সার কোষ রক্তসন্চারণের রাস্তা দিয়ে শরীরের অন্য জায়গায় লুকিয়ে থাকতে পারে যা কোনো স্ক্যানেই ধরা পরে না — একে বলে মাইক্রোমটাস্টেসিস। এই লুকোনো কোষগুলোই ভবিষ্যতে ক্যান্সার ফিরিয়ে আনতে পারে।

সার্জারির পর দেওয়া অ্যাডজুভ্যান্ট কেমোথেরপি (Adjuvant Chemotherapy) ঠিক এই লুকিয়ে থাকা কোষগুলোকই ধ্বংস করে, যাতে ক্যান্সার ফিরত আসার সম্ভাবনা কমে যায় ।

🎥 পুরো ব্যাখ্যা ভিডিওতে দেখুন।
📌 প্রশ্ন থাকলে কমেন্টে জানান।

05/07/2026

কেমোথেরাপি নিতে গিয়ে বারবার হাতে সূচ ফোটানো? 💉

ক্যান্সার রোগীদের জন্য শিরাপথে (venous access) chemotherapy দেওয়াটা চিকিৎসার একটা গুরুত্বপর্ণ অংশ। বারবার শিরাতে channel বসানোর ফল শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে, ইনফিউশন-এ জন্য দেরি হতে পারে, এমনকি কিছু কেমো-ড্রাগ (vesicant) হাতের নরম শিরায় দিলে টিসু ড্যামেজের ঝুঁকিও থাকে।

এই সমস্যার সমাধানে আছ —
✅ PICC Line (Peripherally Inserted Central Catheter)
✅ Port-a-Cath / Chemoport
✅ CVC (Central Venous Catheter)

Address

58, Canal Circular Road, Kadapara, Phool Bagan
Kolkata
700054

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sandip Ganguly - Medical Oncologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share