23/08/2024
২৩ শে আগস্ট ২০২৪ : প্রতি বছরের মত আজকের দিনে পরিবারের সদস্যরা চিকিৎসক রাধাগোবিন্দ করের জন্মদিন পালন করেন শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে। পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রতি বছরই এই দিনটাতে তারা বাড়ির সব লোকেদের নিয়ে কোন আরম্ভর ছাড়াই পালন করেন। তবে এবছর আর জি কর কান্ডের প্রেক্ষিতে পরিবারের বাইরে থেকেও অনেক মানুষ ওই হাসপাতালের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাতে আসেন আজকের এই দিনে।