West Bengal Medical Technologist Forum

West Bengal Medical Technologist Forum Apolitical platform for all Medical Technologists
We fight for our Right
We are united
We love our profession

WBMT FORUM এর পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে কয়েক টি বিষয় নিয়ে দাবিপত্র জমা দেওয়া হয়েছে। যেমন -১.- ন্যাশনাল কমিশনের নির্দে...
24/08/2026

WBMT FORUM এর পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে কয়েক টি বিষয় নিয়ে দাবিপত্র জমা দেওয়া হয়েছে।

যেমন -
১.- ন্যাশনাল কমিশনের নির্দেশ মেনে ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যালয়েড এন্ড হেল্থকেয়ার কাউন্সিল গঠন, তার অফিস তৈরী, স্টাফ প্যাটার্ন নিয়োগ ইত্যাদি।

২.- মেডিক্যাল টেকনোলজিস্ট তথা অ্যালয়েড এন্ড হেল্থকেয়ার পেশার উন্নতির জন্য একটি পৃথক অ্যাডমিনিস্ট্রেশন সেল তৈরী যার আধিকারিক গণ হবেন সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্টগণ। যেমন আছে, নার্সিং পেশার এবং ডেন্টাল পেশার।

৩.- অ্যালয়েডএন্ড হেল্থকেয়ার পেশার বিভিন্ন পাঠক্রম এই বছর বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ গুলোতে। তাই যাহাতে পুনরায় চালু করা হয় এবং তার জন্য পরিকাঠামো গড়া হয় তার আবেদন।

৪.- বিগত রাজ্য সরকারের ২০১৫ তে তৈরী ওয়েস্ট বেঙ্গল অ্যালয়েডমেডিক্যাল ও প্যারামেডিকেল কাউন্সিলকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। যেহেতু সেন্ট্রাল কমিশনের আইন অনুসারে রাজ্যের পৃথক আইন থাকবে না। তাই।

৫.- মেডিক্যাল টেকনোলজিস্ট- এর অভাবে সরকারি স্বাস্থ্যপরিষেবা অনেক বিঘ্ন ঘটছে ও মানুষের হায়রানি হচ্ছে, তাই ভেকেন্সি পোস্টে HRB এর রেজাল্ট দ্রুত বের করতে হবে ও নিয়োগ দিতে হবে।

৬.-মেডিক্যাল টেকনোলজিস্ট এর কোনো প্রমোশন পোস্ট নেই। তাই সেন্ট্রাল গভঃ বা ন্যাশনাল কমিশনের নির্দেশ মেনে টেকনিকাল অফিসার পোস্ট সব বিভাগের জন্য তৈরী করতে হবে। মাত্র দুটি বিভাগে এই পোস্ট আমাদের রাজ্যে আছে। একটি ক্রিটিকাল কেয়ার। অন্যটি নিউক্লিয়ার মেডিসিন।

৭.- অ্যালয়েড এন্ড হেল্থকেয়ার এর স্টুডেন্টদের যাহাতে আমাদের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্টরা পড়াতে পারেন তার জন্য ন্যাশনাল কমিশনের নির্দেশ অনুসারে টিচার নিয়োগ করা।

----------বর্তমান আধুনিক স্বাস্থ্যব্যবস্থার একটি পিলার মেডিক্যাল টেকনোলজিস্টরা। এই পিলার নড়বড় হলে পুরো স্বস্থ্যব্যবস্থায় গড়বড় হবে। তাই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের কথা মাথায় রেখে আশাকরি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উপরিউক্ত বিষয়গুলির জন্য উপযুক্ত পদক্ষেপ নেবেন 🙏।

প্রতিবেদনটা সবাই পড়বেন
15/08/2026

প্রতিবেদনটা সবাই পড়বেন

12-08-2026West Bengal Medical Technologist Forum (WBMTF)-এর পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ বিধানসভায় মানন...
12/08/2026

12-08-2026
West Bengal Medical Technologist Forum (WBMTF)-এর পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ বিধানসভায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার এবং আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ পেয়েছিলো।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, সীমিত সময়ের মধ্যে যেকোনো দুটি দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আমাদের দেওয়া হয়েছিল। সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ দাবী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি।

🔹 NCAHP Act / National Commission for Allied and Healthcare Professions সংক্রান্ত বিষয়।
এবং
🔹 Administration Cell গঠন ও তার প্রয়োজনীয়তা।

আমরা স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি যে, রাজ্যের Allied & Healthcare Professionals এবং Medical Technologists-দের পেশাগত স্বীকৃতি, প্রশাসনিক কাঠামো, অধিকার ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য এই বিষয়গুলির যথাযথ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এটি হয়তো আমাদের দীর্ঘ পথচলার একটি ছোট পদক্ষেপ, কিন্তু দাবিগুলি যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিষয়গুলি নিয়ে আলোচনা শুরু করাই আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য।

আমরা বিশ্বাস করি—সংগঠিত প্রচেষ্টা, ধারাবাহিক follow-up এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই আমাদের ন্যায্য অধিকার অর্জন সম্ভব।

আজকের এই সাক্ষাৎকারের জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, WBMTF-এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ।
West Bengal Medical Technologist Forum (WBMTF)

WBMTF আগে ও মাঠে ছিল আজও আছে পরবর্তীতে ও থাকবে MT দের উন্নতির স্বার্থে
02/08/2026

WBMTF আগে ও মাঠে ছিল আজও আছে পরবর্তীতে ও থাকবে MT দের উন্নতির স্বার্থে

23/07/2026

Important 📢

13/07/2026

📢 আপনারা সবাই জানেন, সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্যপরিষেবা দেওয়ার স্বার্থে ২০২১ সালে কেন্দ্রীয় সরকার এলাইড এন্ড হেল্থকেয়ার প্রফেশন(AHP) দের উন্নতিসাধনে একটি কমিশন (NCAHP) গঠন করেছে। এই কমিশনের আইন বলবৎ-এ সমস্ত রাজ্য তা মেনে চলতে বাধ্য। যেমন চলে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) সমস্ত নির্দেশ। এই কমিশন সম্প্রতি (৮এই এপ্রিল ২০২৬) সব রাজ্যের হেল্থ ডিপার্টমেন্টর প্রধান অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি সার্কুলার দিয়েছেন AHP দের এডুকেশন এর গুণগত মান রক্ষার স্বার্থে। সেখানে পরিষ্কার বলা আছে ২০২৬-২৭ সেশন থেকে AHP এর সমস্ত কোর্স NCAHP এর গাইডলাইন অনুসারে চলতে হবে, যা NCAHP ওয়েবসাইটতে আছে। তাই আমাদের রাজ্যের হেল্থ ডিপার্টমেন্টর প্রিন্সিপাল সেক্রেটারি চুপ করে হাত গুটিয়ে যাতে বসে থাকতে না পারে, সেই জন্য আমাদেরকে নিচের লেটারটি গণমেইল করে হেল্থ ডিপার্টমেন্টর ঘুম ভাঙাতে হবে। আর যারা AHP এর ওপর অনুমোদনহীন কোর্স চালাবে, তাদের ওপর যাতে অবিলম্বে FIR চালু হয়, তা আমাদের দেখতে হবে।
তাই সমস্ত মেডিক্যাল টেকনোলজিস্ট সহকর্মীদের অনুরোধ করবো, আপনার সবাই এই লেটারটি দুই দিনের মধ্যে কয়েকশো পাঠিইয়ে নিজেকে AHP এর ভবিষ্যত গঠনে সহযোদ্ধা হিসাবে প্রতিষ্ঠিত করবেন।

Mail id and Letter comment box e 👇

📢
23/06/2026

📢

আপনারা সবাই জানেন, বিগত দিনে ফোরামের যে এজেন্ডাগুলো নিয়ে কাজ করছিলো, তা পূরণ করতে পারেনি। কারণ,  বিগত সরকারের প্রশাসনিক ...
06/06/2026

আপনারা সবাই জানেন, বিগত দিনে ফোরামের যে এজেন্ডাগুলো নিয়ে কাজ করছিলো, তা পূরণ করতে পারেনি। কারণ, বিগত সরকারের প্রশাসনিক অনিচ্ছা, রাজনৈতিক ভাবে ফোরামকে আক্রমণ, পুলিশি ও আইনি মামলায় জর্জরিত করে সেটা সেই সময়ে সম্ভবপর হয় নি।
তাই, WEST BENGAL MEDICAL TECHNOLOGIST FORUM নব্য গঠিত BJP সরকারকে অনেক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই। ফোরাম খুব আশাবাদী আগামী দিনে আমাদের দাবি গুলি সরকার সঠিক ভাবে বিবেচনা করবে।
গতকাল (০৫/০৬/২০২৬) আমাদের সম্মানীয় DHS Sir এর সাথে আমাদের একদল প্রতিনিধি দেখা করেন ও সদর্থক আলোচনা হয়। আমাদের বেতন স্কেল সংক্রান্ত ফাইলটি নিয়ে আলোচনা হয়েছে। উনি দেখে বলেছেন, ২০২১ সালে গঠিত এমটিদের বেতন সংশোধন ফাইলটি এখনও active রয়েছে ও অনেকটা অগ্রসর হয়েছিল তখন। আমারা অনুরোধ, জানিয়েছি, ওই ফাইলটি পুনরায় চালু করতে ও অগ্রসর করতে।
এছাড়াও আমাদের NCAHP act অনুযায়ী আমাদের রাজ্যে কাউন্সিল গঠন সংক্রান্ত বিষয়টি নিয়েও কথা হয়।
খুব শিগ্রই আমারা, নতুন রিক্রুটমেন্ট ও এডুকেশন সিস্টেম নিয়ে আলোচনা করবো। প্রিন্সিপাল সেক্রেটারিকে তার আবেদন জানানো হয়েছে।
পূর্বের ন্যায়, আমাদের ফোরামটিম ক্রমাগত স্বাস্থ্যভবন অভিযান করবে। সকলের কাছে একটাই দাবি, পেশারস্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। ফোরাম পুরোদমে কাজ চালাবে। ধন্যবাদ। WBMTF.

27/05/2026
প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি 🙏
09/05/2026

প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি 🙏

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Medical Technologist Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share