Kusumkunja

Kusumkunja We believe "Art is inside" and therefore must be expressed as inside out.

"KUSUMKUNJA", the garden of flowers- is an interactive institute for cultivation of soul through aesthetic development by music, painting, dancing and all other creative activities. This garden is not confined through barriers of syllabus, examination but open for art lovers of all age groups so that the breeze of fresh tunes, rhythm, forms, figures of our traditional art forms can nurture the ten

der buds for blooming. It is deeply rooted into fertile soil of Indian culture & branches heavily over the innovative sky of thoughts to perpetuate the rich humane-aesthetics & core of our tradition.

26/08/2026

সেখানে দুর্বা ও শিশুচারা সুরের মতো বেয়ে ওঠে আকাশের দিকে, সেখান থেকে আনন্দের আশ্বাস আসে। আজকের প্রার্থনায় তাই নতুন জন্মকালে সুরসাধনারই সমর্পণ। মাতৃদুগ্ধের মতো সঙ্গীতের সুরে যেন নবজাতক পরিপুষ্ট হয়।

গত ৯ই আগস্ট বেহালা শরৎসদনে অনুষ্ঠিত দশম বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে আরও একটি নিবেদন ধরা রইল।

23/08/2026

জন্মদিন পালন।
আজ কুসুমকুঞ্জের ১০ বছরের জন্মদিন। বিগত সময় ধরে নাচ, গান ও ছবির নিরন্তর চর্চা করতে গিয়ে প্রতিনিয়ত আমরা শিখছি। এতদিনে যারা মিলে কুসুমকুঞ্জকে রূপদান করেছে, সকলকে অভিনন্দন। মানুষের অন্তরের সাথে অন্তরকে যুক্ত করার এই চেষ্টা, আজ যেটুকু সম্ভব হয়েছে, তাতে সকলের কাছে সকলেই আমরা ঋণি। গানের ভিতর দিয়েই আমাদের সাংস্কৃতিক জীবনচর্চা।

19/08/2026

গত রবিবার, ৯ই আগস্ট বেহালা শরৎসদনে ছিল আমাদের দশম বর্ষপূর্তির অনুষ্ঠান।
রবীন্দ্রনাথের গানে বাণী-সুরের সমন্বয় নিয়ে রচিত গীতিআলেখ্য "বহিয়া যায় সুরের সুরধূনী" থেকে এই পরিবেশনাটি ধরা রইল। আমাদের ছেলেমেয়েদের একনিষ্ঠ নিবেদন। আশীর্বাদ করবেন ওরা যেন আরও ভাল, আরও নিখুঁত হয়ে ওঠে।

14/08/2026

কুসুমকুঞ্জের দশম বর্ষপূর্তির অনুষ্ঠান।
বেহালা,শরৎসদন, ৯ই আগস্ট, ২০২৬।

আমাদের ছেলেমেয়েদের একনিষ্ঠ নিবেদন। রবীন্দ্রনাথের গানে বাণী-সুরের সমন্বয় নিয়ে রচিত গীতিআলেখ্য "বহিয়া যায় সুরের সুরধূনী" থেকে এই পরিবেশনা ধরা রইল।

আজিকে মোদের কুসুমকুঞ্জ মাঝে,রবির শুভ্র করুণা কিরণেতরু-কলিকারা সাজে।।সন্ধ্যাবেলায় দীপের আলোকে, নিকোন উঠোন উঠিবে ঝলকে। কুস...
09/08/2026

আজিকে মোদের কুসুমকুঞ্জ মাঝে,
রবির শুভ্র করুণা কিরণে
তরু-কলিকারা সাজে।।

সন্ধ্যাবেলায় দীপের আলোকে,
নিকোন উঠোন উঠিবে ঝলকে।

কুসুমিত কিশলয় সকলি
গাহিবে সুরের পুলকে।
মঞ্জরিদল সুধা-সুগন্ধে
ভরিবে ভূলোক পলকে।

অভিসারে যাবে বাসবদত্তা
বইবে সুরের সুরধূনী।
সেই আঁধারেই দেখতে পাবে বীরপুরুষের কাহিনী।

শূণ্য আসন একটু পরেই পূর্ণ হয়ে যাবে
কতজনের স্বপ্ন কত ভালবাসা পাবে।

আনন্দকে ভাগ করলে
আনন্দ যে বাড়ে
রবিঠাকুর আশিস দিয়ে
সফল কোর সবারে।

Next Sunday, on the auspicious occasion of its 10th annual function, like in all the previous years, Kusumkunja is publi...
04/08/2026

Next Sunday, on the auspicious occasion of its 10th annual function, like in all the previous years, Kusumkunja is publishing a fully coloured book specifically designed for children this year.

Inspired by the "Wedding of Fishes" song (with the lyrics "Dariya macher biye korate...") written in the Bengali folk painting-music tradition of "jorano pot" (wrapped scroll painting), the story of the book has been penned by the imaginative mind of Smt. Dr. Swati Biswas, a resident of the USA.
Each page of the book is decorated with colourful paintings and a few written narratives. All the paintings are done by Dr. Avijit Majumder.

The medium of this book has been English in order to make sure this indigenous effort reaches out to a more global section of children. This four month long water colour based project has been meticulously realised with the sole purpose of causing some delight to its young readers."

Anyone interested to collect a copy of the book for oneself or for presenting to someone might let us know. Anyone attending the annual function can procure the book from Sarat Sadan auditorium.

It is our real pleasure to share below the personal feelings of the author regarding the book.

Author says,
"Culture travels through stories. In my childhood I heard stories from my parents and grandparents. I loved story books. Even in this digital age, holding a colorful book still lifts up my mood. I believe it will do the same to you and your child.
As part of my art advocacy work with several artists across India, I came across many local stories with deep underlying values that we all can learn from. The book “Luna Weds Finn” is inspired by one such story “wedding of the fishes”, a popular theme from Midnapur patachitra. I hope this story crosses local boundaries and travels to different corners of the globe."

The book can be procured for Rs 300/-

বাসবদত্তাবোধিসত্বাবদানকল্পলতা অবলম্বন করে রচিত অভিসার কবিতা অবলম্বনে আগামী ৯ই আগস্ট রবিবার, বেহালা শরৎসদনে আমাদের নিবেদন...
03/08/2026

বাসবদত্তা

বোধিসত্বাবদানকল্পলতা অবলম্বন করে রচিত অভিসার কবিতা অবলম্বনে আগামী ৯ই আগস্ট রবিবার, বেহালা শরৎসদনে আমাদের নিবেদন "বাসবদত্তা।"

নগরের নটীর রূপসৌন্দর্য্যে মথুরানগরবাসীরা মুগ্ধ কিন্তু বৌদ্ধ শ্রমণ উপগুপ্ত তাকে সহজেই প্রত্যাখ্যান করেন এবং কথা দেন যখন সময় আসবে, ঠিক তিনি বাসবদত্তার কাছে আসবেন। বর্ষা যায়, বসন্তের হাওয়া বইতে থাকে। গুটি বসন্তে আক্রান্ত হন বাসবদত্তা। একদিন যে নগরবাসী তাঁকে পরম আদরে বরণ করেছিল, আজ রোগসংক্রমণের ভয়ে তাঁকে তারা পরিত্যাগ করে। বাসবদত্তা পরিখার পারে অন্ধকারে কাঁদতে থাকে। ভিক্ষুক উপগুপ্ত বাসবদত্তার শুশ্রুষা করেন। কোলে তুলে শ্বেতচন্দন মাখিয়ে তাকে অপমানের অন্ধকার থেকে সেবার আলোতে ফিরিয়ে নিয়ে আসে।

বহুদিন ধরে প্রস্তুত হচ্ছি আমরা। আমাদের আশীর্বাদ করবেন।

Address

764A, Vidya Sagar Sarani, Thakurpukur
Kolkata
700063

Alerts

Be the first to know and let us send you an email when Kusumkunja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kusumkunja:

Shortcuts

Share