30/06/2026
পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ইউনিয়ন(PSKU) ,মেডিকেল টেকনোলজিস্ট ইউনিট- এর পক্ষ থেকে আজ 29/06/2026 তারিখে কয়েক দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্বাস্থ্য অধিকর্তার অফিসে জমা দেওয়া হয়।
দাবি সমূহ...
১. অবিলম্বে, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পদ্ধতিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের সকল স্থগিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, বিশেষ করে—
বিজ্ঞপ্তি নং: R/MT/Various/02/2021 (জানুয়ারি, ২০২১) – মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) নিয়োগ।
মেমো নং: 1467/HFW-53024/24/2023, HRB, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (তারিখ: 28/08/2023) – মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) নিয়োগ।
২. সকল মেডিক্যাল টেকনোলজিস্ট ক্যাডারের শূন্যপদ পূরণের জন্য নিয়মিত ও নতুন নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে।
৩. PPP (Public-Private Partnership) মডেলের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার বেসরকারিকরণ বন্ধ করতে হবে এবং সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোর উন্নয়ন করতে হবে।
৪. কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টদের উচ্চশিক্ষার সুযোগের জন্য ট্রেইনি রিজার্ভ (TR) নীতি চালু করতে হবে এবং প্রমোশন পলিসি চালু করতে হবে।
৫. বেতন স্তর (Pay Level) পুনর্বিবেচনা করে ডিপ্লোমা যোগ্যতার মান অনুযায়ী লেভেল-১২ থেকে প্রারম্ভিক বেতন নির্ধারণ করতে হবে।
৬. NHM-এর অধীনে কর্মরত চুক্তিভিত্তিক মেডিক্যাল টেকনোলজিস্টদের জন্য "সম কাজ সম বেতন" নীতি কার্যকর করতে হবে।
৭. সংক্রামক রোগের সংস্পর্শে নিয়মিত কাজ করা মেডিক্যাল টেকনোলজিস্টদের Hazard allowance প্রদান করতে হবে।
৮. National Commission for Allied and Healthcare Professions (NCAHP) Act অনুযায়ী যথাযথ রেজিস্ট্রেশন নম্বর প্রদান করার জন্য West Bengal Allied Health Council গঠন করতে হবে।