19/06/2026
PNHOA-এর প্রথম রাজ্য সম্মেলন ২০২৬ সফলভাবে সম্পন্ন
১৭ ও ১৮ জুন, দিঘায় অনুষ্ঠিত হলো PNHOA-এর প্রথম রাজ্যস্তরের সম্মেলন, যা অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দীনেশ উপাধ্যায় (আয়ুষ মন্ত্রক), ড. মলয় পিট মহাশয় এবং ড. গৌতম নারায়ণ সরকার মহাশয়।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, নার্সিং হোম মালিকগণ এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বহু গণ্যমান্য ব্যক্তিত্ব এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তাঁদের মূল্যবান উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি এক অনন্য মাত্রা লাভ করে।
স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, সাশ্রয়ী ও সমন্বিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনের সফল আয়োজন PNHOA-কে অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে।
এই সাফল্যের জন্য উপস্থিত সকল অতিথি, অংশগ্রহণকারী, শুভানুধ্যায়ী এবং সংগঠনের সকল সদস্যদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
একসাথে এগিয়ে চলার অঙ্গীকারে —
PNHOA |
স্বাস্থ্যসেবার উন্নয়নে ঐক্য, সহযোগিতা ও অগ্রগতি।