31/12/2023
আল্লাহর রসুল (স) বলেছেন,
“যে কোন জাতির অনুকরণ (সাদৃশ্য অবলম্বন) করলো সে তাদেরই অন্তর্ভুক্ত “
[সুনানে আবু দাউদঃ ৪০৩১]আলবানী (র) একে সহীহ বলেছেন।
তাই এটি বৈধ নয় কাউকে নববর্ষের শুভেচ্ছা জানানো। এতে অবিশ্বাসীদের সাদৃশ্য অবলম্বন বা অনুকরণ করা হয়। কেননা এটি নববর্ষ পালন করার মতই। তাছাড়া মুসলিমদের অনর্থক কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
রসুলল্লাহ (স) বলেছেন,
দ্বীনের সৌন্দর্য হলো অনর্থক বিষয় পরিহার করা।[ইবনে মাজাহ.]
তাই, মুসলিমদের উচিৎ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার পালন বা এ কেন্দ্রিক অনুষ্ঠান ও এর শুভেচ্ছা জানানো বন্ধ করা। এটি কাফিরদের(অমুসলিম) অনুকরণের শামিল।
নববর্ষ আরবি হোক বা বাংলা হোক, তা হোক ইংরেজি বা হোক ফারসি (ইরানি নওরোজ) তা পালন করা বৈধ নয়। এ ব্যাপারে কয়েকজন যুগশ্রেষ্ঠ বিদ্বানের বক্তব্য নিম্নরূপ—
১. সাহাবী ‘আব্দুল্লাহ বিন ‘আমর (রাদ্বিয়াল্লাহু‘আনহুমা) বলেছেন,
من مر ببلاد الأعاجم فصنع نيروزهم ومهرجانهم وتشبه بهم حتى يموت وهو كذلك، حشر معهم يوم القيامة.
“যে ব্যক্তি (অগ্নিপূজক) পারসিকদের দেশে গমন করে, অতঃপর তাদের নওরোজ (নববর্ষ) ও মেহেরজান (উৎসবের দিবস) পালন করে, আর তাদের সাদৃশ্য অবলম্বন করে এবং এ অবস্থাতেই মারা যায়, তাহলে কেয়ামতের দিন তার হাশর তাদের সাথেই হবে।”
[বাইহাক্বী, খণ্ড: ৯; পৃষ্ঠা: ২৩৪; গৃহীত: ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ), আহকামু আহলিয যিম্মাহ, পৃষ্ঠা: ১২৪৮; ইমাম ইবনু তাইমিয়্যাহ ও ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুমাল্লাহ) হাদীসটিকে সাহীহ বলেছেন]
·
২. ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ)
বলেছেন,
ليس من السنة أن نحدث عيدا لدخول السنة الهجرية أو نعتاد التهاني ببلوغه.
“হিজরী নববর্ষের আগমন উপলক্ষে উৎসব করা কিংবা নববর্ষের দিবস উপলক্ষে পরস্পরকে সম্ভাষণ জানানোর রীতি চালু করা সুন্নাহ বহির্ভূত কর্ম।”
[আদ্ব-দ্বিয়াউল লামি‘, পৃষ্ঠা: ৭০২; গৃহীত: Net]
·
৩. ইমাম সালিহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)
প্রদত্ত ফাতওয়া—
السؤال: إذا قال لي شخص كل عام وانتم بخير فهل هذه الكلمة مشروعة في هذه الأيام؟
الجواب: لا. ليست بمشروعة، ولا يجوز هذا.
প্রশ্ন: “যদি কোনো ব্যক্তি আমাকে বলে, ‘সকল বছরে আপনি ভালো থাকুন’, তাহলে এই (নববর্ষের) দিনগুলোতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা কি শরিয়তসম্মত হবে?”
উত্তর: “না, এই শব্দগুচ্ছ শরিয়তসম্মত নয়। এটি অবৈধ, না-জায়েজ।”
[আল-ইজাবাতুল মুহিম্মাহ, পৃষ্ঠা: ২৩০; গৃহীত: Net]
·
৪. সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটি (সৌদি ফাতাওয়া বোর্ড) প্রদত্ত ফাতওয়া’য় বলা হয়েছে,
لا تجوز التهنئة بالسنة الهجرية الجديدة، لأن الاحتفاء بها غير مشروع.
“হিজরী নববর্ষ উপলক্ষে মুবারকবাদ জানানো জায়েজ নয়। কেননা নববর্ষকে অভ্যর্থনা জানানো শরিয়তসম্মত নয়।”