Sabbir Rahman Arif

Sabbir Rahman Arif অর্থ চেয়ে,,সেবাই আমাদের প্রধান লক্ষ্য

Good Morning 🌞
16/01/2022

Good Morning 🌞

22/09/2021

কারুন যদি আমাদের পকেটে থাকা এটিএম কার্ডের কথা জানতেন, তবে তার ধনভাণ্ডারের চাবি বহনকারী চাকরের বহর নিয়ে দম্ভ করতেন না!

পারস্য সম্রাট কিসরা যদি আমাদের বাসার ড্রয়িং রুমের বিলাসী সোফায় বসার সুযোগ পেতেন, তবে আর নিজের সিংহাসনের চেয়ার নিয়ে গর্ব করতেন না!

রোম সম্রাট কায়সার যদি আমাদের এয়ারকন্ডিশন দেখতেন, তবে মাথার উপর উটপাখির পালক দিয়ে কৃতদাসদের করা বাতাসকে আয়েশ ভাবতেও লজ্জা পেতেন!

পাইক-পেয়াদাদের লোভাতুর দৃষ্টি উপক্ষা করে হেরাক্লিয়াস গ্রীষ্মকালে মাটির হাড়ি কাত করে আয়েশী ভঙ্গিতে ঠান্ডা পানি পান করতেন। আজ আমাদের সহজলভ্য ফ্রিজের ঠান্ডা পানি পানের স্বাভাবিক দৃশ্য দেখলে হয়তো নিজেকে সম্রাটই ভাবতেন না‍!

শাহী ভঙ্গিমায় ঘোড়ার চড়া হালাকু খানের সামনে দিয়ে যদি আপনি চকচকা করোলা গাড়ি কিংবা ইসুজু বাইক হাঁকিয়ে যেতেন, তবে তিনি নিজের বাহন নিয়ে গর্ব করতে লজ্জাবোধ করতেন হয়তো!

রাজা-মহারাজারাও মাসের পর মাস পায়ে হেঁটে কিংবা ক্লান্ত উট বা ঘোড়ায় চড়ে হজ্জে যেতেন। আর আমরা কয়েক ঘন্টায় বিলাসবহুল বাহনে উড়াল দিয়ে হাজারো মাইল মাড়িয়ে এসে হজ্জ করি!

রাজা-বাদশারাও যে সুখভোগের সুযোগ পায়নি, বরং স্বপ্নেও কল্পনা করে নি, তা আমরা সহজেই উপভোগ করছি প্রতিনিয়ত!

মহান রব অগণিত সুখ-স্বাচ্ছন্দ্যে ডুবিয়ে রেখেছেন আমাদের।আপনি চোখ দুটো যতো বেশি মেলবেন ততো বেশি মাথাটা নিচু হয়ে আসবে...
এরপরও আমরা অনেকে ভাগ্য নিয়ে বিলাপ করি!

‘হে প্রতিপালক, তুমি আমাকে সামর্থ দাও, যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ..’। (সুরা নামাল আয়াত ১৯)

গাধা বলল,  " ঘাসের রঙ নীল"।বাঘ বলল,  "না, ঘাসের রঙ সবুজ"।দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে ...
04/05/2021

গাধা বলল, " ঘাসের রঙ নীল"।
বাঘ বলল, "না, ঘাসের রঙ সবুজ"।
দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে তারা দুজনে গেল অরণ্যের রাজা, সিংহের দরবারে।
গিয়েই গাধা চিৎকার করতে শুরু করে দিল। বাঘকে কথা বলার সুযোগই দিল না। শেষে গাধা বলল, "মহারাজ, ঘাসের রঙ নীল। তাই নয় কি"?
সিংহ বললেন, "হ্যাঁ, ঘাসের রঙ অবশ্যই নীল"।
গাধা বলল, "এই সত্যটা বাঘ মানতে নারাজ মহারাজ। ওকে উচিত শাস্তি দেয়া হোক"। রাজা ঘোষণা করলেন, "বাঘকে এক বৎসরের কারাদণ্ড দেয়া হল"।
গাধা আনন্দে আত্মহারা হয়ে সারা অরণ্য জুড়ে
বলে বেড়াতে লাগল যে তার জন্যই বাঘের কারাদণ্ড হয়েছে"।
ওদিকে বাঘ সিংহের কাছে গিয়ে প্রশ্ন করল, "মহারাজ, ঘাসের রঙ তো সবুজ, তাই নয় কি"? রাজা বললেন, "হ্যাঁ, ঘাসের রঙ সবুজ"। বাঘ জানতে চাইল, "তবে আমার কারাদণ্ডের আদেশ দিলেন কেন"?
রাজা বললেন, "ঘাসের রঙ নীল না সবুজ তা বলার জন্য তোমার শাস্তি হয়নি। তোমার শাস্তি হয়েছে গাধার সঙ্গে তর্ক করে আমার মহামূল্য সময় নষ্ট করার জন্য। তোমার মতো বুদ্ধিমান প্রাণী যদি এমন কাজ করে তবে বাকিরা কি শিখবে"?
গল্পের নীতি শিক্ষা: এটা ২০২১, একবিংশ শতাব্দী। কোনো গাধার সঙ্গে তর্কে না জড়িয়ে, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করুন।

04/05/2021
এইটা কি ছিলো,  ও ম্যাভাই, ও বু কও দিন। যাই হোক ছবি টা ইন্দোনেশিয়ান।
21/04/2021

এইটা কি ছিলো, ও ম্যাভাই, ও বু কও দিন। যাই হোক ছবি টা ইন্দোনেশিয়ান।

পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library", যেখানে তুমি হারিয়ে যাবে বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিতে ধারণকৃত বইয়ে...
16/01/2021

পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library", যেখানে তুমি হারিয়ে যাবে বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিতে ধারণকৃত বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন। বিল্ডিং এর নিম্নস্তর থেকে বুকশেলফের উচ্চতা ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিং এর সমান। তুমি যদি প্রতিদিন ৫টি করেও বই দেখো তাহলে লাইব্রেরির সম্পূর্ণ বই শেষ করতে তোমার ৮০ হাজার বছর লেগে যাবে। লাইব্রেরির সবচেয়ে পুরনো বইটির বয়স ৩ হাজার বছর।
লন্ডন শহরে অবস্থিত ।

Address

Tuas West
Singapore

Telephone

+6591323823

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Rahman Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabbir Rahman Arif:

Share