Explores & Explains

Explores & Explains I capture moments, explain science and history, and create videos on social and health issues.

02/18/2026

See how a slug moves! Did you know its eyestalks can regrow?

01/25/2026

যানবাহনে চড়ার সময় বমি হয়? আপনি জানেন এটা কেন হয়? এটার তীব্রতা কমানোর জন্য কিছু করা যায়?

একজন মানুষের শরীরের নিউরনগুলোকে যদি একটার পর একটা সাজানো যায়, তাহলে এতটাই লম্বা হবে যে তা দিয়ে পৃথিবীকে বহুবার ঘিরে ফে...
01/23/2026

একজন মানুষের শরীরের নিউরনগুলোকে যদি একটার পর একটা সাজানো যায়, তাহলে এতটাই লম্বা হবে যে তা দিয়ে পৃথিবীকে বহুবার ঘিরে ফেলা যাবে! এমনকি পৃথিবী থেকে চাঁদ পর্যন্তও পৌঁছানো যাবে! এরকম দারুণ সব তথ্য পেতে পেজটি ফলো দিয়ে রাখুন!

নিউরন হচ্ছে এক ধরনের কোষ। আমাদের শরীরে প্রায় ৮৬ বিলিয়ন (৮৬,০০০,০০০,০০০) এরকম নিউরন আছে!


If all the neurons in a human body were placed end to end, they would be so long that they could wrap around the Earth multiple times! They could even reach from the Earth to the Moon! Follow this page to get more amazing facts like this!

Neurons are a type of cell. There are approximately 86 billion (86,000,000,000) neurons in the human body!

আমাদের শরীরে কি আমরা একা?একদমই না! আমরা আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক অণুজীব!একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে নিজস্ব কোষ থাক...
01/22/2026

আমাদের শরীরে কি আমরা একা?

একদমই না! আমরা আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক অণুজীব!

একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে নিজস্ব কোষ থাকে প্রায় ৩৭.২ ট্রিলিয়ন (৩৭,২০০,০০০,০০০,০০০ টি)। মজার ব্যাপার হলো, আমাদের শরীরে বসবাসকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োমের সংখ্যাও প্রায় এর সমান (১:১ অনুপাতে)।

আপনি যদি প্রতি সেকেন্ডে ১টি করে আপনার শরীরের কোষ গোনা শুরু করেন, তবে শুধু নিজের কোষ গুনতেই সময় লাগবে প্রায় ১১,৭৯,৬০০ বছর! আর সাথে অণুজীবগুলো যোগ করলে এই সময় দ্বিগুণ হয়ে যাবে।

এই ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব আমাদের হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


Are we alone in our own bodies?

Not at all!

A human adult has about 37.2 trillion (37,200,000,000,000) human cells. Interestingly, the number of bacteria (microbiome) living in us is roughly the same, maintaining a near 1:1 ratio.

If you counted one cell per second, it would take you about 1,179,600 years just to finish counting your human cells. Add the microbes, and that time doubles!

These trillions of microbes are essential for digestion and immunity. You are as much "microbe" as you are "human."

মেঘ দেখতে আকাশে ভাসমান তুলোর মতো মনে হয় কেন?১) মেঘ মূলত কোটি কোটি পানির কণা দিয়ে তৈরি। এই পানির কণাগুলো খুবই ছোট। সূর্যে...
01/21/2026

মেঘ দেখতে আকাশে ভাসমান তুলোর মতো মনে হয় কেন?

১) মেঘ মূলত কোটি কোটি পানির কণা দিয়ে তৈরি। এই পানির কণাগুলো খুবই ছোট। সূর্যের আলো যখন এসব কণায় পড়ে, তখন তা সবদিকে ছড়িয়ে যায়। একারণেই মেঘকে আয়নার মতো ঝকঝকে মনে না হয়ে বরং নরম সাদা তুলর মত দেখায়।

২) মেঘের কোনো শক্ত সীমানা নেই। এর চারপাশটা ধীরে ধীরে আকাশের সাথে মিশে যায়। এই ঝাপসা সীমানার কারণেই আমাদের চোখে মেঘকে এত তুলতুলে লাগে।

৩) এই পানির কণাগুলো এতই ছোট আর হালকা যে নিচ থেকে আসা গরম বাতাস এদেরকে ওপরের দিকে ঠেলে রাখে।

প্রকৃতির অপূর্ব এক কারসাজি!


Why do clouds look like floating pieces of cotton in the sky?

Clouds are made of billions of tiny water droplets. When sunlight hits these droplets, it scatters in every direction. This is why clouds look like soft white cotton instead of being shiny like a mirror.

Clouds don't have hard boundaries. Their edges gradually fade and mix into the sky. This blurry transition is what makes clouds look so fluffy to our eyes.

These water droplets are so small and light that warm air rising from the ground keeps pushing them upward.

A wonderful masterpiece of nature!

তরমুজ লাল কেন?কারণ লাইকোপিন (Lycopene) নামক একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ। এটিই তরমুজকে লাল রং দেয়। লাইকোপিন একটি অ্যান্ট...
01/20/2026

তরমুজ লাল কেন?

কারণ লাইকোপিন (Lycopene) নামক একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ। এটিই তরমুজকে লাল রং দেয়। লাইকোপিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি আমাদের কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।


Why is watermelon red?

Because of a natural pigment called lycopene. This antioxidant is what gives watermelon its red color. Lycopene helps protect our cells from damage.

01/15/2026

এই ছোট ছোট স্বচ্ছ গোল জিনিসগুলো কী জানেন?

এই ভিডিওতে দেখা যাচ্ছে জেব্রাফিশ (Zebrafish) এর ভ্রূণ—নিষিক্ত হওয়ার প্রায় ১ দিন পর (1 dpf)। জেব্রাফিশ দেখতে সাধারণ একটি ছোট মাছ হলেও, আধুনিক বায়োমেডিক্যাল গবেষণায় এটি খুবই গুরুত্বপূর্ণ।

কেন বিজ্ঞানীরা জেব্রাফিশ ব্যবহার করেন?

১. স্বচ্ছ ভ্রূণ
জেব্রাফিশের ভ্রূণ প্রায় পুরোপুরি স্বচ্ছ। তাই কোনো অপারেশন ছাড়াই মস্তিষ্ক, হৃদপিণ্ড, স্নায়ু ও শরীরের গঠন কীভাবে তৈরি হচ্ছে তা সরাসরি দেখা যায়।

২. খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়
মাত্র ২৪–৪৮ ঘণ্টার মধ্যেই হৃদস্পন্দন, রক্ত চলাচল ও স্নায়ুতন্ত্র স্পষ্ট হয়ে যায়। মানুষের ক্ষেত্রে যেটা সপ্তাহ লাগে, এখানে সেটা কয়েকদিনেই দেখা যায়।

৩. মানুষের সাথে জিনগত মিল আছে
মানুষের প্রায় ৭০% রোগ-সম্পর্কিত জিনের মিল জেব্রাফিশের সাথে রয়েছে। তাই ক্যান্সার, স্নায়ুরোগ, হৃদরোগ, জন্মগত ত্রুটিসহ অনেক ব্বিষয় নিয়ে গবেষণায় এদের ব্যবহার করা হয়।

এই ভিডিওতে কী দেখছেন?
পেট্রি ডিশে (এক ধরনের গোলাকার প্লেট) রাখা ১ দিন বয়সী জেব্রাফিশ ভ্রূণ, যেখানে ভবিষ্যৎ মাছের শরীরের নকশা তৈরি হতে শুরু করেছে। এই ভিডিওটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারন করেছি।

ছোট একটি মাছ, কিন্তু বিজ্ঞানের জন্য এর অবদান বিশাল। বড় আবিষ্কারের জন্য সবসময় বড় প্রাণী দরকার হয় না!


Do you know what these small, transparent, round objects are?

In this video, you are seeing zebrafish embryos about 1 day after fertilization (1 dpf). Although zebrafish look like small, ordinary fish, they are extremely important in modern biomedical research.

Why do scientists use zebrafish?

1. Transparent embryos
Zebrafish embryos are almost completely transparent. This allows scientists to directly observe how the brain, heart, nervous system, and body structures develop—without any surgery.

2. Very rapid development
Within just 24–48 hours, the heartbeat, blood circulation, and nervous system become clearly visible. What takes weeks in humans can be observed within just a few days in zebrafish.

3. Genetic similarity to humans
About 70% of human disease-related genes have counterparts in zebrafish. Because of this, zebrafish are widely used to study cancer, neurological disorders, heart diseases, congenital defects, and many other conditions.

What are you seeing in this video?
You are looking at 1-day-old zebrafish embryos placed in a Petri dish (a type of round laboratory plate), where the basic body plan of the future fish has already started to form. This video was recorded using a mobile phone camera.

A small fish, but a huge contribution to science. Big discoveries don’t always require big animals!

01/14/2026

মহাকাশে জীবনযাপন কেমন হয়?

আমি টেক্সাসের হিউস্টন স্পেস সেন্টারে (Houston Space Center) গিয়েছিলাম। সেখানে স্পেস স্টেশনের একটি মডেলের ভেতরে এই ভিডিওটি ধারণ করেছি। ভিডিওতে ডামি মহাকাশচারীদের বিভিন্ন কাজ করতে দেখা যাচ্ছে—কেউ ভাসছে, কেউ খাচ্ছে, আবার কেউ গোসল করছে। এমনকি তাদের ঘুমানোর বিছানাও এখানে দেখা যাচ্ছে।

পৃথিবীতে মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবী সবকিছু নিজের দিকে টানে, কিন্তু মহাকাশ স্টেশনে সবকিছু ভাসতে থাকে। এই কারণে তাদের সাধারণ কাজগুলোও খুব অদ্ভুতভাবে করতে হয়:

১. ঘুমানো: ভিডিওতে যে বিছানা দেখছেন, তা আমাদের সাধারণ বিছানার মতো নয়। মহাকাশে আপনি শুয়ে থাকতে পারবেন না, কারণ আপনি ভাসতে থাকবেন। তাই মহাকাশচারীদের স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে নিজেদের দেয়াল বা ছাদের সাথে বেঁধে রাখতে হয়, যাতে ঘুমের মধ্যে তারা ভেসে গিয়ে কোথাও ধাক্কা না খায়।

২. খাওয়া-দাওয়া: সেখানে খাবার প্লেটে রেখে খাওয়া যায় না, কারণ খাবার এবং পানি সবকিছুই ভাসবে। তরল পদার্থগুলো ছোট ছোট বলের মতো ভেসে বেড়ায়। তাই তাদের বিশেষ প্যাকেটে শুকনো খাবার বা টিউব থেকে খাবার খেতে হয়, যাতে কোনো গুঁড়ো বা তরল ছড়িয়ে না পড়ে।

৩. গোসল: সেখানে সাধারণ ঝরনায় গোসল করা যায় না, কারণ পানি নিচে না পড়ে গায়ে লেগে থাকে বা বাতাসে ভাসতে থাকে। তাই তারা সাধারণত বিশেষ ভেজা তোয়ালে এবং পানি শুষে নেওয়ার ভ্যাকুয়াম সিস্টেম ব্যবহার করে নিজেদের পরিষ্কার করে।


How is life in space?

I visited the Houston Space Center in Texas and recorded this video showing inside of a model space station. The video shows dummy astronauts performing various tasks—one is floating, one is eating, and another one taking shower. It even shows their sleeping setup.

The biggest challenge of living in space is "Microgravity" (or near-zero gravity). On Earth, gravity pulls everything down, but on the space station, everything floats. Because of this, even simple daily tasks have to be done very differently:

Sleeping: The bed you see in the video is not like a regular bed. In space, you cannot just "lie down" because you will float. Astronauts have to get into sleeping bags and strap themselves to a wall or ceiling so they don't float around and bump into things while sleeping.

Eating: It is impossible to eat off a plate there because food and water will float away. Liquids form small floating spheres. Therefore, they have to eat special dried food from packets or squeeze tubes to ensure no crumbs or liquids spread out.

Showering: They cannot take a regular shower because the water doesn't fall down; it sticks to the skin or floats in the air. Instead, they typically use special wet towels and vacuum systems to clean themselves.

আপনি কি কখনো ভেবেছেন, সূর্যাস্তের সময় আকাশ হঠাৎ করে কেন এত লালচে বা সোনালি হয়ে যায়?এই ছবিগুলো ভিন্ন ভিন্ন দিনে তুলেছি...
01/12/2026

আপনি কি কখনো ভেবেছেন, সূর্যাস্তের সময় আকাশ হঠাৎ করে কেন এত লালচে বা সোনালি হয়ে যায়?

এই ছবিগুলো ভিন্ন ভিন্ন দিনে তুলেছি সূর্যাস্তের সময়। প্রশ্ন হলো, এই সময় আকাশে কেন লালচে রং দেখা যায়?

কারণ তখন সূর্য আকাশে খুব নিচু অবস্থানে থাকে। সূর্যাস্তের সময় সূর্যের আলোকে অনেক বেশি বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে পৌঁছাতে হয়। অন্যদিকে, দুপুরবেলায় সূর্যের আলো তুলনামূলকভাবে সরাসরি আমাদের চোখে আসে।

সূর্যাস্তের সময় এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সূর্যের আলোর অন্যান্য রং, বিশেষ করে নীল ও বেগুনি রং, চারদিকে ছড়িয়ে যায়। ফলে আমাদের চোখে পৌঁছায় মূলত হলুদ, কমলা ও লাল রং। তাই সূর্যাস্তের সময় আকাশ ও সূর্য সোনালি বা লালচে দেখায়।


Have you ever wondered why the sky suddenly turns so reddish or golden during sunset?

I took these photos on different days at sunset. The question is—why do we see a reddish color in the sky at this time?

The reason is that during sunset, the Sun is very low on the horizon. Sunlight has to pass through a much larger portion of the atmosphere to reach our eyes. In contrast, at noon the Sun’s light reaches our eyes more directly.

While traveling this long path during sunset, the other colors of sunlight—especially blue and violet—get scattered in different directions. As a result, mainly yellow, orange, and red light reaches our eyes. That’s why the sky and the Sun look golden or reddish at sunset.

Address

6617 Padre Blvd
South Padre Island, TX
78597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explores & Explains posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share