Health Help Foundation

Health Help Foundation This is a charity organization to provide health care to helpless patients

14/08/2026

েশি_দিই_তত_বেশি_সমৃদ্ধ_হই

আমরা প্রায়ই ভাবি—"আরও একটু ধনী হই, তখন দান করব।"

কিন্তু প্রকৃত প্রাচুর্যের দর্শন ঠিক উল্টো।

> যে মানুষ দিতে শেখে, সে-ই সত্যিকার অর্থে পেতে শুরু করে।

একটি ছোট্ট শিশুর কথা ভাবুন। নিজের জন্য কেনা জিনিসটিও সে আনন্দের সঙ্গে প্রিয়জনদের মধ্যে ভাগ করে দেয়। কারণ তার কাছে ভালোবাসার আনন্দ, নিজের কাছে রেখে দেওয়ার আনন্দের চেয়েও বড়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় উল্টোটা শিখে ফেলি। আমরা আঁকড়ে ধরি, জমাই, হারানোর ভয় করি।

কিন্তু ভয় কখনো প্রাচুর্য তৈরি করে না।

যখন আমরা মনে করি—"যা আছে, এটাই শেষ"—তখন আমরা সংকুচিত হয়ে যাই।

আর যখন আমরা বিশ্বাস করি—"এই পৃথিবীতে সম্ভাবনার শেষ নেই"—তখন আমরা উদার হতে পারি, সাহসী হতে পারি এবং নতুন সুযোগকে স্বাগত জানাতে পারি।

> দান শুধু সম্পদ বাড়ায় না; এটি মানুষের চিন্তা, চরিত্র ও চেতনার পরিধিও বাড়ায়।

#দান_মানে_শুধ_অর্থ_দেওয়া_নয়

একটি অনুপ্রেরণার কথা।

একটি আন্তরিক হাসি।

একটি নতুন দক্ষতা শেখানো।

কারও পাশে দাঁড়ানো।

পরিবারকে সময় ও মনোযোগ দেওয়া।

এসবও দানেরই রূপ।

প্রকৃত ধনবান সেই ব্যক্তি নন, যার কাছে সবচেয়ে বেশি সম্পদ আছে; বরং তিনি, যিনি নিজের প্রাচুর্য অন্যের কল্যাণে ব্যবহার করতে পারেন।

কারণ—

> দান মানুষকে শুধু বড় করে না, মুক্তও করে।

আজ নিজেকে একটি প্রশ্ন করুন—

আজ আমি কাকে, কী দিতে পারি—যা তার জীবনকে একটু হলেও সুন্দর করবে?

হয়তো সেই ছোট্ট দানই আপনার জীবনেও নতুন প্রাচুর্যের সূচনা করবে।
(Collected)

একজন এতিমের চিকিৎসায় এগিয়ে এলো Health Help Foundationআলহামদুলিল্লাহ, সম্পন্ন হয়েছে  ফাহিমের চিকিৎসামাত্র ২৪ বছর বয়সী ফাহ...
11/08/2026

একজন এতিমের চিকিৎসায় এগিয়ে এলো Health Help Foundation

আলহামদুলিল্লাহ, সম্পন্ন হয়েছে ফাহিমের চিকিৎসা

মাত্র ২৪ বছর বয়সী ফাহিম গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। এন্ডোস্কোপি পরীক্ষায় তার খাদ্যনালীর একাধিক শিরা ফুলে যাওয়ার সমস্যা (Esophageal Varices) ধরা পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয়।

চিকিৎসার অংশ হিসেবে তার Endoscopic Variceal Ligation (EVL) বা রক্তনালীর ব্যান্ডিং করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ এবং ফলোআপসহ চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা প্রয়োজন হয়।

কিন্তু ফাহিমের পরিবারের আর্থিক সামর্থ্য ছিল অত্যন্ত সীমিত। সবচেয়ে কষ্টের বিষয়—ফাহিম একজন এতিম। বাবাকে হারানোর পর তার মা ও বোনের দায়িত্বও তার ওপর। নিজের জীবন ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে এমন একটি ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

ফাহিমের অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে Health Help Foundation তার চিকিৎসার দায়িত্ব গ্রহণের উদ্যোগ নেয়। মানুষের সহযোগিতা ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়।

আলহামদুলিল্লাহ, ফাহিমের চিকিৎসার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

একজন অসহায় তরুণের চিকিৎসার ব্যবস্থা করতে পারা এবং তার পরিবারের দুশ্চিন্তার সময়ে পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার বিষয়।

❤️ আমাদের ছোট্ট উদ্যোগ—একটি পরিবারের বড় স্বস্তি

আমরা বিশ্বাস করি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়; এটি একটি মহৎ ইবাদতও।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।”
— সহিহ মুসলিম

আলহামদুলিল্লাহ—একজন অসহায় মানুষের চিকিৎসা সম্পন্ন হয়েছে।
তবে আমাদের পথচলা এখানেই শেষ নয়।

সমাজের আরও অনেক অসহায় মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। আসুন, আমরা সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াই।

🌿 আপনার সাদাকাহ হতে পারে কারও বেঁচে থাকার আশার কারণ।

আসুন, অসহায় রোগীদের চিকিৎসায় পাশে দাঁড়াই।
মানবতার সেবায় এগিয়ে আসি।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন।




#চিকিৎসা_সহায়তা
#সাদাকাহ

11/08/2026

দান না উপহার??
ভিক্ষা দেয়া এবং নেয়া উভয়টাতেই মানুষের মানবিক মর্যাদা ক্ষুন্ন হয়। মানুষ হয়ে মানুষের কাছে ভিক্ষা চাওয়া আবার মানুষ হয়ে অন্য মানুষকে ভিক্ষা দেওয়া দু'টোই মানবতার জন্য অপমানজনক। একজন মানুষকে ১০ টাকা ৫ টাকা ভিক্ষা দেওয়ার মাধ্যমে আপনার-আমার মর্যাদা কখনো বাড়বে না এবং যাকে দেবো তারও কখনো অভাব দূর হবে না। পারলে একজন মানুষকে সম্পূর্ণ পুনর্বাসনের দায়িত্ব নিন অথবা বাসায় দানবক্স রাখুন। দান বক্সে নিয়মিত দান করুন, দান বক্স ভরে গেলে কোন এক অসহায় মানুষকে উপহার দিন। এটাই হবে তার এবং আপনার জন্য সম্মানের। সুতরাং ভিক্ষা বা দান নয় আসুন গরিব মানুষকে উপহার দেওয়া শিখি।

09/08/2026

#ছোট_ছোট_পরিবর্তন



Credit : Baseera

09/08/2026

দরিদ্র রোগীদের চিকিৎসায় মাটির ব্যাংকে দান দিয়ে দিন শুরুর উপকারীতা:
১. দান দিয়ে দিন শুরুর মাধ্যমে আল্লাহর রহমতে সারাদিনের বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যাবে: রাসূল সা. বলেছেন" দান বা সাদাকাহ বিপদ দূর করে"
২. রোগ-শোক থেকে সুস্থ হতে নিয়মিত সাদাকাহ খুবই কার্যকর। রাসূল সা. বলেছেন " তোমরা সাদাকার মাধ্যমে রোগ নিরাময় করো" এজন্য আমেরিকায় অনেক রোগীর বিছানার পাশে দান বক্স রাখা হয়। ভিজিটররা রোগী দেখে রোগীর রোগ নিরাময়ে দান করেন।
৩. নিয়মিত দানের কারণে ব্রেইনের মাসল হেবিট তৈরি হয়। কোন বিষয়ে কারো মাসল হেবিট তৈরি হলে উক্ত কাজ তার জন্য সহজ হয়ে যায় এবং অবচেতন মনেও মানুষ উক্ত কাজ করতে পারে।
৪. সকালে দান বক্সে বা সাদাকাহ ব্যাংক এ দানের মাধ্যমে দিন শুরু হলে সারাদিন প্রফেশনাল ভিক্ষুকেরা আপনাকে ইমোশনাল বানাতে পারবেন না। অনেকেই রাস্তায় ভিক্ষা দেন প্রফেশনাল ভিক্ষুকদের প্রতি ইমোশনে পড়ে।
৫। আপনার বাসায় বা অফিসে চোখের সামনে সাদাকাহ ব্যাংক থাকলে যে কোন বিপদ-আপদে বা দুর্যোগের চিন্তা মাথায় আসলেই সাদাকাহ করার সুযোগ পাবেন।
৬। সাধারণত মানুষ যেই কাজে টাকা খরচ করে সেই কাজের প্রতি তার একটা মায়া ভালোবাসা তৈরি হয়। দরিদ্র রোগীদের চিকিৎসায় নিয়মিত দানের কারণে অসহায় রোগীদের প্রতি আপনার একটা মায়া তৈরি হবে। অর্থ দিয়ে সাহায্যের বাহিরেও তাদেরকে সঠিক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা রাখতে মন চাইবে।
৭. সর্বোপরি নিয়মিত মাটির ব্যাংকে দরিদ্র রোগীদের চিকিৎসায় ক্ষুদ্র ক্ষুদ্র দান আর ব্যাংক পরিপূর্ণ হলে ফেরত দেয়ার যে আনন্দ মনে হবে আপনি একসাথে ব্যাংকভর্তি সাহায্য দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় প্রতিদিন দানের সওয়াবের পাশাপাশি এককালীন মাটির ব্যাংক জমা দেওয়ার সওয়াবও পাবেন ইনশাআল্লাহ।

একজন এতিমের চিকিৎসায় এগিয়ে আসুন:রোগীর নাম: মোঃ জুবায়ের ফাহিমবয়স: ২৪ বছরমাত্র ২৪ বছর বয়সেই জুবায়ের ফাহিম একটি জটিল খাদ্য...
03/08/2026

একজন এতিমের চিকিৎসায় এগিয়ে আসুন:
রোগীর নাম: মোঃ জুবায়ের ফাহিম
বয়স: ২৪ বছর
মাত্র ২৪ বছর বয়সেই জুবায়ের ফাহিম একটি জটিল খাদ্যনালীর রোগে আক্রান্ত। এন্ডোস্কোপি পরীক্ষায় তার খাদ্যনালীর একাধিক শিরা (Esophageal Varices) ফুলে যাওয়ার সমস্যা ধরা পড়ে। প্রচুর ব্লিডিং হওয়ায় জরুরি ভিত্তিতে চট্রগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে EVL (ব্যান্ডিং)-এর প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসা এখানেই শেষ নয়। পরবর্তী এন্ডোস্কোপি, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ এবং অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা প্রয়োজন।
সবচেয়ে কষ্টের বিষয় হলো, জুবায়ের একজন এতিম। পরিবারের একমাত্র ভরসা সে-ই। তার অসুস্থতার মধ্যেও তাকে তার মা ও বোনের দায়িত্ব বহন করতে হচ্ছে। সীমিত সামর্থ্যের কারণে এই ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।
আপনাদের সামান্য সহযোগিতাও একজন তরুণের জীবন বাঁচাতে এবং একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
"যে ব্যক্তি একজন অসহায় মানুষের কষ্ট লাঘব করে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের কষ্ট লাঘব করে দেন।" (সহিহ মুসলিম)

বিকাশ একাউন্ট:
01707144603

31/07/2026

সূরা আত-তাওবা (৯:৭৫–৭৭) — একত্রে সহজ অর্থ

আর তাদের মধ্যে এমন কিছু মুনাফিক ছিল, যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, "আল্লাহ যদি তাঁর অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন, তাহলে আমরা অবশ্যই সেই সম্পদ থেকে দান-সাদাকা করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব।"

কিন্তু আল্লাহ যখন নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করলেন, তখন তারা কৃপণতা শুরু করল। তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করল এবং আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নিল।

ফলে, আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ এবং মিথ্যাচারের কারণে আল্লাহ তাদের অন্তরে মুনাফিকিকে বদ্ধমূল করে দিলেন। আর তা স্থায়ী থাকবে কেয়ামত পর্যন্ত।

30/07/2026
28/07/2026

ভিক্ষা যাকেই দিচ্ছেন অসুবিধা নাই সওয়াব হবে, কারণ আপনার নিয়ত হয়তো সহীহ ছিল। কিন্তু প্রকৃত অভাবীরা বঞ্চিত হচ্ছে কিনা একটু খেয়াল রাখবেন। প্রকৃত অভাবীরা কখনো চাইতে পারেনা, অভিনয় জানেনা এজন্য তারা বঞ্চিত থাকে।
ভিক্ষাবৃত্তিকে প্রমোট না করে আসল অভাবীদেরকে খুঁজে বের করে প্রতিষ্ঠিত করাই হবে দায়িত্বশীলতার পরিচয়।

21/07/2026

সাদাকাহ্‌র ফজিলত ও বরকত বোঝাতে নবীজি (সা.) বলেছেন:

​"দান-সদকা সম্পদ কমায় না।"
(সহিহ মুসলিম: ২৫৮৮)

​অর্থাৎ, বাহ্যিকভাবে মনে হতে পারে দান করলে টাকা বা সম্পদ কমে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে সম্পদে বরকত দান করেন এবং আখিরাতে এর উত্তম প্রতিদান দেন।

Address

Mouchak
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Health Help Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share